সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম।। কুড়িগ্রাম
সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নে ইলেকট্রিক ল্যাম্পপোস্টের খুঁটি বসানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
সোমবার (৯ মার্চ) ঘোগাদহ বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, হলোখানা ইউনিয়নের মিজানুর রহমান এবং ঘোগাদহ ইউনিয়নের প্রথম আলো চর এলাকার উমেদ আলী।ঘোগাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক সরকার সাংবাদিকদের জানান, খুঁটি স্থাপনের সময় অসাবধানতাবশত খুঁটিটি পাশের বৈদ্যুতিক তারের সঙ্গে স্পর্শ করলে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মিজানুর রহমান ও উমেদ আলীকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম সাংবাদিকদের নিশ্চিত করেছেন, নিহত দুজন ইলেকট্রিশিয়ান ছিলেন এবং প্রাথমিক তদন্ত শুরু করা হয়েছে।

Reporter Name 
















