Dhaka , Sunday, 1 March 2026
শিরোনাম
fa fa-square ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার-বরেন্দ্র নিউজ fa fa-square গোদাগাড়ীতে র‍্যাবের অভিযান ৮ কেজি গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার-বরেন্দ্র নিউজ fa fa-square ভোলাহাটে ৩৫০ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির নদগ ৩১৯০ টাকাসহ ১ জনকে গ্রে/ফতার করেছে পুলিশ-বরেন্দ্র নিউজ fa fa-square রাজশাহীতে চাঞ্চল্যকর বাহারুল হত্যা প্রধান আসামিসহ ৪ জন গাজীপুর থেকে গ্রেপ্তার-বরেন্দ্র নিউজ fa fa-square গোদাগাড়ীতে ট্রলারের ধাক্কায় প্রাণ গেল জেলের, নিজের জালেই ধরা পড়ল মরদেহ-বরেন্দ্র নিউজ fa fa-square প্রায় ২৬ লক্ষ টাকা মূল্যের ৮৬ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে র‍্যাব-১-বরেন্দ্র নিউজ fa fa-square শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ১জন আসামীসহ নেশাজাতীয় সিরাপ আটক-বরেন্দ্র নিউজ fa fa-square রাজশাহীতে চাঞ্চল্যকর সাব্বির হত্যা: ৫ ঘণ্টার মধ্যে প্রধান আসামি জাসন গ্রেফতার-বরেন্দ্র নিউজ fa fa-square ​রাজশাহীতে ফেসবুক লাইভে এসে তরুণীর আত্মহত্যা নেপথ্যে প্রেমঘটিত কারণ-বরেন্দ্র নিউজ fa fa-square গোদাগাড়ীতে মসজিদের সামনে থেকে মোটরসাইকেল চুরি থানায় অভিযোগ-বরেন্দ্র নিউজ
শিরোনাম
ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার-বরেন্দ্র নিউজ গোদাগাড়ীতে র‍্যাবের অভিযান ৮ কেজি গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার-বরেন্দ্র নিউজ ভোলাহাটে ৩৫০ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির নদগ ৩১৯০ টাকাসহ ১ জনকে গ্রে/ফতার করেছে পুলিশ-বরেন্দ্র নিউজ রাজশাহীতে চাঞ্চল্যকর বাহারুল হত্যা প্রধান আসামিসহ ৪ জন গাজীপুর থেকে গ্রেপ্তার-বরেন্দ্র নিউজ গোদাগাড়ীতে ট্রলারের ধাক্কায় প্রাণ গেল জেলের, নিজের জালেই ধরা পড়ল মরদেহ-বরেন্দ্র নিউজ প্রায় ২৬ লক্ষ টাকা মূল্যের ৮৬ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে র‍্যাব-১-বরেন্দ্র নিউজ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ১জন আসামীসহ নেশাজাতীয় সিরাপ আটক-বরেন্দ্র নিউজ রাজশাহীতে চাঞ্চল্যকর সাব্বির হত্যা: ৫ ঘণ্টার মধ্যে প্রধান আসামি জাসন গ্রেফতার-বরেন্দ্র নিউজ ​রাজশাহীতে ফেসবুক লাইভে এসে তরুণীর আত্মহত্যা নেপথ্যে প্রেমঘটিত কারণ-বরেন্দ্র নিউজ গোদাগাড়ীতে মসজিদের সামনে থেকে মোটরসাইকেল চুরি থানায় অভিযোগ-বরেন্দ্র নিউজ

চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামের ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল-বরেন্দ্র নিউজ

  • Reporter Name
  • Update Time : 01:04:18 pm, Friday, 14 November 2025
  • 454 Time View

নিজস্ব প্রতিবেদক ঃ
জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ আসর বড় ইন্দারা মোড় থেকে শুরু হওয়া এ মিছিলে জেলা সদরসহ বিভিন্ন উপজেলার কয়েক হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেয়।

মিছিলটি বড় ইন্দারা মোড় থেকে যাত্রা করে বাতেন খাঁ মোড় হয়ে শান্তি মোড়ে পৌঁছে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। শান্তি মোড়ে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করা, সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ তৈরি করা এবং জাতীয় সনদ বাস্তবায়নের মাধ্যমে দেশে গণতান্ত্রিক কাঠামোকে আরও শক্তিশালী করা প্রয়োজন।

মিছিলে নেতৃত্ব দেন জেলা আমীর মাওলানা আবু জার গিফারী। তিনি তার বক্তব্যে পাঁচ দফা দাবির তাৎপর্য তুলে ধরে বলেন, জনগণের মতামত ও প্রত্যাশাকে সামনে রেখে দেশের ভবিষ্যৎ নির্ধারণ করা জরুরি। তিনি শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণের জন্য সকল নেতাকর্মীকে ধন্যবাদ জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোখলেশুর রহমান, পৌর জামায়াতের আমীর হাফেজ গোলাম রাব্বানি, সদর আমীর হাফেজ আব্দুল আলীমসহ বিভিন্ন ইউনিটের আমীর, শুরা সদস্য ও সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা পাঁচ দফা দাবি-সংবলিত ব্যানার, প্ল্যাকার্ড প্রদর্শন করেন এবং দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার-বরেন্দ্র নিউজ

চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামের ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল-বরেন্দ্র নিউজ

Update Time : 01:04:18 pm, Friday, 14 November 2025