Dhaka , Monday, 2 March 2026
শিরোনাম
fa fa-square বগুড়া শহরে খতিবকে ছুরিকাঘাতে হত্যা-বরেন্দ্র নিউজ fa fa-square মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ কর্তৃক অভিযান-বরেন্দ্র নিউজ fa fa-square গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন-বরেন্দ্র নিউজ fa fa-square ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার-বরেন্দ্র নিউজ fa fa-square গোদাগাড়ীতে র‍্যাবের অভিযান ৮ কেজি গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার-বরেন্দ্র নিউজ fa fa-square ভোলাহাটে ৩৫০ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির নদগ ৩১৯০ টাকাসহ ১ জনকে গ্রে/ফতার করেছে পুলিশ-বরেন্দ্র নিউজ fa fa-square রাজশাহীতে চাঞ্চল্যকর বাহারুল হত্যা প্রধান আসামিসহ ৪ জন গাজীপুর থেকে গ্রেপ্তার-বরেন্দ্র নিউজ fa fa-square গোদাগাড়ীতে ট্রলারের ধাক্কায় প্রাণ গেল জেলের, নিজের জালেই ধরা পড়ল মরদেহ-বরেন্দ্র নিউজ fa fa-square প্রায় ২৬ লক্ষ টাকা মূল্যের ৮৬ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে র‍্যাব-১-বরেন্দ্র নিউজ fa fa-square শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ১জন আসামীসহ নেশাজাতীয় সিরাপ আটক-বরেন্দ্র নিউজ
শিরোনাম
বগুড়া শহরে খতিবকে ছুরিকাঘাতে হত্যা-বরেন্দ্র নিউজ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ কর্তৃক অভিযান-বরেন্দ্র নিউজ গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন-বরেন্দ্র নিউজ ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার-বরেন্দ্র নিউজ গোদাগাড়ীতে র‍্যাবের অভিযান ৮ কেজি গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার-বরেন্দ্র নিউজ ভোলাহাটে ৩৫০ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির নদগ ৩১৯০ টাকাসহ ১ জনকে গ্রে/ফতার করেছে পুলিশ-বরেন্দ্র নিউজ রাজশাহীতে চাঞ্চল্যকর বাহারুল হত্যা প্রধান আসামিসহ ৪ জন গাজীপুর থেকে গ্রেপ্তার-বরেন্দ্র নিউজ গোদাগাড়ীতে ট্রলারের ধাক্কায় প্রাণ গেল জেলের, নিজের জালেই ধরা পড়ল মরদেহ-বরেন্দ্র নিউজ প্রায় ২৬ লক্ষ টাকা মূল্যের ৮৬ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে র‍্যাব-১-বরেন্দ্র নিউজ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ১জন আসামীসহ নেশাজাতীয় সিরাপ আটক-বরেন্দ্র নিউজ

নীলফামারী-১ আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে টানা চার দিন ধরে বিএনপির বিক্ষোভ ও মশাল মিছিল-বরেন্দ্র নিউজ

  • Reporter Name
  • Update Time : 03:03:35 pm, Friday, 26 December 2025
  • 227 Time View

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারী-১ (ডোমার-ডিমলা) সংসদীয় আসনে ঘোষিত প্রার্থী পরিবর্তনের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো টানা চার দিন ধরে বিক্ষোভ, মশাল মিছিল ও বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি পালন করে আসছে। এসব কর্মসূচি এখন উপজেলা পর্যায় ছাড়িয়ে ইউনিয়ন পর্যায়েও ছড়িয়ে পড়েছে।

এর ধারাবাহিকতায় শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যার পর ডিমলা উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়। দলীয় কার্যালয় থেকে শুরু হওয়া মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিজয় চত্বরে গিয়ে এক পথসভায় মিলিত হয়।

বিকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী ও সমর্থকেরা মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন। মাগরিবের নামাজের পর মশাল মিছিল শুরু হলে পথসভা চলাকালে প্রধান সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।

পথসভায় বক্তব্য দেন ডিমলা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আরিফ-উল ইসলাম লিটন, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি (ডিআর) জাহাঙ্গীর আলম, যুবদলের সদস্য সচিব আশিক-উল ইসলাম লেমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান সবুজ, ছাত্রদলের সদস্য সচিব হালিমুল হোসেন রাসেল এবং সিনিয়র যুগ্ম সচিব আশিকুর রহমান আকিক।

বক্তারা অভিযোগ করে বলেন, নীলফামারী-১ আসনে জোট প্রার্থী চূড়ান্ত করার ক্ষেত্রে স্থানীয় নেতা-কর্মীদের মতামত, সাধারণ ভোটারদের প্রত্যাশা, সম্ভাব্য প্রার্থীদের জনপ্রিয়তা এবং দলীয় সাংগঠনিক শক্তি যথাযথভাবে বিবেচনা করা হয়নি। অথচ এই আসনে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় নাম ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।

তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন ডোমার–ডিমলা এলাকায় দলীয় সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন, ধর্মীয় ও সামাজিক অবকাঠামো সংস্কার, গ্রামীণ সড়ক উন্নয়ন, দরিদ্র ও অসহায় মানুষের সহায়তা, শীতবস্ত্র বিতরণ এবং দুর্যোগকালীন মানবিক কার্যক্রমে তার নিয়মিত উপস্থিতি রয়েছে। বন্যা, শীত কিংবা যেকোনো সংকটে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর কারণে তিনি সব বয়সী মানুষের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করেছেন।

বক্তারা বলেন, ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে মনোনয়ন দেওয়া হলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে তার পক্ষে ব্যাপক জনসমর্থন থাকবে এবং বিজয় নিশ্চিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

নেতারা আরও বলেন, দ্রুত সিদ্ধান্ত পরিবর্তন না হলে আন্দোলন আরও তীব্র করা হবে। প্রয়োজনে কঠোর কর্মসূচির পাশাপাশি গণপদত্যাগের সিদ্ধান্তও নেওয়া হতে পারে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছে, নীলফামারী-২ (সদর) আসনে বিএনপির প্রার্থী হিসেবে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে মনোনয়ন দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে দলের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

উল্লেখ্য, গত ২৩ ডিসেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নীলফামারী-১ সংসদীয় আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দিকে প্রার্থী ঘোষণা করেন। এরপর থেকেই স্থানীয় বিএনপি নেতা-কর্মী ও সমর্থকেরা ধারাবাহিক প্রতিবাদ কর্মসূচি পালন করে আসছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বগুড়া শহরে খতিবকে ছুরিকাঘাতে হত্যা-বরেন্দ্র নিউজ

নীলফামারী-১ আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে টানা চার দিন ধরে বিএনপির বিক্ষোভ ও মশাল মিছিল-বরেন্দ্র নিউজ

Update Time : 03:03:35 pm, Friday, 26 December 2025