Dhaka , Sunday, 1 March 2026
শিরোনাম
fa fa-square ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার-বরেন্দ্র নিউজ fa fa-square গোদাগাড়ীতে র‍্যাবের অভিযান ৮ কেজি গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার-বরেন্দ্র নিউজ fa fa-square ভোলাহাটে ৩৫০ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির নদগ ৩১৯০ টাকাসহ ১ জনকে গ্রে/ফতার করেছে পুলিশ-বরেন্দ্র নিউজ fa fa-square রাজশাহীতে চাঞ্চল্যকর বাহারুল হত্যা প্রধান আসামিসহ ৪ জন গাজীপুর থেকে গ্রেপ্তার-বরেন্দ্র নিউজ fa fa-square গোদাগাড়ীতে ট্রলারের ধাক্কায় প্রাণ গেল জেলের, নিজের জালেই ধরা পড়ল মরদেহ-বরেন্দ্র নিউজ fa fa-square প্রায় ২৬ লক্ষ টাকা মূল্যের ৮৬ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে র‍্যাব-১-বরেন্দ্র নিউজ fa fa-square শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ১জন আসামীসহ নেশাজাতীয় সিরাপ আটক-বরেন্দ্র নিউজ fa fa-square রাজশাহীতে চাঞ্চল্যকর সাব্বির হত্যা: ৫ ঘণ্টার মধ্যে প্রধান আসামি জাসন গ্রেফতার-বরেন্দ্র নিউজ fa fa-square ​রাজশাহীতে ফেসবুক লাইভে এসে তরুণীর আত্মহত্যা নেপথ্যে প্রেমঘটিত কারণ-বরেন্দ্র নিউজ fa fa-square গোদাগাড়ীতে মসজিদের সামনে থেকে মোটরসাইকেল চুরি থানায় অভিযোগ-বরেন্দ্র নিউজ
শিরোনাম
ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার-বরেন্দ্র নিউজ গোদাগাড়ীতে র‍্যাবের অভিযান ৮ কেজি গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার-বরেন্দ্র নিউজ ভোলাহাটে ৩৫০ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির নদগ ৩১৯০ টাকাসহ ১ জনকে গ্রে/ফতার করেছে পুলিশ-বরেন্দ্র নিউজ রাজশাহীতে চাঞ্চল্যকর বাহারুল হত্যা প্রধান আসামিসহ ৪ জন গাজীপুর থেকে গ্রেপ্তার-বরেন্দ্র নিউজ গোদাগাড়ীতে ট্রলারের ধাক্কায় প্রাণ গেল জেলের, নিজের জালেই ধরা পড়ল মরদেহ-বরেন্দ্র নিউজ প্রায় ২৬ লক্ষ টাকা মূল্যের ৮৬ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে র‍্যাব-১-বরেন্দ্র নিউজ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ১জন আসামীসহ নেশাজাতীয় সিরাপ আটক-বরেন্দ্র নিউজ রাজশাহীতে চাঞ্চল্যকর সাব্বির হত্যা: ৫ ঘণ্টার মধ্যে প্রধান আসামি জাসন গ্রেফতার-বরেন্দ্র নিউজ ​রাজশাহীতে ফেসবুক লাইভে এসে তরুণীর আত্মহত্যা নেপথ্যে প্রেমঘটিত কারণ-বরেন্দ্র নিউজ গোদাগাড়ীতে মসজিদের সামনে থেকে মোটরসাইকেল চুরি থানায় অভিযোগ-বরেন্দ্র নিউজ

চাঁপাইনবাবগঞ্জ বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে কর্মী খুন, বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট-বরেন্দ্র নিউজ

  • Reporter Name
  • Update Time : 09:48:41 am, Tuesday, 9 December 2025
  • 250 Time View

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের বাবুপুর মোড়ে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে মো. নয়ন আলী (৩৫) নামে এক যুবদল কর্মী নিহত হয়েছেন।

সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
নিহত নয়ন আলী শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা মোড়লটোলা গ্রামের মো. আব্দুল করিমের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পূর্বশত্রুতার জেরে রবিবার সন্ধ্যায় বাবুপুর মোড়ে নয়ন আলীর ওপর অতর্কিত হামলা চালায় একটি সন্ত্রাসী গোষ্ঠী। এ সময় দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক) এ রেফার্ড করেন। তবে রামেকে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস জানান, নয়নকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হতে পারে।
নয়ন আলীর মৃত্যুর পর রাতেই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। নিহতের বাড়িতে হামলাকারীরা ভাঙচুর চালিয়ে ঘরবাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট করেছে বলে অভিযোগ উঠেছে। আগুনে বাড়ির একটি অংশ পুড়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত নয়ন আলী স্থানীয় বিএনপি নেতা আশরাফের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। এলাকায় তার বিরুদ্ধে মাদক ব্যবসা, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড জড়িত থাকার এমনকি ধর্ষণেরও অভিযোগ ছিল বলে দাবি এলাকাবাসীর।
একাধিক স্থানীয় সূত্রের অভিযোগ, চাঁদা ও মাদক ব্যবসা সংক্রান্ত বিরোধ এবং দলের অভ্যন্তরীণ গ্রুপিংয়ের জেরে স্থানীয় বিএনপি নেতা আশরাফেরই অপর একটি গ্রুপ এই হত্যাকাণ্ড ও পরবর্তী বাড়িঘরে অগ্নিসংযোগে জড়িত থাকতে পারে। তবে এসব অভিযোগ এখনো তদন্তাধীন।
নয়নকে কারা হত্যা করেছে জানতে চাইলে নিহত নয়নের মা জানান, সাত্তার, বাবুল (ঝাপড়া), খাইরুল (ঝাপড়া), ঢোড়বোনা গ্ৰামের সাহেব, রাজ্জাক, সুমনরা মেরেছে আমার ছেলেকে। আরোও অনেক চিনেন না বলেও জানান তিনি। তিনি আরও জানান, ওরা (খুনীরা) আমাদের বাড়িতে আগুন দিয়ে সব লুটপাট করে নিয়ে গেছে।
পরে স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নয়নের মা যাদের নাম বলেছেন তারা সবাই স্থানীয় বিএনপি নেতা আশরাফুল ইসলাম আশরাফের ঘনিষ্ঠ সহচর।
ঘটনার পর পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.হুমায়ন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নয়নের রাজনৈতিক পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ঘাতকদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার-বরেন্দ্র নিউজ

চাঁপাইনবাবগঞ্জ বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে কর্মী খুন, বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট-বরেন্দ্র নিউজ

Update Time : 09:48:41 am, Tuesday, 9 December 2025