Dhaka , Sunday, 1 March 2026
শিরোনাম
fa fa-square ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার-বরেন্দ্র নিউজ fa fa-square গোদাগাড়ীতে র‍্যাবের অভিযান ৮ কেজি গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার-বরেন্দ্র নিউজ fa fa-square ভোলাহাটে ৩৫০ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির নদগ ৩১৯০ টাকাসহ ১ জনকে গ্রে/ফতার করেছে পুলিশ-বরেন্দ্র নিউজ fa fa-square রাজশাহীতে চাঞ্চল্যকর বাহারুল হত্যা প্রধান আসামিসহ ৪ জন গাজীপুর থেকে গ্রেপ্তার-বরেন্দ্র নিউজ fa fa-square গোদাগাড়ীতে ট্রলারের ধাক্কায় প্রাণ গেল জেলের, নিজের জালেই ধরা পড়ল মরদেহ-বরেন্দ্র নিউজ fa fa-square প্রায় ২৬ লক্ষ টাকা মূল্যের ৮৬ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে র‍্যাব-১-বরেন্দ্র নিউজ fa fa-square শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ১জন আসামীসহ নেশাজাতীয় সিরাপ আটক-বরেন্দ্র নিউজ fa fa-square রাজশাহীতে চাঞ্চল্যকর সাব্বির হত্যা: ৫ ঘণ্টার মধ্যে প্রধান আসামি জাসন গ্রেফতার-বরেন্দ্র নিউজ fa fa-square ​রাজশাহীতে ফেসবুক লাইভে এসে তরুণীর আত্মহত্যা নেপথ্যে প্রেমঘটিত কারণ-বরেন্দ্র নিউজ fa fa-square গোদাগাড়ীতে মসজিদের সামনে থেকে মোটরসাইকেল চুরি থানায় অভিযোগ-বরেন্দ্র নিউজ
শিরোনাম
ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার-বরেন্দ্র নিউজ গোদাগাড়ীতে র‍্যাবের অভিযান ৮ কেজি গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার-বরেন্দ্র নিউজ ভোলাহাটে ৩৫০ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির নদগ ৩১৯০ টাকাসহ ১ জনকে গ্রে/ফতার করেছে পুলিশ-বরেন্দ্র নিউজ রাজশাহীতে চাঞ্চল্যকর বাহারুল হত্যা প্রধান আসামিসহ ৪ জন গাজীপুর থেকে গ্রেপ্তার-বরেন্দ্র নিউজ গোদাগাড়ীতে ট্রলারের ধাক্কায় প্রাণ গেল জেলের, নিজের জালেই ধরা পড়ল মরদেহ-বরেন্দ্র নিউজ প্রায় ২৬ লক্ষ টাকা মূল্যের ৮৬ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে র‍্যাব-১-বরেন্দ্র নিউজ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ১জন আসামীসহ নেশাজাতীয় সিরাপ আটক-বরেন্দ্র নিউজ রাজশাহীতে চাঞ্চল্যকর সাব্বির হত্যা: ৫ ঘণ্টার মধ্যে প্রধান আসামি জাসন গ্রেফতার-বরেন্দ্র নিউজ ​রাজশাহীতে ফেসবুক লাইভে এসে তরুণীর আত্মহত্যা নেপথ্যে প্রেমঘটিত কারণ-বরেন্দ্র নিউজ গোদাগাড়ীতে মসজিদের সামনে থেকে মোটরসাইকেল চুরি থানায় অভিযোগ-বরেন্দ্র নিউজ

বদলগাছী উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি ফেরদৌস সম্পাদক শহীদুল-বরেন্দ্র নিউজ

  • Reporter Name
  • Update Time : 05:54:28 pm, Saturday, 13 December 2025
  • 274 Time View

ফিরোজ হোসেন বদলগাছী, (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁ জেলার স্বনামধন্য সাংবাদিক সংগঠন বদলগাছী উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। স্বচ্ছ ব্যালট পেপারের মাধ্যমে অনুষ্ঠিত এই নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে সভাপতি পদে মো. ফেরদৌস হোসেন নির্বাচিত হয়েছেন। অপরদিকে সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন শহীদুল ইসলাম।
নির্বাচনে গঠিত ১১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহসভাপতি মো. ফারুক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), মো. আশিক হোসেন, অর্থ সম্পাদক ফিরোজ হোসেন, দপ্তর সম্পাদক রবিউল আউয়াল, প্রচার সম্পাদক (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) লিটন হোসেন, কার্যনির্বাহী সদস্য মো. ফরহাদ হোসেন, মো. রুহুল আমিন স্বপন ও মো. ফিরোজ হোসেন।

সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। পরে ভোট গণনা শেষে নির্বাচিত প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। নির্বাচনকে কেন্দ্র করে বদলগাছী ইউনিয়ন পরিষদ ভবন প্রাঙ্গণে উৎসবমুখর ও স্বতঃস্ফূর্ত পরিবেশ বিরাজ করে এবং সকল সদস্য উৎসাহ-উদ্দীপনার সঙ্গে ভোটাধিকার প্রয়োগ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রবিউল হাসান, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আবু রায়হান গিটার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা সাবেক আমীর মো. জাহাঙ্গীর আলম, উপজেলা সেক্রেটারি জেনারেল মো. আহসান হাবীব, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো. রফিকুল ইসলাম, বদলগাছী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সানজাদ রয়েল সাগর, প্রেসক্লাব বদলগাছীর সভাপতি ফজলে মওলাসহ উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। ভোট পর্যবেক্ষণে ছিলেন আজকের বাংলা পত্রিকার নওগাঁ জেলা প্রতিনিধি মো. সবুজ হোসাইন, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার জেলা প্রতিনিধি আসাদুজ্জামান নাদু, দৈনিক গণ মুক্তি পত্রিকার মহাদেবপুর উপজেলা প্রতিনিধি শামীম হোসেনসহ নওগাঁ জেলা ও বদলগাছী উপজেলার সাংবাদিকগণ।
নির্বাচনের ফলাফল সর্বসম্মতিক্রমে মেনে নেওয়ার মাধ্যমে বদলগাছী উপজেলা প্রেসক্লাবের গণতান্ত্রিক চর্চা ও সাংবাদিক ঐক্যের দৃষ্টান্ত আরও একবার প্রতিষ্ঠিত হলো।
ফিরোজ হোসেন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার-বরেন্দ্র নিউজ

বদলগাছী উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি ফেরদৌস সম্পাদক শহীদুল-বরেন্দ্র নিউজ

Update Time : 05:54:28 pm, Saturday, 13 December 2025