Dhaka , Wednesday, 22 April 2026
শিরোনাম
fa fa-square খুলনার নতুন পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম-বরেন্দ্র নিউজ fa fa-square ৬ বছর পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ভোলাহাটের আয়েশার ফিরে পেতে চাই তার পরিবার-বরেন্দ্র নিউজ fa fa-square চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশী ওয়ান শুটার গান ও গুলি উদ্ধার-বরেন্দ্র নিউজ fa fa-square চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্স অভিযানে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-বরেন্দ্র নিউজ fa fa-square নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত-বরেন্দ্র নিউজ fa fa-square ডিমলায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন-বরেন্দ্র নিউজ fa fa-square কুড়িগ্রামে দেড় সহস্রাধিক কেন্দ্রেহাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইন শুরু-বরেন্দ্র নিউজ fa fa-square কাশিপুর কলেজ মোড়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ: উভয়পক্ষের আহত ৭, দোকান ভাঙচুর-বরেন্দ্র নিউজ fa fa-square ডাইংপাড়ায় বিআরটিসি যাত্রীদের দুর্ভোগ চরমে ফিটনেসবিহীন গাড়ি আর যাত্রী ছাউনিহীন কাউন্টারেই ভরসা-বরেন্দ্র নিউজ fa fa-square গোমস্তাপুরে ২ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার -বরেন্দ্র নিউজ
শিরোনাম
খুলনার নতুন পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম-বরেন্দ্র নিউজ ৬ বছর পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ভোলাহাটের আয়েশার ফিরে পেতে চাই তার পরিবার-বরেন্দ্র নিউজ চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশী ওয়ান শুটার গান ও গুলি উদ্ধার-বরেন্দ্র নিউজ চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্স অভিযানে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-বরেন্দ্র নিউজ নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত-বরেন্দ্র নিউজ ডিমলায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন-বরেন্দ্র নিউজ কুড়িগ্রামে দেড় সহস্রাধিক কেন্দ্রেহাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইন শুরু-বরেন্দ্র নিউজ কাশিপুর কলেজ মোড়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ: উভয়পক্ষের আহত ৭, দোকান ভাঙচুর-বরেন্দ্র নিউজ ডাইংপাড়ায় বিআরটিসি যাত্রীদের দুর্ভোগ চরমে ফিটনেসবিহীন গাড়ি আর যাত্রী ছাউনিহীন কাউন্টারেই ভরসা-বরেন্দ্র নিউজ গোমস্তাপুরে ২ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার -বরেন্দ্র নিউজ

কুড়িগ্রামে অসহায়দের ঘরে ঘরে কম্বল পৌঁছে দিল এসএসসি-২০০৩ ব্যাচ-বরেন্দ্র নিউজ

  • Reporter Name
  • Update Time : 05:15:46 pm, Saturday, 10 January 2026
  • 258 Time View

সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম।। 

উত্তরের জেলা কুড়িগ্রামে টানা দুই সপ্তাহের তীব্র শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। হিমেল বাতাস আর কনকনে ঠান্ডায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষজন। এমন কঠিন সময়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে এসএসসি-২০০৩ সালের প্রাক্তন শিক্ষার্থীদের একটি ব্যাচ।

শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় কুড়িগ্রাম পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে প্রায় দেড় শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। সম্পূর্ণ নিজস্ব উদ্যোগ ও অর্থায়নে এসএসসি-২০০৩ ব্যাচের শিক্ষার্থীরা এই মানবিক কর্মসূচি বাস্তবায়ন করেন।

কম্বল পেয়ে খুশি ও স্বস্তির নিঃশ্বাস ফেলেন শীতকাতর মানুষগুলো। অনেকেই বলেন, এই শীতে একটি কম্বল তাদের জন্য আশীর্বাদস্বরূপ।

এসময় উপস্থিত ছিলেন এসএসসি-২০০৩ ব্যাচের প্রতিনিধি নাহিদ হাসান রবিন। সার্বিক সহযোগিতায় ছিলেন সাদিকুর রহমান এবং পুরো আয়োজনের দিকনির্দেশনায় ছিলেন সাংবাদিক রাশিদুল ইসলাম রাশেদ।

এসএসসি-২০০৩ ব্যাচের প্রতিনিধি নাহিদ হাসান রবিন বলেন,

“কুড়িগ্রাম একটি দরিদ্র জেলা। উত্তরের হিমেল হাওয়ার কারণে প্রতি বছরই এখানকার অসহায় মানুষগুলো চরম কষ্টে দিন কাটায়। তাদের কথা বিবেচনা করেই স্বল্প পরিসরে আমাদের এই উদ্যোগ। তীব্র এই শীতে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান সবাইকে অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত।”

আয়োজকরা জানান, ভবিষ্যতেও সামাজিক ও মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় রয়েছে তাদের। এমন উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেবে এবং অন্যদেরও মানবিক কাজে উদ্বুদ্ধ করবে—এমনটাই প্রত্যাশা সচেতন মহলের।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

খুলনার নতুন পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম-বরেন্দ্র নিউজ

কুড়িগ্রামে অসহায়দের ঘরে ঘরে কম্বল পৌঁছে দিল এসএসসি-২০০৩ ব্যাচ-বরেন্দ্র নিউজ

Update Time : 05:15:46 pm, Saturday, 10 January 2026