হাবিবুল বারি হাবিব, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়েছে । শনিবার (২৭ ডিসেম্বর) সকালে শিবগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো: সাদিকুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি মো: বাবুল ইসলামের সঞ্চালনায় এই সংবর্ধনা অনুষ্ঠিত হয় । সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং রাজশাহী মহানগরীর আমীর ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. মাওলানা কেরামত আলী । এসময় দেশের জন্য বীর মুক্তিযোদ্ধাদের অসামান্য অবদানের কথা তুলে ধরে প্রধান অতিথির বক্তব্যে ড. কেরামত আলী বলেন, বীর মুক্তিযোদ্ধাগণ দেশের সূর্যসন্তান । যারা দেশের জন্য আত্মত্যাগের শপথ নিয়ে মুক্তির সংগ্রাম চালিয়ে গেছেন, তাঁদের অসামান্য অবদানে আমরা একটি স্বাধীন মানচিত্র পেয়েছি । বীর মুক্তিযোদ্ধাদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে । এসময় শিবগঞ্জ উপজেলার সকল মুক্তিযোদ্ধাদের জীবনমান উন্নয়ন সহ সার্বিক বিষয়ে তাঁদের পাশে থাকার আশ্বাস দেন ও শহীদ মুক্তিযোদ্ধাদের আত্নার মাগফিরাত কামনা করেন ড. কেরামত আলী । অনুষ্ঠানে তাঁদের হাতে উপহার স্বরূপ একটি সংবর্ধনা ক্রেস্ট ও মাফলার তুলে দেন তিনি । এসময় বীর মুক্তিযোদ্ধাগণ বলেন, শিবগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের যে সংবর্ধনা দেয়া হয়েছে এটি অত্যন্ত সম্মানের ও মর্যাদার বিষয় । শিবগঞ্জে এমন আয়োজনের ভূয়সী প্রশংসাও করেন তাঁরা ।
Dhaka
,
Monday, 2 March 2026
শিরোনাম
fa fa-square
বগুড়া শহরে খতিবকে ছুরিকাঘাতে হত্যা-বরেন্দ্র নিউজ
fa fa-square
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ কর্তৃক অভিযান-বরেন্দ্র নিউজ
fa fa-square
গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন-বরেন্দ্র নিউজ
fa fa-square
ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার-বরেন্দ্র নিউজ
fa fa-square
গোদাগাড়ীতে র্যাবের অভিযান ৮ কেজি গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার-বরেন্দ্র নিউজ
fa fa-square
ভোলাহাটে ৩৫০ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির নদগ ৩১৯০ টাকাসহ ১ জনকে গ্রে/ফতার করেছে পুলিশ-বরেন্দ্র নিউজ
fa fa-square
রাজশাহীতে চাঞ্চল্যকর বাহারুল হত্যা প্রধান আসামিসহ ৪ জন গাজীপুর থেকে গ্রেপ্তার-বরেন্দ্র নিউজ
fa fa-square
গোদাগাড়ীতে ট্রলারের ধাক্কায় প্রাণ গেল জেলের, নিজের জালেই ধরা পড়ল মরদেহ-বরেন্দ্র নিউজ
fa fa-square
প্রায় ২৬ লক্ষ টাকা মূল্যের ৮৬ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে র্যাব-১-বরেন্দ্র নিউজ
fa fa-square
শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ১জন আসামীসহ নেশাজাতীয় সিরাপ আটক-বরেন্দ্র নিউজ
শিরোনাম
বগুড়া শহরে খতিবকে ছুরিকাঘাতে হত্যা-বরেন্দ্র নিউজ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ কর্তৃক অভিযান-বরেন্দ্র নিউজ
গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন-বরেন্দ্র নিউজ
ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার-বরেন্দ্র নিউজ
গোদাগাড়ীতে র্যাবের অভিযান ৮ কেজি গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার-বরেন্দ্র নিউজ
ভোলাহাটে ৩৫০ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির নদগ ৩১৯০ টাকাসহ ১ জনকে গ্রে/ফতার করেছে পুলিশ-বরেন্দ্র নিউজ
রাজশাহীতে চাঞ্চল্যকর বাহারুল হত্যা প্রধান আসামিসহ ৪ জন গাজীপুর থেকে গ্রেপ্তার-বরেন্দ্র নিউজ
গোদাগাড়ীতে ট্রলারের ধাক্কায় প্রাণ গেল জেলের, নিজের জালেই ধরা পড়ল মরদেহ-বরেন্দ্র নিউজ
প্রায় ২৬ লক্ষ টাকা মূল্যের ৮৬ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে র্যাব-১-বরেন্দ্র নিউজ
শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ১জন আসামীসহ নেশাজাতীয় সিরাপ আটক-বরেন্দ্র নিউজ
শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিল জামায়াতে ইসলামী-বরেন্দ্র নিউজ
-
Reporter Name - Update Time : 11:25:01 am, Saturday, 27 December 2025
- 211 Time View
Tag :
Popular Post