ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা জামবাড়িয়া ইউনিয়ন এর কুলবাড়িয়া দাঁড়া নামক পুকুরে কয়েকদিনের ব্যবধানে হঠাৎ ২৫ মণ মাছের মৃত্যু হয়েছে।
উপজেলার জামবাড়িয়া ইউনিয়ন এর কুলবাড়িয়া দাঁড়াটি জামবাড়িয়া মৎস্যজীবী সমবায় সমিতি লীজ গ্রহণ করে মাছ চাষ করছেন। সমিতির সভাপতি হলো জমির আলী ও কেয়ারটেকার হিসেবে দায়িত্বে আছেন শরিফুল ইসলাম।
কেয়ারটেকার শরিফুল ইসলাম বলেন, ৩-৪ দিন ধরে লক্ষ করছি পুকুরের মাছ প্রায় ১০ থেকে ১২ মণ করে মারা যাচ্ছে, কিছু মাছ উপরে ভেসে উঠছে আবার কিছু নিচে দেবে যাচ্ছে। আমরা মাছ চাষে এখন পর্যন্ত প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষতিগ্রস্ত হয়েছি।
পুকুরের পাহারাদার ভাদু মন্ডল বলেন, পুকুরের সাথে পায়খানার ডাইরেক্ট লাইন থাকার কারণে মাছ মারা গেলো নাকি কেউ কিছু পুকুরে ফেলে দিলো তা জানিনা, তবে অনেক মাছ মারা গেছে।
৪নং জামবাড়িয়া ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড সদস্য মো: মাইনুল ইসলাম বলেন, দাঁড়ার দু’পাশে বসবাসরত অনেকের ল্যাট্রিনের মল এর সরকারি পানির সাথে সংযুক্ত আছে এই জন্য মাছ মারা গেছে।
ভোলাহাট উপজেলার সাবেক মৎস্য কর্মকর্তা মোঃ ওয়ালিউর রহমান বলেন, কয়েকটি কারণে মাছ মারা যেতে পারে- পানিতে অক্সিজেনের পরিমাণ কম থাকলে, কাঁদার পরিমাণ বেশি থাকলে। তবে পানি পরীক্ষা করলে সঠিক কারণ জানা যাবে।ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহীন মাহমুদ বলেন, মাছ মারা যাওয়ার বিষয়টি খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Reporter Name 


















