Dhaka , Thursday, 5 March 2026
শিরোনাম
fa fa-square ডিমলায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন, বেকারি মালিককে জরিমানা-বরেন্দ্র নিউজ fa fa-square ভোলাহাটে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে নবনির্বাচিত এমপির মতবিনিময়-বরেন্দ্র নিউজ fa fa-square গোদাগাড়ীতে অসহায় প্রতিবন্ধী বিধবার জমি দখলের চেষ্টা ও নির্যাতনের অভিযোগ প্রতিকারহীন ভুক্তভোগী-বরেন্দ্র নিউজ fa fa-square চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির পৃথক অভিযানে হেরোইন-গাঁজাসহ গ্রেপ্তার ৫-বরেন্দ্র নিউজ fa fa-square দাকোপের বাজুয়া খুটাখালী আর্য্যহরি সভায় শুভগন্ধাধিবাস ও ভাহবত আলোচনার মধ্যদিয়ে শুরু হচ্ছে ৫৬ প্রহর নাম সংকির্তন-বরেন্দ্র নিউজ fa fa-square নাচোলে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত-বরেন্দ্র নিউজ fa fa-square রাজশাহীতে নিখোঁজ ২ মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করল র‍্যাব-১ ও র‍্যাব-৫-বরেন্দ্র নিউজ fa fa-square ভোলাহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে রুবিনা নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতা-বরেন্দ্র নিউজ fa fa-square ভোলাহাটে নবনির্বাচিত এমপির সর্বসাধারণের সাথে সৌজন্য সাক্ষাৎ-বরেন্দ্র নিউজ fa fa-square চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে ১০ টি ভারতীয় গরু জব্দ করেছে ৫৩ বিজিবি-বরেন্দ্র নিউজ
শিরোনাম
ডিমলায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন, বেকারি মালিককে জরিমানা-বরেন্দ্র নিউজ ভোলাহাটে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে নবনির্বাচিত এমপির মতবিনিময়-বরেন্দ্র নিউজ গোদাগাড়ীতে অসহায় প্রতিবন্ধী বিধবার জমি দখলের চেষ্টা ও নির্যাতনের অভিযোগ প্রতিকারহীন ভুক্তভোগী-বরেন্দ্র নিউজ চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির পৃথক অভিযানে হেরোইন-গাঁজাসহ গ্রেপ্তার ৫-বরেন্দ্র নিউজ দাকোপের বাজুয়া খুটাখালী আর্য্যহরি সভায় শুভগন্ধাধিবাস ও ভাহবত আলোচনার মধ্যদিয়ে শুরু হচ্ছে ৫৬ প্রহর নাম সংকির্তন-বরেন্দ্র নিউজ নাচোলে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত-বরেন্দ্র নিউজ রাজশাহীতে নিখোঁজ ২ মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করল র‍্যাব-১ ও র‍্যাব-৫-বরেন্দ্র নিউজ ভোলাহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে রুবিনা নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতা-বরেন্দ্র নিউজ ভোলাহাটে নবনির্বাচিত এমপির সর্বসাধারণের সাথে সৌজন্য সাক্ষাৎ-বরেন্দ্র নিউজ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে ১০ টি ভারতীয় গরু জব্দ করেছে ৫৩ বিজিবি-বরেন্দ্র নিউজ

ডিমলায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন, বেকারি মালিককে জরিমানা-বরেন্দ্র নিউজ

  • Reporter Name
  • Update Time : 04:20:02 pm, Wednesday, 4 March 2026
  • 26 Time View

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর ডিমলায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাই উৎপাদনের দায়ে একটি বেকারি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (৪ মার্চ) বিকেলে পবিত্র রমজান মাসকে সামনে রেখে জনস্বার্থে বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে উপজেলার নাউতারা ইউনিয়নের নাউতারা বাজারসংলগ্ন মেসার্স তৃপ্তি বেকারিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরানুজ্জামান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কারখানাটিতে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে সেমাই তৈরি এবং সংরক্ষণ করা হচ্ছিল। এছাড়া উৎপাদিত সেমাই ক্ষতিকর কালিযুক্ত নিউজপ্রিন্ট কাগজে মোড়ানো হচ্ছিল, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। সেমাই সংরক্ষণের খাঁচাগুলোও ছিল অপরিচ্ছন্ন ও জীবাণুযুক্ত।

এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেসার্স তৃপ্তি বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে স্বাস্থ্যবিধি মেনে খাদ্যপণ্য উৎপাদন ও সংরক্ষণের জন্য প্রতিষ্ঠানটির মালিকপক্ষকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরানুজ্জামান জানান, রমজান মাসকে সামনে রেখে বাজারে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে ডিমলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির উপস্থিত ছিলেন। এ সময় ডিমলা থানার পুলিশের একটি দল অভিযানে সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ডিমলায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন, বেকারি মালিককে জরিমানা-বরেন্দ্র নিউজ

ডিমলায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন, বেকারি মালিককে জরিমানা-বরেন্দ্র নিউজ

Update Time : 04:20:02 pm, Wednesday, 4 March 2026