মোঃ রবিউল ইসলাম মিনাল:গোদাগাড়ী রাজশাহী জেলা প্রতিনিধি | ০৩ মার্চ, ২০২৬
রাজশাহীর মতিহার থেকে নিখোঁজ হওয়া দুই মাদ্রাসা ছাত্রকে যৌথ অভিযান চালিয়ে উদ্ধার করেছে র্যাব। গতকাল সোমবার (০২ মার্চ) দিবাগত রাত ১১:৩০ ঘটিকায় মহানগরীর বেলপুকুর বাইপাস মোড় এলাকা থেকে তাদের অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ভিকটিমরা হলো— ১. রিফাত ইসলাম (১৪) ও ২. মো. আকাশ আহমেদ (১৪)।
জিডি ও র্যাব সূত্রে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ বেলা ১১:০০ ঘটিকার সময় মতিহার থানাধীন ভাল্লুকপুকুর এলাকা থেকে ওই দুই কিশোর নিখোঁজ হয়। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে তাদের সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে মতিহার থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
নিখোঁজ কিশোরদের উদ্ধারে থানা পুলিশের পাশাপাশি র্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায়, র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার (ইন্ট উইং) সহযোগিতায় এবং তদন্তকারী কর্মকর্তার রিকুইজিশনের প্রেক্ষিতে র্যাব-৫ (সিপিএসসি, রাজশাহী) ও র্যাব-১ (সিপিএসসি, উত্তরা) একটি যৌথ আভিযানিক দল গঠন করে।
তথ্যপ্রযুক্তির সহায়তায় ভিকটিমদের অবস্থান শনাক্ত করার পর, সোমবার রাতে বেলপুকুর থানার বাইপাস মোড় এলাকায় অভিযান চালিয়ে রিফাত ও আকাশকে উদ্ধার করতে সক্ষম হয় র্যাব।
র্যাব জানায়, প্রতিষ্ঠার পর থেকেই সঙ্ঘবদ্ধ অপরাধ, অপহরণ ও আইন-শৃঙ্খলা রক্ষায় তারা অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই অংশ হিসেবে এই সফল উদ্ধার অভিযান পরিচালনা করা হয়েছে। উদ্ধারকৃত কিশোরদের রাতেই সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে।
Dhaka
,
Thursday, 5 March 2026
শিরোনাম
fa fa-square
ডিমলায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন, বেকারি মালিককে জরিমানা-বরেন্দ্র নিউজ
fa fa-square
ভোলাহাটে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে নবনির্বাচিত এমপির মতবিনিময়-বরেন্দ্র নিউজ
fa fa-square
গোদাগাড়ীতে অসহায় প্রতিবন্ধী বিধবার জমি দখলের চেষ্টা ও নির্যাতনের অভিযোগ প্রতিকারহীন ভুক্তভোগী-বরেন্দ্র নিউজ
fa fa-square
চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির পৃথক অভিযানে হেরোইন-গাঁজাসহ গ্রেপ্তার ৫-বরেন্দ্র নিউজ
fa fa-square
দাকোপের বাজুয়া খুটাখালী আর্য্যহরি সভায় শুভগন্ধাধিবাস ও ভাহবত আলোচনার মধ্যদিয়ে শুরু হচ্ছে ৫৬ প্রহর নাম সংকির্তন-বরেন্দ্র নিউজ
fa fa-square
নাচোলে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত-বরেন্দ্র নিউজ
fa fa-square
রাজশাহীতে নিখোঁজ ২ মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করল র্যাব-১ ও র্যাব-৫-বরেন্দ্র নিউজ
fa fa-square
ভোলাহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে রুবিনা নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতা-বরেন্দ্র নিউজ
fa fa-square
ভোলাহাটে নবনির্বাচিত এমপির সর্বসাধারণের সাথে সৌজন্য সাক্ষাৎ-বরেন্দ্র নিউজ
fa fa-square
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে ১০ টি ভারতীয় গরু জব্দ করেছে ৫৩ বিজিবি-বরেন্দ্র নিউজ

-
Reporter Name - Update Time : 11:07:01 am, Tuesday, 3 March 2026
- 24 Time View
Tag :
Popular Post