Dhaka , Sunday, 1 March 2026
শিরোনাম
fa fa-square গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন-বরেন্দ্র নিউজ fa fa-square ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার-বরেন্দ্র নিউজ fa fa-square গোদাগাড়ীতে র‍্যাবের অভিযান ৮ কেজি গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার-বরেন্দ্র নিউজ fa fa-square ভোলাহাটে ৩৫০ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির নদগ ৩১৯০ টাকাসহ ১ জনকে গ্রে/ফতার করেছে পুলিশ-বরেন্দ্র নিউজ fa fa-square রাজশাহীতে চাঞ্চল্যকর বাহারুল হত্যা প্রধান আসামিসহ ৪ জন গাজীপুর থেকে গ্রেপ্তার-বরেন্দ্র নিউজ fa fa-square গোদাগাড়ীতে ট্রলারের ধাক্কায় প্রাণ গেল জেলের, নিজের জালেই ধরা পড়ল মরদেহ-বরেন্দ্র নিউজ fa fa-square প্রায় ২৬ লক্ষ টাকা মূল্যের ৮৬ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে র‍্যাব-১-বরেন্দ্র নিউজ fa fa-square শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ১জন আসামীসহ নেশাজাতীয় সিরাপ আটক-বরেন্দ্র নিউজ fa fa-square রাজশাহীতে চাঞ্চল্যকর সাব্বির হত্যা: ৫ ঘণ্টার মধ্যে প্রধান আসামি জাসন গ্রেফতার-বরেন্দ্র নিউজ fa fa-square ​রাজশাহীতে ফেসবুক লাইভে এসে তরুণীর আত্মহত্যা নেপথ্যে প্রেমঘটিত কারণ-বরেন্দ্র নিউজ
শিরোনাম
গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন-বরেন্দ্র নিউজ ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার-বরেন্দ্র নিউজ গোদাগাড়ীতে র‍্যাবের অভিযান ৮ কেজি গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার-বরেন্দ্র নিউজ ভোলাহাটে ৩৫০ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির নদগ ৩১৯০ টাকাসহ ১ জনকে গ্রে/ফতার করেছে পুলিশ-বরেন্দ্র নিউজ রাজশাহীতে চাঞ্চল্যকর বাহারুল হত্যা প্রধান আসামিসহ ৪ জন গাজীপুর থেকে গ্রেপ্তার-বরেন্দ্র নিউজ গোদাগাড়ীতে ট্রলারের ধাক্কায় প্রাণ গেল জেলের, নিজের জালেই ধরা পড়ল মরদেহ-বরেন্দ্র নিউজ প্রায় ২৬ লক্ষ টাকা মূল্যের ৮৬ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে র‍্যাব-১-বরেন্দ্র নিউজ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ১জন আসামীসহ নেশাজাতীয় সিরাপ আটক-বরেন্দ্র নিউজ রাজশাহীতে চাঞ্চল্যকর সাব্বির হত্যা: ৫ ঘণ্টার মধ্যে প্রধান আসামি জাসন গ্রেফতার-বরেন্দ্র নিউজ ​রাজশাহীতে ফেসবুক লাইভে এসে তরুণীর আত্মহত্যা নেপথ্যে প্রেমঘটিত কারণ-বরেন্দ্র নিউজ

কুড়িগ্রামের  চর ও দ্বীপচরের লক্ষাধিক  মানুষ শীতের তীব্রতায় চরম দুর্ভোগে-বরেন্দ্র নিউজ

  • Reporter Name
  • Update Time : 09:06:50 am, Monday, 12 January 2026
  • 134 Time View

সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম।। 

দেশের উত্তরাঞ্চলে শীতের তীব্রতা দিন দিন বাড়ছে। বিশেষ করে সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামে সকাল ও সন্ধ্যায় কনকনে শীতে জনজীবন ক্রমেই স্থবির হয়ে পড়ছে। গত কয়েকদিন ধরে জেলার তাপমাত্রা ৮–১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে অবস্থান করছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১০.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ। গত রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৮ ডিগ্রি সেলসিয়াস। হিমেল বাতাসের তীব্রতায় শীতের প্রকোপ কমেনি। দিনের অধিকাংশ সময় আকাশ মেঘে ঢাকা থাকার কারণে সূর্যের উষ্ণতা ঠিকমতো অনুভূত হচ্ছে না। রাতভর নামা কুয়াশা এবং তীব্র হিমেল বাতাসে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষজন বিশেষভাবে দুর্ভোগে পড়েছেন। জেলার ১৬টি নদ-নদীর তীরবর্তী চর ও দ্বীপচরের কয়েক লাখ মানুষ শীতের তীব্রতায় চরম দুর্ভোগে আছেন। সদর উপজেলার ভোগডাঙ্গা  ইউনিয়নের কৃষক আলমগীর  বলেন, আমরা গরীব মানুষ, দিন আনি দিন খাই। কিন্তু ঠান্ডা যদি না কমে, তাহলে আর কাম কাজ করা সম্ভব হচ্ছে না। পরিবার বাঁচাতে হলে কাজ করতেই হবে। তাই ঠান্ডার মধ্যেই কাজ করছি।

স্কুল শিক্ষার্থী নাদিয়া খাতুন জানান, স্কুলে যাওয়ার সময় খুব কষ্ট হয়। শীতে প্রায় সময় রাস্তায় অটো পাওয়া যায় না, তাই আমাদের হেটে স্কুলে যেতে হয়। ভ্যান চালক মফিজুল ইসলাম জানান, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি আমি। এই বয়সে আর তেমন কাজ করতে পারছি না, ঠান্ডায় হাত-পা কামড়াচ্ছে। পরিবার নিয়ে জীবন-যাপন করা কঠিন হয়ে গেছে। ভোগডাঙ্গা  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান জানান, সরকারিভাবে দুইশত কম্বল পেয়ে বিতরণ করেছি। এ যাবত আর কোনকু বরাদ্দ পাইনি। এদিকে কুড়িগ্রামের নয়টি উপজেলায় শীতার্ত মানুষের জন্য জেলা প্রশাসকের দুর্যোগ ও ত্রাণ শাখা থেকে বরাদ্দ করা হয়েছে মোট ২২ হাজার কম্বল। এর মধ্যে ১৩ হাজার কম্বল এসেছে জেলা প্রশাসনের বরাদ্দে, ৭ হাজার ৫০০ কম্বল প্রধান উপদেষ্টার বরাদ্দে এবং ১ হাজার ৫০০ কম্বল পূর্বের বরাদ্দ থেকে। এছাড়াও বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা শীতার্তদের মাঝে শীতবস্তু বিতরণ অব্যাহত রেখেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন-বরেন্দ্র নিউজ

কুড়িগ্রামের  চর ও দ্বীপচরের লক্ষাধিক  মানুষ শীতের তীব্রতায় চরম দুর্ভোগে-বরেন্দ্র নিউজ

Update Time : 09:06:50 am, Monday, 12 January 2026