মোঃ রবিউল ইসলাম মিনাল:গোদাগাড়ী রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাসুদেবপুর ইউনিয়নের সুইচগেট এলাকায় মসজিদের সামনে থেকে একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে আসরের নামাজের সময় এই চুরির ঘটনা ঘটে।
ভুক্তভোগী মো. আহনাফ সাহরিয়ার (২৭) উপজেলার সুলতানগঞ্জ এলাকার মো. মেসবাউল হকের ছেলে। এই ঘটনায় তিনি অজ্ঞাতনামা ২/৩ জনকে অভিযুক্ত করে গোদাগাড়ী মডেল থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন।
এজাহার সূত্রে জানা যায়, সোমবার বিকেলে আহনাফ সাহরিয়ার ও তার পিতা নিজেদের ‘হোন্ডা লিভো’ মোটরসাইকেল (রেজি নং: রাজশাহী-হ-১৮-৩২৮০) যোগে বাড়ি থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে বিকেল ৪টার দিকে আসরের নামাজের সময় হলে তারা সুইচগেট বাজারের ন্যাশনাল বাস কাউন্টারের সামনে মহাসড়কের পাশে মোটরসাইকেলটি রেখে পাশের মসজিদে নামাজ পড়তে যান।
নামাজ শেষে বিকেল ৪টা ১৫ মিনিটে মসজিদ থেকে বের হয়ে তারা দেখেন নির্ধারিত স্থানে মোটরসাইকেলটি নেই। পরে স্থানীয় লোকজনের সহায়তায় চারদিকে অনেক খোঁজাখুঁজি করেও সেটির কোনো সন্ধান পাওয়া যায়নি। ভুক্তভোগীর দাবি, তার ১ লাখ ৩১ হাজার টাকা মূল্যের মোটরসাইকেলটি সংঘবদ্ধ চোর চক্র কৌশলে চুরি করে নিয়ে গেছে।
বিষয়টি নিয়ে পরিবারের সাথে আলোচনা শেষে রাতেই থানায় হাজির হয়ে লিখিত অভিযোগ জমা দেন আহনাফ সাহরিয়ার। ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে মো. মোমিনুল ইসলাম ও মো. আনাসসহ স্থানীয় আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।
গোদাগাড়ী মডেল থানা পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধারসহ জড়িতদের শনাক্ত করতে কাজ শুরু হয়েছে।
Dhaka
,
Saturday, 18 April 2026
শিরোনাম
fa fa-square
নাচোলে ৫৬২০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ-বরেন্দ্র নিউজ
fa fa-square
ফতেপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা-বরেন্দ্র নিউজ
fa fa-square
ভরা বোরো আর আম মৌসুমে ভোলাহাটের কৃষকদেরআকুল আবেদন-বরেন্দ্র নিউজ
fa fa-square
নিজ প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের : চাপ প্রয়োগে প্রাইভেট পড়ানোর অভিযোগ সহকারী শিক্ষক, রানার বিরুদ্ধে-বরেন্দ্র নিউজ
fa fa-square
দীর্ঘদিনের মানসিক নিপীড়ন শেষে নতুন দিগন্তের সূচনা: বর্ষবরণ অনুষ্ঠানে এমপি মিলন-বরেন্দ্র নিউজ
fa fa-square
প্রায় ১ কোটি টাকা মূল্যমানের ৪৮০ গ্রাম কোকেনসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১-বরেন্দ্র নিউজ
fa fa-square
কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন-বরেন্দ্র নিউজ
fa fa-square
দাদনচক হেমায়েত মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে বিদায়, নবীন বরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত-বরেন্দ্র নিউজ
fa fa-square
পহেলা বৈশাক সময়ের রেখায় বাঙালির আত্ম. পরিচয়ের উৎসব-বরেন্দ্র নিউজ
fa fa-square
প্রাণের উচ্ছ্বাসে বর্ণিল আয়োজনে ডিমলায় পহেলা বৈশাখ উদযাপন-বরেন্দ্র নিউজ
শিরোনাম
নাচোলে ৫৬২০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ-বরেন্দ্র নিউজ
ফতেপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা-বরেন্দ্র নিউজ
ভরা বোরো আর আম মৌসুমে ভোলাহাটের কৃষকদেরআকুল আবেদন-বরেন্দ্র নিউজ
নিজ প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের : চাপ প্রয়োগে প্রাইভেট পড়ানোর অভিযোগ সহকারী শিক্ষক, রানার বিরুদ্ধে-বরেন্দ্র নিউজ
দীর্ঘদিনের মানসিক নিপীড়ন শেষে নতুন দিগন্তের সূচনা: বর্ষবরণ অনুষ্ঠানে এমপি মিলন-বরেন্দ্র নিউজ
প্রায় ১ কোটি টাকা মূল্যমানের ৪৮০ গ্রাম কোকেনসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১-বরেন্দ্র নিউজ
কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন-বরেন্দ্র নিউজ
দাদনচক হেমায়েত মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে বিদায়, নবীন বরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত-বরেন্দ্র নিউজ
পহেলা বৈশাক সময়ের রেখায় বাঙালির আত্ম. পরিচয়ের উৎসব-বরেন্দ্র নিউজ
প্রাণের উচ্ছ্বাসে বর্ণিল আয়োজনে ডিমলায় পহেলা বৈশাখ উদযাপন-বরেন্দ্র নিউজ
গোদাগাড়ীতে মসজিদের সামনে থেকে মোটরসাইকেল চুরি থানায় অভিযোগ-বরেন্দ্র নিউজ
-
Reporter Name - Update Time : 08:43:50 am, Wednesday, 25 February 2026
- 154 Time View
Tag :
Popular Post