Dhaka , Monday, 2 March 2026
শিরোনাম
fa fa-square বগুড়া শহরে খতিবকে ছুরিকাঘাতে হত্যা-বরেন্দ্র নিউজ fa fa-square মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ কর্তৃক অভিযান-বরেন্দ্র নিউজ fa fa-square গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন-বরেন্দ্র নিউজ fa fa-square ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার-বরেন্দ্র নিউজ fa fa-square গোদাগাড়ীতে র‍্যাবের অভিযান ৮ কেজি গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার-বরেন্দ্র নিউজ fa fa-square ভোলাহাটে ৩৫০ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির নদগ ৩১৯০ টাকাসহ ১ জনকে গ্রে/ফতার করেছে পুলিশ-বরেন্দ্র নিউজ fa fa-square রাজশাহীতে চাঞ্চল্যকর বাহারুল হত্যা প্রধান আসামিসহ ৪ জন গাজীপুর থেকে গ্রেপ্তার-বরেন্দ্র নিউজ fa fa-square গোদাগাড়ীতে ট্রলারের ধাক্কায় প্রাণ গেল জেলের, নিজের জালেই ধরা পড়ল মরদেহ-বরেন্দ্র নিউজ fa fa-square প্রায় ২৬ লক্ষ টাকা মূল্যের ৮৬ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে র‍্যাব-১-বরেন্দ্র নিউজ fa fa-square শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ১জন আসামীসহ নেশাজাতীয় সিরাপ আটক-বরেন্দ্র নিউজ
শিরোনাম
বগুড়া শহরে খতিবকে ছুরিকাঘাতে হত্যা-বরেন্দ্র নিউজ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ কর্তৃক অভিযান-বরেন্দ্র নিউজ গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন-বরেন্দ্র নিউজ ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার-বরেন্দ্র নিউজ গোদাগাড়ীতে র‍্যাবের অভিযান ৮ কেজি গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার-বরেন্দ্র নিউজ ভোলাহাটে ৩৫০ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির নদগ ৩১৯০ টাকাসহ ১ জনকে গ্রে/ফতার করেছে পুলিশ-বরেন্দ্র নিউজ রাজশাহীতে চাঞ্চল্যকর বাহারুল হত্যা প্রধান আসামিসহ ৪ জন গাজীপুর থেকে গ্রেপ্তার-বরেন্দ্র নিউজ গোদাগাড়ীতে ট্রলারের ধাক্কায় প্রাণ গেল জেলের, নিজের জালেই ধরা পড়ল মরদেহ-বরেন্দ্র নিউজ প্রায় ২৬ লক্ষ টাকা মূল্যের ৮৬ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে র‍্যাব-১-বরেন্দ্র নিউজ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ১জন আসামীসহ নেশাজাতীয় সিরাপ আটক-বরেন্দ্র নিউজ

কুড়িগ্রামে দুইদিনব্যাপী হ্যালো’র শিশু সাংবাদিকতা কর্মশালা শুরু-বরেন্দ্র নিউজ

  • Reporter Name
  • Update Time : 05:57:07 pm, Friday, 9 January 2026
  • 137 Time View

সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম।। 

‎কুড়িগ্রামে শিশু সাংবাদিকতায় দক্ষতা উন্নয়নের লক্ষ্যে দুইদিনব্যাপী শিশু সাংবাদিকতা কর্মশালা শুরু হয়েছে। ইউনিসেফের অংশীদারিত্বে শিশু সাংবাদিকতায় বিশ্বের প্রথম বাংলা সাইট হ্যালো ডট বিডিনিউজ২৪ ডটকম এ কর্মশালার আয়োজন করেছে।‎শুক্রবার (৯ জানুয়ারি) সকালে জেলা শহরের কলেজ মোড়ে অবস্থিত দ্যা গ্রাউন্ড অ্যাসেম্বলি হল নামের একটি কমিউনিটি সেন্টারের সভাকক্ষে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে কর্মশালার উদ্বোধন করা হয়। এতে জেলার বিভিন্ন উপজেলার নির্বাচিত ২০ জন তরুণ-তরুণী অংশগ্রহণ করেন।উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হ্যালোর জেলা তত্ত্বাবধায়ক ও দৈনিক সমকালের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি সুজন মোহন্ত।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মীর্জা মো. নাসির উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা তথ্য অফিসার  শাহজাহান আলী, কুড়িগ্রাম প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজার রহমান টিউটর, বিডিনিউজ২৪ ডটকমের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি আহসান হাবিব নীলু, প্রথম আলোর কুড়িগ্রাম জেলা প্রতিনিধি জাহানুর রহমান।‎প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মীর্জা মো. নাসির উদ্দিন বলেন, একটি ঘর যেমন চারটি পিলারের ওপর দাঁড়িয়ে থাকে, তেমনি একটি রাষ্ট্রও চারটি স্তম্ভের ওপর দাঁড়িয়ে। আইন বিভাগ, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ এবং সংবাদমাধ্যম। সংবাদমাধ্যম বাকি তিনটি বিভাগকে প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়ে রাষ্ট্রকে সঠিক পথে চলতে সহায়তা করে। তোমরা আজ সেই গুরুত্বপূর্ণ দায়িত্ব নেওয়ার পথে এগিয়ে যাচ্ছ।‎বিশেষ অতিথি মো. শাহজাহান আলী বলেন, আমি আমার সন্তানদের ‘আপনি’ বলে সম্বোধন করি। কারণ শিশুদের সম্মান দিলে তারাও সম্মান করতে শেখে। শিশুরা পরিবেশের প্রতিফলন। তাদের জন্য সুন্দর পরিবেশ নিশ্চিত করতে পারলে ভবিষ্যতে তারাই আমাদের একটি সুন্দর দেশ উপহার দেবে।‎ বিকেল ৪টা পর্যন্ত প্রথম দিনের প্রশিক্ষণ কার্যক্রম চলমান থাকে। প্রথম দিনের কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন হ্যালো বিডিনিউজ২৪ ডটকমের জেলা তত্ত্বাবধায়ক সুজন মোহন্ত, বিডিনিউজ২৪ ডটকমের জেলা প্রতিনিধি আহসান হাবিব নীলু, প্রথম আলোর জেলা প্রতিনিধি জাহানুর রহমান এবং বিডিনিউজ২৪ ডটকমের ইন্টারন্যাশনাল ডেস্কের সাব-এডিটর তণুশ্রী বিশ্বাস।‎প্রথম দিনে অংশগ্রহণকারী শিশু সাংবাদিকদের মৌলিক সাংবাদিকতার ধারণা, শিশু অধিকার আইন, শিশু শ্রম আইন, সংবাদ লেখা ও উপস্থাপনা, তথ্য যাচাইয়ের কৌশল, নৈতিক সাংবাদিকতা, ফিল্ডে কাজ করার সময় উদ্ভূত সমস্যা ও চ্যালেঞ্জ এবং সেগুলোর সম্ভাব্য সমাধান বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।‎ প্রশিক্ষকরা বাস্তব উদাহরণ ও দলভিত্তিক অনুশীলনের মাধ্যমে শিশুদের সাংবাদিকতার প্রতি আগ্রহ ও দক্ষতা বাড়াতে সহায়তা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বগুড়া শহরে খতিবকে ছুরিকাঘাতে হত্যা-বরেন্দ্র নিউজ

কুড়িগ্রামে দুইদিনব্যাপী হ্যালো’র শিশু সাংবাদিকতা কর্মশালা শুরু-বরেন্দ্র নিউজ

Update Time : 05:57:07 pm, Friday, 9 January 2026