ফিরোজ আলম, নিজস্ব প্রতিবেদক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর মোহনপুর উপজেলার ২নং ঘাসিগ্রাম ইউনিয়নের গোছা বাজারে ধানেরশীষ প্রতীককে জয়ী করার লক্ষ্যে বিশাল পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) রাত্রে ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে পথসভাটি অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় ২নং ঘাসিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালেক মুন্ডল সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনসার আলী মীর সঞ্চলনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী -৩ (পবা-মোহনপুর) বিএনপি’র মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) কেন্দ্রীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সহ- সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন।
সভায় মিলন বলেন, সবার আগে বাংলাদেশ, তাই বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ধানেরশীষের কোন বিকল্প নাই। আগামী ১২ই ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে ধানেরশীষ প্রতীকে আপনারা সবাই মিলে দিনব্যাপি ভোট দিবেন। বিএনপি সরকার প্রধান হলে পরিবার প্রতি ফ্যামিলি কার্ডের গুরুর দেওয়া হবে।
সভায় এসময় উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা বিএনপি সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামিমুল ইসলাম মুন, সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান কাজিম উদ্দিন সরকার, কেশরহাট পৌর বিএনপির সভাপতি আলাউদ্দিন আলো, মোহনপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুর রাজ্জাক, ২নং ঘাসিগ্রাম ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম টিপু, যুগ্ম সাধারণ সম্পাদক ওমর আলী খাঁ, বিএনপির নেতা আছির উদ্দিন ও জুলহাস উদ্দিন দুলাল ৭নং ওয়ার্ড-গোছা বিএনপির সভাপতি মেরাজ সোনার, সাধারণ সম্পাদক আব্দুল বারিক, ২নং ঘাসিগ্রাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ডালিম হোসেন, সদস্য সচিব জাকির হোসেন, ২নং ঘাসিগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পলাশ হাসান, সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম, সিনিয়র সহসভাপতি আব্দুল কুদ্দুস, যুবদল নেতা নাহিদ হাসান, আসলাম সরকার, সিরাজুল ইসলাম শাহিন, মোনারুল ইসলাম ও সাধারণ জনসাধারণ সহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দল ও শ্রমিক দল নেতৃবৃন্দসহ ইউনিয়ন, ওয়ার্ড পযার্য়ের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা আগামী ১২ ফেব্রুয়ারী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে পক্ষে দিন ব্যাপী ভোট দিবেন এই প্রার্থনা করেন।

Reporter Name 








