মোঃ রবিউল ইসলাম মিনাল:প্রতিনিধি:১৩ জানুয়ারি ২০২৬
জয়পুরহাট/নওগাঁ আলোচিত সরকারি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২৫-এর প্রশ্ন ও উত্তরপত্র ফাঁসের ঘটনায় জড়িত অন্যতম মূল হোতা আনোয়ার হোসেনকে (৪১) গ্রেফতার করেছে র্যাব-৫। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে নওগাঁ জেলার ধামইরহাট থানার খরমপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গত ৯ জানুয়ারি জয়পুরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা চলাকালীন আমির হামজা নামে এক পরীক্ষার্থীকে মোবাইল ফোনে এসএমএস দেখে উত্তরপত্র পূরণ করতে দেখে দায়িত্বরত শিক্ষক। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে জালিয়াতির কথা স্বীকার করে। এই ঘটনায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের প্রতিনিধি সাকিল আহম্মেদ বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় একটি মামলা দায়ের করেন।
র্যাব-৫ এর সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মামলার অন্যতম সন্দেহভাজন আনোয়ার হোসেন নওগাঁর ধামইরহাট এলাকায় আত্মগোপন করে আছে। সেই তথ্যের ভিত্তিতে গভীর রাতে অভিযান চালিয়ে তাকে খরমপুর এলাকা থেকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আনোয়ার হোসেন নওগাঁর খরমপুর এলাকার মোজাফ্ফর রহমানের ছেলে। র্যাব জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আসামিকে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এই জালিয়াতি চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে।
Dhaka
,
Monday, 2 March 2026
শিরোনাম
fa fa-square
বগুড়া শহরে খতিবকে ছুরিকাঘাতে হত্যা-বরেন্দ্র নিউজ
fa fa-square
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ কর্তৃক অভিযান-বরেন্দ্র নিউজ
fa fa-square
গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন-বরেন্দ্র নিউজ
fa fa-square
ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার-বরেন্দ্র নিউজ
fa fa-square
গোদাগাড়ীতে র্যাবের অভিযান ৮ কেজি গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার-বরেন্দ্র নিউজ
fa fa-square
ভোলাহাটে ৩৫০ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির নদগ ৩১৯০ টাকাসহ ১ জনকে গ্রে/ফতার করেছে পুলিশ-বরেন্দ্র নিউজ
fa fa-square
রাজশাহীতে চাঞ্চল্যকর বাহারুল হত্যা প্রধান আসামিসহ ৪ জন গাজীপুর থেকে গ্রেপ্তার-বরেন্দ্র নিউজ
fa fa-square
গোদাগাড়ীতে ট্রলারের ধাক্কায় প্রাণ গেল জেলের, নিজের জালেই ধরা পড়ল মরদেহ-বরেন্দ্র নিউজ
fa fa-square
প্রায় ২৬ লক্ষ টাকা মূল্যের ৮৬ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে র্যাব-১-বরেন্দ্র নিউজ
fa fa-square
শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ১জন আসামীসহ নেশাজাতীয় সিরাপ আটক-বরেন্দ্র নিউজ
শিরোনাম
বগুড়া শহরে খতিবকে ছুরিকাঘাতে হত্যা-বরেন্দ্র নিউজ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ কর্তৃক অভিযান-বরেন্দ্র নিউজ
গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন-বরেন্দ্র নিউজ
ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার-বরেন্দ্র নিউজ
গোদাগাড়ীতে র্যাবের অভিযান ৮ কেজি গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার-বরেন্দ্র নিউজ
ভোলাহাটে ৩৫০ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির নদগ ৩১৯০ টাকাসহ ১ জনকে গ্রে/ফতার করেছে পুলিশ-বরেন্দ্র নিউজ
রাজশাহীতে চাঞ্চল্যকর বাহারুল হত্যা প্রধান আসামিসহ ৪ জন গাজীপুর থেকে গ্রেপ্তার-বরেন্দ্র নিউজ
গোদাগাড়ীতে ট্রলারের ধাক্কায় প্রাণ গেল জেলের, নিজের জালেই ধরা পড়ল মরদেহ-বরেন্দ্র নিউজ
প্রায় ২৬ লক্ষ টাকা মূল্যের ৮৬ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে র্যাব-১-বরেন্দ্র নিউজ
শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ১জন আসামীসহ নেশাজাতীয় সিরাপ আটক-বরেন্দ্র নিউজ
শিক্ষক নিয়োগের প্রশ্ন ফাঁস চক্রের হোতা আনোয়ার গ্রেফতার-বরেন্দ্র নিউজ
-
Reporter Name - Update Time : 03:47:26 pm, Tuesday, 13 January 2026
- 135 Time View
Tag :
Popular Post