Dhaka , Thursday, 19 February 2026
শিরোনাম
fa fa-square গোদাগাড়ীতে নবনির্বাচিত এমপি অধ্যাপক মুজিবুর রহমানের মতবিনিময় ও পরিচ্ছন্নতা অভিযান-বরেন্দ্র নিউজ fa fa-square ডিমলায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে প্রস্তুতি সভা-বরেন্দ্র নিউজ fa fa-square গোদাগাড়ী-তানোরের জন্য সুখবর প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন রেহান আসিফ আসাদ রাতুল-বরেন্দ্র নিউজ fa fa-square সনি র‍্যাংগসের এমডি, ডিএমডিসহ তিনজনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা-বরেন্দ্র নিউজ fa fa-square ভোলাহাটে গাছখেকদের নাম জানলেও নিরব বিএমডিএ কতৃপক্ষ-বরেন্দ্র নিউজ fa fa-square রাজশাহীতে র‍্যাবের অভিযান ১২টি পেট্রোল বোমা ও ১৫টি ককটেল উদ্ধার-বরেন্দ্র নিউজ fa fa-square গোদাগাড়ীতে পরকীয়ার প্রেমিক মাদক ব্যবসায়ী টানে সংসার ছাড়লেন গৃহবধূ শিশু সন্তানকে না পেয়ে দিশেহারা স্বামী-বরেন্দ্র নিউজ fa fa-square চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবিটহলদল কর্তৃক অস্ত্র ও গোলাবারুদ জব্দ-বরেন্দ্র নিউজ fa fa-square চাঁপাইনবাবগঞ্জে যৌথ বাহিনীর অভিযান: ১৮ কেজি গাঁজাসহ ট্রাক চালক গ্রেফতার-বরেন্দ্র নিউজ fa fa-square জামায়াত ক্ষমতায় থাকলে নারী অধিকার থাকবে না-কুড়িগ্রামে বিএনপি’র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী-বরেন্দ্র নিউজ
শিরোনাম
গোদাগাড়ীতে নবনির্বাচিত এমপি অধ্যাপক মুজিবুর রহমানের মতবিনিময় ও পরিচ্ছন্নতা অভিযান-বরেন্দ্র নিউজ ডিমলায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে প্রস্তুতি সভা-বরেন্দ্র নিউজ গোদাগাড়ী-তানোরের জন্য সুখবর প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন রেহান আসিফ আসাদ রাতুল-বরেন্দ্র নিউজ সনি র‍্যাংগসের এমডি, ডিএমডিসহ তিনজনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা-বরেন্দ্র নিউজ ভোলাহাটে গাছখেকদের নাম জানলেও নিরব বিএমডিএ কতৃপক্ষ-বরেন্দ্র নিউজ রাজশাহীতে র‍্যাবের অভিযান ১২টি পেট্রোল বোমা ও ১৫টি ককটেল উদ্ধার-বরেন্দ্র নিউজ গোদাগাড়ীতে পরকীয়ার প্রেমিক মাদক ব্যবসায়ী টানে সংসার ছাড়লেন গৃহবধূ শিশু সন্তানকে না পেয়ে দিশেহারা স্বামী-বরেন্দ্র নিউজ চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবিটহলদল কর্তৃক অস্ত্র ও গোলাবারুদ জব্দ-বরেন্দ্র নিউজ চাঁপাইনবাবগঞ্জে যৌথ বাহিনীর অভিযান: ১৮ কেজি গাঁজাসহ ট্রাক চালক গ্রেফতার-বরেন্দ্র নিউজ জামায়াত ক্ষমতায় থাকলে নারী অধিকার থাকবে না-কুড়িগ্রামে বিএনপি’র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী-বরেন্দ্র নিউজ

ডিমলায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে প্রস্তুতি সভা-বরেন্দ্র নিউজ

  • Reporter Name
  • Update Time : 09:36:07 am, Wednesday, 18 February 2026
  • 6 Time View

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: 
নীলফামারীর ডিমলা উপজেলায় মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান। সভায় দিবসটি উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুজ্জামান, ডিমলা থানার অফিসার ইনচার্জ (চলতি দায়িত্ব) ঠাকুর দাস রায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আশরাফুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (টিসিএফ) মামুনুর রশিদ, জেলা বিএনপি আহ্বায়ক কমিটির উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক রইসুল আলম চৌধুরী, সদস্য গোলাম রব্বানী প্রধান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কাশেম সরকার, বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতিনিধি নুর মোবাশ্বের হোসেন, সরকারি মহিলা কলেজের প্রভাষক মাহবুব খান, বিএমআই কলেজের অধ্যক্ষ আব্দুল কাদেরসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী প্রতিনিধি ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করা হবে। জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, কালো ব্যাজ ধারণ, প্রভাতফেরি, আলোচনা সভা, দোয়া মাহফিল এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। ভাষা শহীদদের স্মরণে রচনা, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজনেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করবে বলে সভায় জানানো হয়। শহীদ মিনার প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, আলোকসজ্জা এবং সাউন্ড সিস্টেম স্থাপনের বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান বলেন, যথাযথ মর্যাদায় দিবসটি পালনে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের জনগণকে কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

উল্লেখ্য, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় আত্মত্যাগকারী ভাষা শহীদদের স্মরণে প্রতিবছর দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়। ১৯৯৯ সালে ইউনেসকো দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়। বর্তমানে এটি বিশ্বজুড়ে ভাষাগত বৈচিত্র্য ও মাতৃভাষার মর্যাদা রক্ষার প্রতীক হিসেবে পালিত হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গোদাগাড়ীতে নবনির্বাচিত এমপি অধ্যাপক মুজিবুর রহমানের মতবিনিময় ও পরিচ্ছন্নতা অভিযান-বরেন্দ্র নিউজ

ডিমলায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে প্রস্তুতি সভা-বরেন্দ্র নিউজ

Update Time : 09:36:07 am, Wednesday, 18 February 2026