Dhaka , Monday, 2 March 2026
শিরোনাম
fa fa-square বগুড়া শহরে খতিবকে ছুরিকাঘাতে হত্যা-বরেন্দ্র নিউজ fa fa-square মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ কর্তৃক অভিযান-বরেন্দ্র নিউজ fa fa-square গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন-বরেন্দ্র নিউজ fa fa-square ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার-বরেন্দ্র নিউজ fa fa-square গোদাগাড়ীতে র‍্যাবের অভিযান ৮ কেজি গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার-বরেন্দ্র নিউজ fa fa-square ভোলাহাটে ৩৫০ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির নদগ ৩১৯০ টাকাসহ ১ জনকে গ্রে/ফতার করেছে পুলিশ-বরেন্দ্র নিউজ fa fa-square রাজশাহীতে চাঞ্চল্যকর বাহারুল হত্যা প্রধান আসামিসহ ৪ জন গাজীপুর থেকে গ্রেপ্তার-বরেন্দ্র নিউজ fa fa-square গোদাগাড়ীতে ট্রলারের ধাক্কায় প্রাণ গেল জেলের, নিজের জালেই ধরা পড়ল মরদেহ-বরেন্দ্র নিউজ fa fa-square প্রায় ২৬ লক্ষ টাকা মূল্যের ৮৬ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে র‍্যাব-১-বরেন্দ্র নিউজ fa fa-square শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ১জন আসামীসহ নেশাজাতীয় সিরাপ আটক-বরেন্দ্র নিউজ
শিরোনাম
বগুড়া শহরে খতিবকে ছুরিকাঘাতে হত্যা-বরেন্দ্র নিউজ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ কর্তৃক অভিযান-বরেন্দ্র নিউজ গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন-বরেন্দ্র নিউজ ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার-বরেন্দ্র নিউজ গোদাগাড়ীতে র‍্যাবের অভিযান ৮ কেজি গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার-বরেন্দ্র নিউজ ভোলাহাটে ৩৫০ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির নদগ ৩১৯০ টাকাসহ ১ জনকে গ্রে/ফতার করেছে পুলিশ-বরেন্দ্র নিউজ রাজশাহীতে চাঞ্চল্যকর বাহারুল হত্যা প্রধান আসামিসহ ৪ জন গাজীপুর থেকে গ্রেপ্তার-বরেন্দ্র নিউজ গোদাগাড়ীতে ট্রলারের ধাক্কায় প্রাণ গেল জেলের, নিজের জালেই ধরা পড়ল মরদেহ-বরেন্দ্র নিউজ প্রায় ২৬ লক্ষ টাকা মূল্যের ৮৬ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে র‍্যাব-১-বরেন্দ্র নিউজ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ১জন আসামীসহ নেশাজাতীয় সিরাপ আটক-বরেন্দ্র নিউজ

কুড়িগ্রামের যাত্রাপুরের  চরে ২ শতাধিক মানুষের পাশে চর উন্নয়ন কমিটি-বরেন্দ্র নিউজ

  • Reporter Name
  • Update Time : 05:59:09 pm, Friday, 9 January 2026
  • 127 Time View

কুড়িগ্রামের যাত্রাপুরের  চরে ২ শতাধিক মানুষের পাশে চর উন্নয়ন কমিটি

সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম।। 

কনকনে শীত আর নদীবেষ্টিত নিঃসঙ্গতায় যখন জীবনধারণ দুর্বিষহ হয়ে উঠেছে, তখন কুড়িগ্রামের চরাঞ্চলের শীতার্ত মানুষের পাশে দাঁড়াল কুড়িগ্রাম জেলা চর উন্নয়ন কমিটি।

বৃহস্পতিবার  কুড়িগ্রাম সদরের যাত্রাপুর ইউনিয়নের কালির আলগা ও গোয়াইলপুরী চরে প্রায় দুই শতাধিক অসহায়, দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এই মানবিক কর্মসূচির আয়োজন করে কুড়িগ্রাম জেলা চর উন্নয়ন কমিটি।

কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা চর উন্নয়ন কমিটির সভাপতি ও কুড়িগ্রাম জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম বেবু। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা চর উন্নয়ন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাইয়েদ আহমেদ বাবু, কমিটির সদস্য মিজানুর রহমান, সদর উপজেলা মাদক প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল আখেরসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

যাত্রাপুর ইউনিয়ন চর উন্নয়ন কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন লুৎফর রহমান মাস্টার, যাত্রাপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রহিমুদ্দিন হায়দার রিপন, অবসরপ্রাপ্ত সেনা সদস্য নজরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী বাবুল আহমেদ, খাইরুল ইসলাম এবং মাদক প্রতিরোধ কমিটির সদস্য রেজাউল ইসলাম রেজাসহ আরও অনেকে।

কম্বল পেয়ে চরবাসীর চোখে মুখে ফুটে ওঠে স্বস্তির ছাপ। অনেকেই জানান, নদীঘেরা চরে শীতের কষ্ট শহরের মানুষের তুলনায় বহুগুণ বেশি। কাজের সুযোগ সীমিত হওয়ায় শীত মোকাবিলায় প্রয়োজনীয় বস্ত্র জোগাড় করাও অনেকের পক্ষে সম্ভব হয় না।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শফিকুল ইসলাম বেবু বলেন,

চরের মানুষ বছরের পর বছর অবহেলা আর বঞ্চনার শিকার। তাদের জীবনমান উন্নয়নে আমরা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছি। শীত, বন্যা কিংবা খাদ্যসংকট—সবচেয়ে বেশি ভোগান্তিতে থাকে চরাঞ্চলের মানুষ।

তিনি আরও বলেন,

যেভাবে পার্বত্য অঞ্চলের জন্য আলাদা মন্ত্রণালয় রয়েছে, ঠিক তেমনি কুড়িগ্রামসহ দেশের চরাঞ্চলের সার্বিক উন্নয়নের জন্য অবিলম্বে একটি চর বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করা প্রয়োজন।

এ দাবিতে তিনি সরকারের প্রতি জোরালো আহ্বান জানান।

মানবিক এই উদ্যোগ চরবাসীর জীবনে সাময়িক হলেও স্বস্তি এনে দিয়েছে। একই সঙ্গে চর উন্নয়ন কমিটির এই কার্যক্রম স্থানীয় মানুষের মধ্যে নতুন করে আশার আলো জ্বালিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বগুড়া শহরে খতিবকে ছুরিকাঘাতে হত্যা-বরেন্দ্র নিউজ

কুড়িগ্রামের যাত্রাপুরের  চরে ২ শতাধিক মানুষের পাশে চর উন্নয়ন কমিটি-বরেন্দ্র নিউজ

Update Time : 05:59:09 pm, Friday, 9 January 2026