Dhaka , Monday, 2 March 2026
শিরোনাম
fa fa-square বগুড়া শহরে খতিবকে ছুরিকাঘাতে হত্যা-বরেন্দ্র নিউজ fa fa-square মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ কর্তৃক অভিযান-বরেন্দ্র নিউজ fa fa-square গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন-বরেন্দ্র নিউজ fa fa-square ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার-বরেন্দ্র নিউজ fa fa-square গোদাগাড়ীতে র‍্যাবের অভিযান ৮ কেজি গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার-বরেন্দ্র নিউজ fa fa-square ভোলাহাটে ৩৫০ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির নদগ ৩১৯০ টাকাসহ ১ জনকে গ্রে/ফতার করেছে পুলিশ-বরেন্দ্র নিউজ fa fa-square রাজশাহীতে চাঞ্চল্যকর বাহারুল হত্যা প্রধান আসামিসহ ৪ জন গাজীপুর থেকে গ্রেপ্তার-বরেন্দ্র নিউজ fa fa-square গোদাগাড়ীতে ট্রলারের ধাক্কায় প্রাণ গেল জেলের, নিজের জালেই ধরা পড়ল মরদেহ-বরেন্দ্র নিউজ fa fa-square প্রায় ২৬ লক্ষ টাকা মূল্যের ৮৬ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে র‍্যাব-১-বরেন্দ্র নিউজ fa fa-square শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ১জন আসামীসহ নেশাজাতীয় সিরাপ আটক-বরেন্দ্র নিউজ
শিরোনাম
বগুড়া শহরে খতিবকে ছুরিকাঘাতে হত্যা-বরেন্দ্র নিউজ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ কর্তৃক অভিযান-বরেন্দ্র নিউজ গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন-বরেন্দ্র নিউজ ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার-বরেন্দ্র নিউজ গোদাগাড়ীতে র‍্যাবের অভিযান ৮ কেজি গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার-বরেন্দ্র নিউজ ভোলাহাটে ৩৫০ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির নদগ ৩১৯০ টাকাসহ ১ জনকে গ্রে/ফতার করেছে পুলিশ-বরেন্দ্র নিউজ রাজশাহীতে চাঞ্চল্যকর বাহারুল হত্যা প্রধান আসামিসহ ৪ জন গাজীপুর থেকে গ্রেপ্তার-বরেন্দ্র নিউজ গোদাগাড়ীতে ট্রলারের ধাক্কায় প্রাণ গেল জেলের, নিজের জালেই ধরা পড়ল মরদেহ-বরেন্দ্র নিউজ প্রায় ২৬ লক্ষ টাকা মূল্যের ৮৬ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে র‍্যাব-১-বরেন্দ্র নিউজ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ১জন আসামীসহ নেশাজাতীয় সিরাপ আটক-বরেন্দ্র নিউজ

ফলোআপ নিউজ গোমস্তাপুরে মাদকবিরোধী ক্রীড়া প্রতিযোগিতা-বরেন্দ্র নিউজ

  • Reporter Name
  • Update Time : 12:59:14 pm, Monday, 29 December 2025
  • 210 Time View

এমরান আলী বাবু, গোমস্তাপুর ( চাঁপাইনবাবগঞ্জ) প্রতিবেদকঃ

‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’ স্লোগানে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাদকবিরোধী শপথ গ্রহণ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ আয়োজনে রহনপুর পিএম আইডিয়াল কলেজ মাঠে এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে উপস্থিত শিক্ষার্থী ও খেলোয়াড়দের মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করানো হয়। এরপর গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মোরগ লড়াই, দৌড় প্রতিযোগিতা, বল নিক্ষেপ ও ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এই আয়োজনের মূল লক্ষ্য ছিল তরুণ সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করে মাদক থেকে দূরে রাখা এবং সামাজিক সচেতনতা সৃষ্টি করা।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রহনপুর পিএম কলেজের অধ্যক্ষ ইমতিয়াজ মাসরুর, গোমস্তাপুর থানার ওসি আব্দুল বারিক, হুজরাপুর মডেল একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামসহ অন্যরা।
প্রতিযোগিতার বিশেষ আকর্ষণ ফুটবল ম্যাচে মুখোমুখি হয় পুনর্ভবা ফুটবল একাদশ বনাম মহানন্দা ফুটবল একাদশ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে মহানন্দা একাদশকে পরাজিত করে জয়লাভ করে পুনর্ভবা ফুটবল একাদশ। পুরো টুর্নামেন্ট জুড়ে মাদকবিরোধী বার্তা প্রচার ও পোস্টার প্রদর্শনী করা হয়। বক্তারা তাদের বক্তব্যে মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে মাঠমুখী করার কোনো বিকল্প নেই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বগুড়া শহরে খতিবকে ছুরিকাঘাতে হত্যা-বরেন্দ্র নিউজ

ফলোআপ নিউজ গোমস্তাপুরে মাদকবিরোধী ক্রীড়া প্রতিযোগিতা-বরেন্দ্র নিউজ

Update Time : 12:59:14 pm, Monday, 29 December 2025