চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন ইসলামপুর খাগচাপাড়া তিন রাস্তার মোড় হতে ০৭ পিচ ইয়াবা ও ১০ গ্রাম হেরোইনসহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-৫, সিপিসি-১।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধ নিয়ন্ত্রণ ও অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন ইসলামপুর ইউপিস্থ ০২নং ওয়ার্ডের খাগচাপাড়া তিন রাস্তার মোড়ে জনৈক তৈমুরের মুদির দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে মাদক কারবারী ১। মোঃ কবির ইসলাম (৩২),কে ০৭ পিচ ইয়াবা ও ১০ গ্রাম হেরোইনসহ আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।
ঘটনা সূত্রে জানা যায়, ০৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ ২১:৪০ ঘটিকার সময় র্যাব-৫, সিপিসি-১ এর একটি আভযানিক টহল দল চাঁপাইনবাবগঞ্জ জেলার সকল থানা এলাকায় নিয়মিত টহল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা উদ্দেশ্যে বাহির হয়। অভিযান পরিচালনার ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন ইসলামপুর ইউপিস্থ খাগচাপাড়া তিন রাস্তার মোড়ে অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় হচ্ছে।
উক্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক টহল দল চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন ইসলামপুর ইউপিস্থ ০২নং ওয়ার্ডের খাগচাপাড়া তিন রাস্তার মোড়ে জনৈক তৈমুরের মুদির দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে মাদক কারবারী ১। মোঃ কবির ইসলাম (৩২), পিতা-মোঃ সাদেকুল ইসলাম, সাং-সুন্দরপুর বাঘডাঙ্গা, থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা-চাপাইনবাবগঞ্জকে একই তারিখ ২৩:২০ ঘটিকায় ০৭ পিচ ইয়াবা ও ১০ গ্রাম হেরোইনসহ আটক করা হয়।

Reporter Name 










