Dhaka , Tuesday, 10 March 2026
শিরোনাম
fa fa-square চাঁপাইনবাবগঞ্জে মাদকসহ ৩ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৫-বরেন্দ্র নিউজ fa fa-square ঈদ-উল-ফিতর ঘিরে দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন নাচোলের কারিগররা-বরেন্দ্র নিউজ fa fa-square চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত-বরেন্দ্র নিউজ fa fa-square চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি অভিযানে বিপুল পরিমান ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ-বরেন্দ্র নিউজ fa fa-square চাঁপাইনবাবগঞ্জে নিজ বাড়ি থেকে ২০০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেফতার-বরেন্দ্র নিউজ fa fa-square ভোলাহাটে গভীর নলকূপের কাজে ৪০ বছর আগের ইট ব্যবহারের অভিযোগ-বরেন্দ্র নিউজ fa fa-square দাকোপের বাজুয়া-খুটাখালী আর্য্য হরিসভা মহানামযজ্ঞে লাউডোব “বারিধারা ” সেবা সংঘের জলদান কার্যক্রম পরিচালনা করছে-বরেন্দ্র নিউজ fa fa-square শিবগঞ্জে পৈত্রিক সম্পত্তি উদ্ধারের দাবী ও প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন-বরেন্দ্র নিউজ fa fa-square রাজশাহীতে দৈনিক উপচার পরিবারের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত-বরেন্দ্র নিউজ fa fa-square ভোলাহাটে জিয়া পরিবারের জন্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত-বরেন্দ্র নিউজ
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে মাদকসহ ৩ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৫-বরেন্দ্র নিউজ ঈদ-উল-ফিতর ঘিরে দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন নাচোলের কারিগররা-বরেন্দ্র নিউজ চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত-বরেন্দ্র নিউজ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি অভিযানে বিপুল পরিমান ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ-বরেন্দ্র নিউজ চাঁপাইনবাবগঞ্জে নিজ বাড়ি থেকে ২০০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেফতার-বরেন্দ্র নিউজ ভোলাহাটে গভীর নলকূপের কাজে ৪০ বছর আগের ইট ব্যবহারের অভিযোগ-বরেন্দ্র নিউজ দাকোপের বাজুয়া-খুটাখালী আর্য্য হরিসভা মহানামযজ্ঞে লাউডোব “বারিধারা ” সেবা সংঘের জলদান কার্যক্রম পরিচালনা করছে-বরেন্দ্র নিউজ শিবগঞ্জে পৈত্রিক সম্পত্তি উদ্ধারের দাবী ও প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন-বরেন্দ্র নিউজ রাজশাহীতে দৈনিক উপচার পরিবারের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত-বরেন্দ্র নিউজ ভোলাহাটে জিয়া পরিবারের জন্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত-বরেন্দ্র নিউজ

ঈদ-উল-ফিতর ঘিরে দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন নাচোলের কারিগররা-বরেন্দ্র নিউজ

  • Reporter Name
  • Update Time : 05:37:50 pm, Monday, 9 March 2026
  • 15 Time View

ফারুক হোসেন ডন, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

আসন্ন ঈদ উল ফিতর’কে ঘিরে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে দর্জি দোকানগুলোতে ধীরে ধীরে বাড়তে শুরু করেছে পোশাকের অর্ডার। ঈদের পাঞ্জাবি ও থ্রি-পিস সেলাইয়ে ব্যস্ততা বাড়ছে দর্জিদের। প্রত্যেকটি টেইলার্সে দোকানে ঈদ ঘিরে ভিড় লেগে আছে। যদিও কিছু কিছু দোকানে গত ঈদের অর্ডার ছাড়িয়ে যাওয়ার সম্ভবনা দেখছেন দর্জিরা। তবে অধিকাংশ দোকানে ব্যস্ত সময় পার করছেন কারিগররা।

সোমবার (৯ মার্চ) নাচোলের মর্ডান মার্কেট, নিউ মার্কেট এবং আধুনিক মার্কেটে সরেজমিনে গিয়ে দেখা যায়, দর্জি দোকান গুলোতে দৈনিক থ্রি-পিস ও লেহেঙ্গা ৫০ থেকে ৬০ পিস এবং পাঞ্জাবি, প্যান্ট-শার্ট ও ব্লেজার ৪০ থেকে ৫০ পিস করে অর্ডার পাচ্ছে দর্জিরা। ঈদ যত ঘনিয়ে আসছে দর্জিদের অর্ডারের পরিমাণও ততো বৃদ্ধি পাচ্ছে। তবে লোকাল বাজার গুলোতে কিছুসংখ্যক দোকানে এখনও আশানুরুপ অর্ডার না আশায় হতাশগ্রস্ত হয়ে সময় অতিবাহিত করছেন কারিগররা।

আসন্ন ঈদকে ঘিরে ঈদ বাজারের অন্যান্য পোশাকের সঙ্গে তাল মিলিয়ে প্রায় প্রত্যেকটি পোশাক সেলাইয়ে ৫০ -১০০ টাকা করে বেশি রাখছে দর্জিরা। ক্রেতার ভিড় সামাল দিতে প্রস্তুতি নিয়ে বসে আছে দর্জি বাড়ির কারিগররা। অর্ডার আসলেই শুরু হয় সেলাই। তবে ঈদের কারনে থ্রি-পিস এবং পাঞ্জাবি তৈরিতে ব্যস্ততা বেশি বেড়েছে তাদের। পাঞ্জাবি পায়জামা সেলাই হচ্ছে ৫’শ থেকে ৬’শ টাকায়। শার্ট সেলাই হচ্ছে ৩’শ থেকে ৩৫০’শ টাকায়। প্যান্ট সেলাই হচ্ছে ৪’শ থেকে ৫’শ টাকায়। ব্লেজার সেট ৩ হাজার থেকে ৪ হাজার টাকায়। থ্রি-পিস সেলাই হচ্ছে ৩৫০ থেকে ৫’শ টাকায়। ডাবল থ্রি-পিস সেলাই হচ্ছে ৮’শ থেকে সাড়ে ৮’শ টাকায়। লেহেঙ্গা সেলাই হচ্ছে সাড়ে ১৫’শ থেকে ৩ হাজার টাকায়। দর্জিরা জানান, রেডিমেড জামা-কাপড়ের ভিড়ে দর্জিবাড়ির কারিগররা হারাচ্ছে অতীতের জৌলুস। তবে নিজের পছন্দ মত পোশাক তৈরি করতে অনেকে গজ কাপড় নিয়ে এখনও আসে এই দর্জি পাড়ায়। লোকালে অর্ডার শূন্যতায় অলস সময় কাটানো দর্জিদের অভিযোগ সিন্ডিকেটের কারনে অর্ডার হারাচ্ছে তারা। কাপড় দোকানের সেলসম্যানরা আগে থেকেই কাস্টমারদেরকে চুক্তিবদ্ধ দর্জি দোকানে পাঠানোর ফলে ১৮ রমজানেও অর্ডার পাচ্ছে দোকানগুলো। অর্ডার সল্পতা।

মডার্ন মার্কেটের দর্জি সানমুন টেইলার্সের স্বত্ত্বাধীকারী আব্দুল হাকিম বলেন, আমরা অন্যদেরকে পোশাক বানাইয়া দেই কিন্তু নিজেরাই পোশাক কিনতে পারি না। নিত্যপন্যের দাম যেভাবে বাড়ছে মানুষ কি খাবার খাবে নাকি পোশাক সেলাই করবে। এ সমাজের সবচেয়ে গরীব দর্জিরা। কিন্তু এই দর্জি ব্যবসায় নতুন করে হানা দিয়েছে। কারিগররা অর্ডারের জন্য অপেক্ষা করছে কিন্তু পরিমাণ মত কাজ দিতে পারছি না।
নেজামপুর থেকে থ্রি-পিস সেলাই করতে আসা আতাউর রহমান বলেন, সেলাইয়ের দামে নয় মানে নজর দিচ্ছি। কিছু কিছু দোকান আছে যেগুলোতে ভালো সেলাই হয় না। সেখানে সেলাই করলে পোশাক বেশিদিন পড়া যায় না। অল্প দিনেই সেলাই ছিঁড়ে যায়। তবে সেলাই ভালো হলে ঈদ উপলক্ষ্যে ৫০ বা ১০০ টাকা বেশি দিতে অসুবিধা নেই।

লেডিস টেইলার্সের স্বত্বাধিকারী রায়হান বলেন, দৈনিক ৫০ থেকে ৫৫ টা অর্ডার আসে। গত বছরের চেয়ে ও অর্ডার বেশি পাই । ঈদকে ঘিরে সেলাইয়ের রেট কিছুটা বেড়েছে। থ্রি-পিস সেলাই করছি ৫’শ থেকে সাড়ে ৫’শ টাকায়। ডাবল থ্রি-পিস সেলাই করছি ৮৫০ থেকে ১৫’শ টাকায়। লেহেঙ্গা ১৫’শ থেকে ২৫’শ টাকায়। ঈদের কেনাকাটা সবে মাত্র শুরু হয়েছে দিন যত এগুবে অর্ডারের পরিমাণও ততো বৃদ্ধি পাবে। ঈদকে কেন্দ্র করে নাচোলের মার্কেট গুলো প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত খোলা থাকে। অন্যান্য দোকানের সাথে তাল মিলিয়ে দর্জি পাড়ায়ও বাড়তে শুরু করেছে ঈদের ব্যস্ততা। কাটাকাটি শেষে মেশিনে উঠবে রং বেরঙের কাপড়। তৈরি শেষে ক্রেতাদের হাতে পৌঁছাবে নতুন নতুন ডিজাইনের পোশাক। দর্জি দোকানে ফিরে আসবে পুরনো সেই জৌলুস এমনটাই প্রত্যাশা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

চাঁপাইনবাবগঞ্জে মাদকসহ ৩ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৫-বরেন্দ্র নিউজ

ঈদ-উল-ফিতর ঘিরে দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন নাচোলের কারিগররা-বরেন্দ্র নিউজ

Update Time : 05:37:50 pm, Monday, 9 March 2026