Dhaka , Saturday, 18 April 2026
শিরোনাম
fa fa-square নাচোলে ৫৬২০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ-বরেন্দ্র নিউজ fa fa-square ফতেপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা-বরেন্দ্র নিউজ fa fa-square ভরা বোরো আর আম মৌসুমে ভোলাহাটের কৃষকদেরআকুল আবেদন-বরেন্দ্র নিউজ fa fa-square নিজ প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের : চাপ প্রয়োগে প্রাইভেট পড়ানোর অভিযোগ সহকারী শিক্ষক, রানার বিরুদ্ধে-বরেন্দ্র নিউজ fa fa-square দীর্ঘদিনের মানসিক নিপীড়ন শেষে নতুন দিগন্তের সূচনা: বর্ষবরণ অনুষ্ঠানে এমপি মিলন-বরেন্দ্র নিউজ fa fa-square প্রায় ১ কোটি টাকা মূল্যমানের ৪৮০ গ্রাম কোকেনসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১-বরেন্দ্র নিউজ fa fa-square কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন-বরেন্দ্র নিউজ fa fa-square দাদনচক হেমায়েত মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে বিদায়, নবীন বরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত-বরেন্দ্র নিউজ fa fa-square পহেলা বৈশাক সময়ের রেখায় বাঙালির আত্ম. পরিচয়ের উৎসব-বরেন্দ্র নিউজ fa fa-square প্রাণের উচ্ছ্বাসে বর্ণিল আয়োজনে ডিমলায় পহেলা বৈশাখ উদযাপন-বরেন্দ্র নিউজ
শিরোনাম
নাচোলে ৫৬২০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ-বরেন্দ্র নিউজ ফতেপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা-বরেন্দ্র নিউজ ভরা বোরো আর আম মৌসুমে ভোলাহাটের কৃষকদেরআকুল আবেদন-বরেন্দ্র নিউজ নিজ প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের : চাপ প্রয়োগে প্রাইভেট পড়ানোর অভিযোগ সহকারী শিক্ষক, রানার বিরুদ্ধে-বরেন্দ্র নিউজ দীর্ঘদিনের মানসিক নিপীড়ন শেষে নতুন দিগন্তের সূচনা: বর্ষবরণ অনুষ্ঠানে এমপি মিলন-বরেন্দ্র নিউজ প্রায় ১ কোটি টাকা মূল্যমানের ৪৮০ গ্রাম কোকেনসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১-বরেন্দ্র নিউজ কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন-বরেন্দ্র নিউজ দাদনচক হেমায়েত মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে বিদায়, নবীন বরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত-বরেন্দ্র নিউজ পহেলা বৈশাক সময়ের রেখায় বাঙালির আত্ম. পরিচয়ের উৎসব-বরেন্দ্র নিউজ প্রাণের উচ্ছ্বাসে বর্ণিল আয়োজনে ডিমলায় পহেলা বৈশাখ উদযাপন-বরেন্দ্র নিউজ

অজ্ঞাত হামলার দায় ছাত্রশিবিরের ওপর চাপানোর ষড়যন্ত্রের প্রতিবাদ-বরেন্দ্র নিউজ

  • Reporter Name
  • Update Time : 01:01:53 pm, Saturday, 27 December 2025
  • 402 Time View

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সংঘটিত একটি অজ্ঞাত হামলার ঘটনায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নাম জড়িয়ে অপপ্রচার চালানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চাঁপাইনবাবগঞ্জ জেলা পশ্চিম শাখা। এ ধরনের ভিত্তিহীন অভিযোগ ও ষড়যন্ত্রমূলক প্রচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন শাখা সভাপতি মামুন হাসান ও সেক্রেটারি মো. শহিদুল্লাহ

যৌথ বিবৃতিতেনেতৃবৃন্দ বলেন, “গত ২৪ ডিসেম্বর ২০২৫ইং সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার উমরপুর ব্রিজ সংলগ্ন এলাকায় আবু সুফিয়ান সিজু (সিজু ডাকাত), পিতা: মো. রবিউল ইসলাম, গ্রাম: শ্যামপুর (বাজিতপুর)—অজ্ঞাত ব্যক্তিদের হামলায় আহত হন। ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের পরিচয় উদঘাটনের আগেই একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে উক্ত হামলার দায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ওপর চাপানোর অপচেষ্টা চালাচ্ছে। নেতৃবৃন্দ স্পষ্টভাবে বলেন, ‘এই ঘটনার সঙ্গে ছাত্রশিবিরের কোনো ধরনের সম্পৃক্ততা নেই।’”

নেতৃবৃন্দ আরও বলেন, “দুঃখজনকভাবে ‘বাংলা ভিশন’সহ কিছু গণমাধ্যম কোনো রকম যাচাই-বাছাই ছাড়াই, অভিযুক্ত ব্যক্তি বা সংগঠনের দায়িত্বশীলদের বক্তব্য গ্রহণ না করে এবং সাংবাদিকতার ন্যূনতম নীতিমালা উপেক্ষা করে একতরফা সংবাদ প্রকাশ করেছে। এটি দায়িত্বশীল সাংবাদিকতার পরিপন্থি। কোনো দলের প্রতি অন্ধভাবে সমর্থন দেখানো বা কোনো সংগঠনকে পরিকল্পিতভাবে নেতিবাচকভাবে উপস্থাপন করা গণমাধ্যমের কাজ হতে পারে না। এ ধরনের সাংবাদিকতানীতিবিবর্জিত আচরণ প্রকৃত ঘটনা আড়াল করে বিভ্রান্তি সৃষ্টি করছে।”

নেতৃবৃন্দ বলেন, “ভুক্তভোগী নিজে ভিডিও বার্তায় যাদের নাম উল্লেখ করেছেন, তারা কেউই বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে সম্পৃক্ত নন। তারপরও ছাত্রশিবিরের ওপর দায় চাপানোর অপচেষ্টা সুস্পষ্টভাবে একটি ষড়যন্ত্রের ইঙ্গিত দেয়। তারা জোর দিয়ে বলেন, এই ঘটনার সঙ্গে ছাত্রশিবিরের প্রত্যক্ষ, পরোক্ষ কিংবা দূরতম কোনো সম্পর্কও নেই।”

নেতৃবৃন্দ সংশ্লিষ্ট ঘটনার একটি নিরপেক্ষ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য তদন্ত দাবি করেন।
একই সঙ্গে একতরফা সংবাদ অবিলম্বে প্রত্যাহার করে সংশোধনী প্রকাশের জন্য সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোর প্রতি আহ্বান জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নাচোলে ৫৬২০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ-বরেন্দ্র নিউজ

অজ্ঞাত হামলার দায় ছাত্রশিবিরের ওপর চাপানোর ষড়যন্ত্রের প্রতিবাদ-বরেন্দ্র নিউজ

Update Time : 01:01:53 pm, Saturday, 27 December 2025