Dhaka , Thursday, 22 January 2026
শিরোনাম
fa fa-square ভোলাহাটে মাদকবিরোধী অভিযানে ৫ জন আটক, ২২৮ গ্রাম গাঁজা উদ্ধার-বরেন্দ্র নিউজ fa fa-square রাজশাহী-১ আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন কাল থেকেই প্রচারণায় নামছেন চার প্রার্থী-বরেন্দ্র নিউজ fa fa-square কুড়িগ্রামের ৪ টি আসনে ২৬ প্রতিদ্বন্দ্বী-বরেন্দ্র নিউজ fa fa-square দাকোপে ভেজাল বীজ প্রতিরোধে ভোক্তা অধিকার সংরক্ষণ ও উপজেলা কৃষি অফিসের উদ্যোগে মোবাইল কোট পরিচালিত-বরেন্দ্র নিউজ fa fa-square ভোলাহাটে জামায়াতে ইসলামীর উঠান বৈঠক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত-বরেন্দ্র নিউজ fa fa-square চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে দাঁড়িপাল্লা প্রতিক পেলেন ড. মিজানুর রহমান-বরেন্দ্র নিউজ fa fa-square চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে ধানের শীষ প্রতিক পেলেন আমিনুল ইসলাম-বরেন্দ্র নিউজ fa fa-square এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট -২০২৬ উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণ উঠান বৈঠক অনুষ্ঠিত-বরেন্দ্র নিউজ fa fa-square কুড়িগ্রামের নদী তীরবর্তী নারীদের সম্পৃক্ততায় ধরলা নদীর অবস্থা মুল্যায়ন গবেষণা জরিপ প্রকাশ-বরেন্দ্র নিউজ fa fa-square নির্বাচনের পরিবেশ সুষ্ঠ রাখতে কুড়িগ্রামে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন-বরেন্দ্র নিউজ
শিরোনাম
ভোলাহাটে মাদকবিরোধী অভিযানে ৫ জন আটক, ২২৮ গ্রাম গাঁজা উদ্ধার-বরেন্দ্র নিউজ রাজশাহী-১ আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন কাল থেকেই প্রচারণায় নামছেন চার প্রার্থী-বরেন্দ্র নিউজ কুড়িগ্রামের ৪ টি আসনে ২৬ প্রতিদ্বন্দ্বী-বরেন্দ্র নিউজ দাকোপে ভেজাল বীজ প্রতিরোধে ভোক্তা অধিকার সংরক্ষণ ও উপজেলা কৃষি অফিসের উদ্যোগে মোবাইল কোট পরিচালিত-বরেন্দ্র নিউজ ভোলাহাটে জামায়াতে ইসলামীর উঠান বৈঠক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত-বরেন্দ্র নিউজ চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে দাঁড়িপাল্লা প্রতিক পেলেন ড. মিজানুর রহমান-বরেন্দ্র নিউজ চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে ধানের শীষ প্রতিক পেলেন আমিনুল ইসলাম-বরেন্দ্র নিউজ এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট -২০২৬ উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণ উঠান বৈঠক অনুষ্ঠিত-বরেন্দ্র নিউজ কুড়িগ্রামের নদী তীরবর্তী নারীদের সম্পৃক্ততায় ধরলা নদীর অবস্থা মুল্যায়ন গবেষণা জরিপ প্রকাশ-বরেন্দ্র নিউজ নির্বাচনের পরিবেশ সুষ্ঠ রাখতে কুড়িগ্রামে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন-বরেন্দ্র নিউজ

কুড়িগ্রামে জেঁকে বসেছে শীত ভোগান্তিতে পড়েছে শ্রমজীবী মানুষ-বরেন্দ্র নিউজ

  • Reporter Name
  • Update Time : 08:49:09 am, Friday, 26 December 2025
  • 140 Time View

সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম।। কুড়িগ্রামে হিমেল হাওয়ার দাপটে জেঁকে বসেছে শীত। তাপমাত্রা কমতে থাকায় বেড়েছে শীতের তীব্রতা। টানা তিন দিন ধরে সূর্যের দেখা মিলছে না। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন শ্রমজীবী মানুষ। প্রচণ্ড ঠান্ডার কারণে তারা কাজে বের হতে পারছেন না। মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত চারদিক কুয়াশায় ঢাকা থাকছে। শীতের তীব্রতায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা সুবল চন্দ্র সরকার। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এদিন কুড়িগ্রামের আকাশে সূর্যের দেখা মেলেনি। দিনের অধিকাংশ সময় সূর্য মেঘে ঢাকা থাকছে। সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত হিমেল বাতাসে শীতের তীব্রতা আরও বেশি অনুভূত হচ্ছে। অন্যদিকে, কুয়াশা ও শীতের তীব্রতায় কৃষক ও খেটে খাওয়া মানুষ বিপাকে পড়েছেন। কুড়িগ্রাম সদরের শ্রমজীবী আমজাদ, হালিম, কাচুয়া ও ময়না জানান, কনকনে ঠান্ডা বাতাস ও ঘন কুয়াশার কারণে তারা টানা দুদিন ধরে কাজে যেতে পারেননি। শীত নিবারণে অসহায় ও দুস্থ মানুষ খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা নেওয়ার চেষ্টা করছেন। পশুর শীত নিবারণে চটের বস্তা ব্যবহার করা হচ্ছে। এদিকে, হিমেল বাতাসে শীতের কবলে পড়েছে জেলার ওপর দিয়ে প্রবাহিত ১৬টি নদ-নদীর তীরবর্তী চার শতাধিক চর ও দ্বীপচরের হতদরিদ্র মানুষ।////Mobile 01718070388 ছবি নাই

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ভোলাহাটে মাদকবিরোধী অভিযানে ৫ জন আটক, ২২৮ গ্রাম গাঁজা উদ্ধার-বরেন্দ্র নিউজ

কুড়িগ্রামে জেঁকে বসেছে শীত ভোগান্তিতে পড়েছে শ্রমজীবী মানুষ-বরেন্দ্র নিউজ

Update Time : 08:49:09 am, Friday, 26 December 2025