চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ থানাধীন জালমাছমারী শহরাতলা হতে অবৈধ মাদক Kuf Relief সহ ০৩ জন মাদক কারবারী’কে গ্রেফতার করেছে র্যাব-৫, সিপিসি-১।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধ নিয়ন্ত্রণ ও অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৫, রাজশাহী, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শিবগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডস্থ জালমাছমারী শহরাতলা এলাকা হতে ৩০ বোতল Kuf Relief (মাদক) সহ ১। মোঃ হেলিম (২৬), ২। মোঃ ফয়সাল (২০), ৩। মোঃ দেলোয়ার (২৫) নামের তিনজন মাদক কারবারীকে আটক করা হয়।
ধৃত আসামী ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
ঘটনা সূত্রে জানা যায়, ০৯ মার্চ ২০২৬ তারিখ ১৮.৫০ ঘটিকার সময় র্যাব-৫, সিপিসি-১ এর একটি আভযানিক দল চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানা সকল এলাকায় নিয়মিত টহল ও অবৈদ মাদক উদ্ধার অভিযান পরিচালনা উদ্দেশ্যে বাহির হয়ে শিবগঞ্জ থানাধীন পাইলিং মোড়ে অবস্থানকালে ১৯:৪০ ঘটিকায় গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শিবগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডস্থ জালমাছমারী শহরাতলা এলাকায় আম বাগানের ভিতর অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় হচ্ছে।
উক্ত সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য আভিযানিক দল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শিবগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডস্থ জালমাছমারী শহরাতলা জনৈক নজরুল ইসলাম এর মালিকীয় আম বাগানের ভিতর পৌঁছে অভিযান পরিচালনা করে ০৯ মার্চ ২০২৬ তারিখ ২০.৩০ ঘটিকার সময় মাদক কারবারী ১। মোঃ হেলিম (২৬), পিতা-মোঃ এনতাজ আলী, ২। মোঃ ফয়সাল (২০), পিতা-মোঃ হাদু মিয়া, ৩। মোঃ দেলোয়ার (২৫), পিতা-মোঃ শরিফুল ইসলাম, সর্বসাং-বালিয়াদিঘী কলোনী, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ’দেরকে ৩০ বোতল Kuf Relief (মাদক) সহ আটক করা হয়।
বিশেষ দ্রষ্টব্যঃ উপরোক্ত সংবাদ বিজ্ঞপ্তিটি টিভি স্ক্রলে প্রদর্শন ও আপনার বহুল প্রচারিত সংবাদ মাধ্যমে প্রকাশ করার জন্য অনুরোধ করা হলো।

Reporter Name 















