কুড়িগ্রাম প্রতিনিধি :০৪-০৪-২০২৬
কুড়িগ্রামের সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের কাজীপাড়া গ্রামে বীর মুক্তিযোদ্ধা মরহুম শহিদুর রহমানের পরিবার ও সাইফুর রহমান শামীমের বসতভিটায় লুটপাট ও অবৈধ দখলের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।
শনিবার সকালে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য পাঠ করেন সাইফুর রহমান শামীমের স্ত্রী ও বড় ভাই বীর মুক্তিযোদ্ধা মরহুম শহিদুর রহমানের মেয়েসহ অনান্যরা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১৯ জানুয়ারি ভোরে ইউনুস আলীর নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্রসহ বসতভিটায় হামলা চালিয়ে ঘরের টিন, কাঠ, বাঁশসহ বিভিন্ন মালামাল লুটপাট করে নিয়ে যায় এবং জমিতে জোরপূর্বক ঘর করে। এ সময় তারা পরিবারের সদস্যদের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকিও দেয় বলে অভিযোগ করা হয়।
এবিষয়ে কুড়িগ্রাম সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও যথাযথ আইন প্রয়োগ হচ্ছে না বলে অভিযোগ উঠেছে।
এ সময় সাইফুর রহমান শামীম প্রশাসনের প্রতি দ্রুত হস্তক্ষেপ কামনা করে বলেন অবিলম্বে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আমাদের পৈত্রিক সম্পত্তি রক্ষা করার অনুরোধ জানান তিনি।

Reporter Name 


















