চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন রহনপুর পৌরসভার ১নং ওয়ার্ড ধুলাউড়ি খোয়াড় মোড় হতে ৩৮ পিচ ইয়াবা সহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে সিপিসি-১, র্যাব-৫, রাজশাহী।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধ নিয়ন্ত্রণ ও অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ এর একটি আভিযানিক দল চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন রহনপুর পৌরসভার ১নং ওয়ার্ড ধুলাউড়ি খোয়াড় মোড় জনৈক মনিরুল ইসলাম এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে ০৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ ২২.০৫ ঘটিকায় মাদক কারবারী মোঃ জহুরুল ইসলাম (৩৩), পিতা-কাগবুল হোসেন, মাতা-মোছাঃ জহুরুল খাতুন, সাং-শ্রীকান্দর, থানা-গোমস্তাপুর, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে ৩৮ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়।
ঘটনা সূত্রে জানা যায়, ০৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ ১৯:০৫ ঘটিকার সময় র্যাব-৫, সিপিসি-১ এর একটি আভযানিক টহল দল চাঁপাইনবাবগঞ্জ জেলার সকল থানা এলাকায় নিয়মিত টহল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা উদ্দেশ্যে বাহির হয়। অভিযান পরিচালনার ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন রহনপুর পৌরসভার ১নং ওয়ার্ড ধুলাউড়ি খোয়াড় মোড় এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় হচ্ছে।
উক্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক টহল দল চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন রহনপুর পৌরসভার ১নং ওয়ার্ড ধুলাউড়ি খোয়াড় মোড় জনৈক মনিরুল ইসলাম এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে মাদক কারবারী ১। মোঃ জহুরুল ইসলাম (৩৩), পিতা-কাগবুল হোসেন, মাতা-মোছাঃ জহুরুল খাতুন, সাং-শ্রীকান্দর, থানা-গোমস্তাপুর, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে একই তারিখ রাত্রি ২২.০৫ ঘটিকায় ৩৮ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।

Reporter Name 








