Dhaka , Sunday, 1 March 2026
শিরোনাম
fa fa-square ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার-বরেন্দ্র নিউজ fa fa-square গোদাগাড়ীতে র‍্যাবের অভিযান ৮ কেজি গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার-বরেন্দ্র নিউজ fa fa-square ভোলাহাটে ৩৫০ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির নদগ ৩১৯০ টাকাসহ ১ জনকে গ্রে/ফতার করেছে পুলিশ-বরেন্দ্র নিউজ fa fa-square রাজশাহীতে চাঞ্চল্যকর বাহারুল হত্যা প্রধান আসামিসহ ৪ জন গাজীপুর থেকে গ্রেপ্তার-বরেন্দ্র নিউজ fa fa-square গোদাগাড়ীতে ট্রলারের ধাক্কায় প্রাণ গেল জেলের, নিজের জালেই ধরা পড়ল মরদেহ-বরেন্দ্র নিউজ fa fa-square প্রায় ২৬ লক্ষ টাকা মূল্যের ৮৬ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে র‍্যাব-১-বরেন্দ্র নিউজ fa fa-square শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ১জন আসামীসহ নেশাজাতীয় সিরাপ আটক-বরেন্দ্র নিউজ fa fa-square রাজশাহীতে চাঞ্চল্যকর সাব্বির হত্যা: ৫ ঘণ্টার মধ্যে প্রধান আসামি জাসন গ্রেফতার-বরেন্দ্র নিউজ fa fa-square ​রাজশাহীতে ফেসবুক লাইভে এসে তরুণীর আত্মহত্যা নেপথ্যে প্রেমঘটিত কারণ-বরেন্দ্র নিউজ fa fa-square গোদাগাড়ীতে মসজিদের সামনে থেকে মোটরসাইকেল চুরি থানায় অভিযোগ-বরেন্দ্র নিউজ
শিরোনাম
ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার-বরেন্দ্র নিউজ গোদাগাড়ীতে র‍্যাবের অভিযান ৮ কেজি গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার-বরেন্দ্র নিউজ ভোলাহাটে ৩৫০ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির নদগ ৩১৯০ টাকাসহ ১ জনকে গ্রে/ফতার করেছে পুলিশ-বরেন্দ্র নিউজ রাজশাহীতে চাঞ্চল্যকর বাহারুল হত্যা প্রধান আসামিসহ ৪ জন গাজীপুর থেকে গ্রেপ্তার-বরেন্দ্র নিউজ গোদাগাড়ীতে ট্রলারের ধাক্কায় প্রাণ গেল জেলের, নিজের জালেই ধরা পড়ল মরদেহ-বরেন্দ্র নিউজ প্রায় ২৬ লক্ষ টাকা মূল্যের ৮৬ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে র‍্যাব-১-বরেন্দ্র নিউজ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ১জন আসামীসহ নেশাজাতীয় সিরাপ আটক-বরেন্দ্র নিউজ রাজশাহীতে চাঞ্চল্যকর সাব্বির হত্যা: ৫ ঘণ্টার মধ্যে প্রধান আসামি জাসন গ্রেফতার-বরেন্দ্র নিউজ ​রাজশাহীতে ফেসবুক লাইভে এসে তরুণীর আত্মহত্যা নেপথ্যে প্রেমঘটিত কারণ-বরেন্দ্র নিউজ গোদাগাড়ীতে মসজিদের সামনে থেকে মোটরসাইকেল চুরি থানায় অভিযোগ-বরেন্দ্র নিউজ

শিবগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করলেন ড. কেরামত আলী-বরেন্দ্র নিউজ

  • Reporter Name
  • Update Time : 05:29:45 pm, Tuesday, 9 December 2025
  • 250 Time View

হাবিবুল বারি হাবিব, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : “চলো আমাদের এলাকা আমরাই পরিচ্ছন্ন রাখি” স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিচালিত হয়েছে পরিচ্ছন্নতা অভিযান । মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে শিবগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজন ও ধাইনগর ইউনিয়ন জামায়াতের সার্বিক সহযোগিতায় নাককাটিতোলা বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয় । উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো: সাদিকুল ইসলামের সভাপতিত্বে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. মাওলানা কেরামত আলী । উদ্বোধনকালে তিনি বলেন, পরিস্কার-পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ । এছাড়া পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সুস্বাস্থ্য রক্ষায় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ । তবে পরিচ্ছন্নতা কোন নির্দিষ্ট ব্যক্তি চাইলেই হবে না, এটি বাস্তবায়নে সকলের সচেতনতা ও প্রচেষ্টা একান্ত প্রয়োজন । রাস্তা-ঘাট, বাজার ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান সহ সকল জায়গায় পরিচ্ছন্নতার বিষয়ে নজর রাখা উচিত । এসময় যত্রতত্র ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার অভ্যাস গড়ে তোলার পাশাপাশি তা সংগ্রহ করে নির্দিষ্ট জায়গায় অপসারণ করার বিষয়েও সকলের সুদৃষ্টি কামনা করেন ড. কেরামত আলী । শিবগঞ্জকে পরিকল্পিত নগরায়নের আওতায় এনে ‘ক্লিন সিটি’ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে তিনি বলেন, ভবিষ্যতে সংসদ সদস্য নির্বাচিত হলে সকলের পরামর্শ ও সহযোগিতা নিয়ে শিবগঞ্জকে পরিকল্পিতভাবে আধুনিক ও পরিচ্ছন্ন উপজেলা হিসেবে গড়ে তোলা হবে ইনশাআল্লাহ । এসময় উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আব্দুল মান্নান, সহকারী সেক্রেটারি অধ্যাপক দুরুল হোদ আনসারী, ধাইনগর ইউনিয়ন আমীর মোজতাহিদ ইসলাম ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি শাহাদাত হোসেন সহ অনেকেই উপস্থিত ছিলেন ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার-বরেন্দ্র নিউজ

শিবগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করলেন ড. কেরামত আলী-বরেন্দ্র নিউজ

Update Time : 05:29:45 pm, Tuesday, 9 December 2025