Dhaka , Sunday, 1 March 2026
শিরোনাম
fa fa-square গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন-বরেন্দ্র নিউজ fa fa-square ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার-বরেন্দ্র নিউজ fa fa-square গোদাগাড়ীতে র‍্যাবের অভিযান ৮ কেজি গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার-বরেন্দ্র নিউজ fa fa-square ভোলাহাটে ৩৫০ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির নদগ ৩১৯০ টাকাসহ ১ জনকে গ্রে/ফতার করেছে পুলিশ-বরেন্দ্র নিউজ fa fa-square রাজশাহীতে চাঞ্চল্যকর বাহারুল হত্যা প্রধান আসামিসহ ৪ জন গাজীপুর থেকে গ্রেপ্তার-বরেন্দ্র নিউজ fa fa-square গোদাগাড়ীতে ট্রলারের ধাক্কায় প্রাণ গেল জেলের, নিজের জালেই ধরা পড়ল মরদেহ-বরেন্দ্র নিউজ fa fa-square প্রায় ২৬ লক্ষ টাকা মূল্যের ৮৬ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে র‍্যাব-১-বরেন্দ্র নিউজ fa fa-square শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ১জন আসামীসহ নেশাজাতীয় সিরাপ আটক-বরেন্দ্র নিউজ fa fa-square রাজশাহীতে চাঞ্চল্যকর সাব্বির হত্যা: ৫ ঘণ্টার মধ্যে প্রধান আসামি জাসন গ্রেফতার-বরেন্দ্র নিউজ fa fa-square ​রাজশাহীতে ফেসবুক লাইভে এসে তরুণীর আত্মহত্যা নেপথ্যে প্রেমঘটিত কারণ-বরেন্দ্র নিউজ
শিরোনাম
গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন-বরেন্দ্র নিউজ ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার-বরেন্দ্র নিউজ গোদাগাড়ীতে র‍্যাবের অভিযান ৮ কেজি গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার-বরেন্দ্র নিউজ ভোলাহাটে ৩৫০ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির নদগ ৩১৯০ টাকাসহ ১ জনকে গ্রে/ফতার করেছে পুলিশ-বরেন্দ্র নিউজ রাজশাহীতে চাঞ্চল্যকর বাহারুল হত্যা প্রধান আসামিসহ ৪ জন গাজীপুর থেকে গ্রেপ্তার-বরেন্দ্র নিউজ গোদাগাড়ীতে ট্রলারের ধাক্কায় প্রাণ গেল জেলের, নিজের জালেই ধরা পড়ল মরদেহ-বরেন্দ্র নিউজ প্রায় ২৬ লক্ষ টাকা মূল্যের ৮৬ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে র‍্যাব-১-বরেন্দ্র নিউজ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ১জন আসামীসহ নেশাজাতীয় সিরাপ আটক-বরেন্দ্র নিউজ রাজশাহীতে চাঞ্চল্যকর সাব্বির হত্যা: ৫ ঘণ্টার মধ্যে প্রধান আসামি জাসন গ্রেফতার-বরেন্দ্র নিউজ ​রাজশাহীতে ফেসবুক লাইভে এসে তরুণীর আত্মহত্যা নেপথ্যে প্রেমঘটিত কারণ-বরেন্দ্র নিউজ

চাকপাড়া সীমান্ত থেকে ৫৯ বিজিবির ৩ টি বিদেশী পিস্তল ও ৬ রাউন্ড গুলি উদ্ধার-বরেন্দ্র নিউজ

  • Reporter Name
  • Update Time : 10:02:11 am, Friday, 28 November 2025
  • 196 Time View

ফারুক হোসেন ডন এর তথ্য ও চিত্রে বিস্তারিত চাঁপাইনবাবগঞ্জ থেকে :

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চাকপাড়া, সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৩ বিদেশি পিস্তল ৬ রাউন্ড গুলি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৯বিজিবি)। আজ (শুক্রবার ২৮ নভেম্বর) সকাল ১০ টায় বিজিবি ৫৯ ব্যাটালিয়নে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া গণমাধ্যমকর্মীদের বিষয়টি নিশ্চিত করেন।

প্রেস ব্রিফিংয়ে অধিনায়ক বলেন, মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর সীমান্ত এলাকা দিয়ে একটি চোরাকারবারি দল বাংলাদেশে প্রবেশ করবে বলে নিজস্ব গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারি। সেই লক্ষ্যে গত এক মাস যাবত অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ন ৭৫ কিঃমিঃ সীমান্ত এলাকায় নিজস্ব গোয়েন্দা, টহল তৎপরতাসহ কঠোর নজরদারী বৃদ্ধি করা হয়। তৎপ্রেক্ষিতে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর দিকনির্দেশনায় গত ২৭ নভেম্বর ২০২৫ তারিখ রাত ৯ টায় চকপাড়া বিওপির একটি চৌকষ টহল দল সীমান্ত পিলার ১৮৩/৪-এস হতে আনুমানিক ২৫ গজ বাংলাদেশের অভ্যন্তরে শাহাবাজপুর ইউনিয়নের নলডুবি ব্রীজ নামক এলাকায় পাগলা নদীর তীরে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে টহল দল মালিকবিহীন ০৩টি বিদেশী ওয়ান শুটার গান ও ০৬ রাউন্ড গুলি উদ্ধার কবে।

লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, অভিযানে সীমান্ত এলাকা থেকে ৩ বিদেশী পিস্তল, ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

তিনি আরো বলেন, মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) গত ০৩ বছরে সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে ১৫ জন আসামীসহ ৩০টি দেশী/বিদেশী পিস্তল, ৩৯২ রাউন্ড গুলি এবং ৪১ টি ম্যাগাজিন আটক করতে সক্ষম হয়েছে।

এসময় তিনি আরো বলেন, অস্ত্র, গোলাবারুদ, মাদক এবং চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করাসহ বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে, যা ভবিষ্যতেও চলমান থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন-বরেন্দ্র নিউজ

চাকপাড়া সীমান্ত থেকে ৫৯ বিজিবির ৩ টি বিদেশী পিস্তল ও ৬ রাউন্ড গুলি উদ্ধার-বরেন্দ্র নিউজ

Update Time : 10:02:11 am, Friday, 28 November 2025