মোঃ রবিউল ইসলাম মিনাল:গোদাগাড়ী রাজশাহী জেলা প্রতিনিধি | ১৫ মার্চ ২০২৬
রাজশাহীর গোদাগাড়ীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১০০ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। রোববার (১৫ মার্চ) দিবাগত রাত ১২:৩০ ঘটিকায় গোদাগাড়ী থানাধীন সারাংপুর রোডপাড়া এলাকা থেকে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত যুবকের নাম মোঃ সারুফ হোসেন (২২)। তিনি রাজশাহী জেলার গোদাগাড়ী পৌরসভার ৫ নং ওয়ার্ডের রামনগর এলাকার মোঃ আমিরুলের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা ডিবি পুলিশের এসআই (নিরস্ত্র) নাছিম উদ্দিন ও তার সঙ্গীয় ফোর্স মাদক ও চোরাচালান বিরোধী ডিউটি চলাকালীন গোপন সংবাদ পান যে, সারাংপুর রোডপাড়া এলাকায় একজন ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। সংবাদ পাওয়ার পরপরই রাত ১২:২০ ঘটিকায় সারাংপুর রোডপাড়া গ্রামস্থ মোঃ রব্বানীর বসতবাড়ির দক্ষিণ পাশে কাঁচা রাস্তায় অভিযান চালায় ডিবি পুলিশ।
পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সারুফ হোসেনকে আটক করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার পরিহিত জিন্স প্যান্টের সামনের ডান পকেট থেকে একটি স্বচ্ছ পলিথিনে মোড়ানো ১০০ গ্রাম বাদামী বর্ণের হেরোইন উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য লক্ষাধিক টাকা। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এ একটি মামলা রুজু করা হয়েছে।
রাজশাহী জেলা পুলিশ জানায়, মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Dhaka
,
Saturday, 18 April 2026
শিরোনাম
fa fa-square
নাচোলে ৫৬২০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ-বরেন্দ্র নিউজ
fa fa-square
ফতেপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা-বরেন্দ্র নিউজ
fa fa-square
ভরা বোরো আর আম মৌসুমে ভোলাহাটের কৃষকদেরআকুল আবেদন-বরেন্দ্র নিউজ
fa fa-square
নিজ প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের : চাপ প্রয়োগে প্রাইভেট পড়ানোর অভিযোগ সহকারী শিক্ষক, রানার বিরুদ্ধে-বরেন্দ্র নিউজ
fa fa-square
দীর্ঘদিনের মানসিক নিপীড়ন শেষে নতুন দিগন্তের সূচনা: বর্ষবরণ অনুষ্ঠানে এমপি মিলন-বরেন্দ্র নিউজ
fa fa-square
প্রায় ১ কোটি টাকা মূল্যমানের ৪৮০ গ্রাম কোকেনসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১-বরেন্দ্র নিউজ
fa fa-square
কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন-বরেন্দ্র নিউজ
fa fa-square
দাদনচক হেমায়েত মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে বিদায়, নবীন বরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত-বরেন্দ্র নিউজ
fa fa-square
পহেলা বৈশাক সময়ের রেখায় বাঙালির আত্ম. পরিচয়ের উৎসব-বরেন্দ্র নিউজ
fa fa-square
প্রাণের উচ্ছ্বাসে বর্ণিল আয়োজনে ডিমলায় পহেলা বৈশাখ উদযাপন-বরেন্দ্র নিউজ
শিরোনাম
নাচোলে ৫৬২০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ-বরেন্দ্র নিউজ
ফতেপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা-বরেন্দ্র নিউজ
ভরা বোরো আর আম মৌসুমে ভোলাহাটের কৃষকদেরআকুল আবেদন-বরেন্দ্র নিউজ
নিজ প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের : চাপ প্রয়োগে প্রাইভেট পড়ানোর অভিযোগ সহকারী শিক্ষক, রানার বিরুদ্ধে-বরেন্দ্র নিউজ
দীর্ঘদিনের মানসিক নিপীড়ন শেষে নতুন দিগন্তের সূচনা: বর্ষবরণ অনুষ্ঠানে এমপি মিলন-বরেন্দ্র নিউজ
প্রায় ১ কোটি টাকা মূল্যমানের ৪৮০ গ্রাম কোকেনসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১-বরেন্দ্র নিউজ
কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন-বরেন্দ্র নিউজ
দাদনচক হেমায়েত মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে বিদায়, নবীন বরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত-বরেন্দ্র নিউজ
পহেলা বৈশাক সময়ের রেখায় বাঙালির আত্ম. পরিচয়ের উৎসব-বরেন্দ্র নিউজ
প্রাণের উচ্ছ্বাসে বর্ণিল আয়োজনে ডিমলায় পহেলা বৈশাখ উদযাপন-বরেন্দ্র নিউজ
গোদাগাড়ীতে ১০০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেফতার জেলা ডিবি পুলিশের সফল অভিযান-বরেন্দ্র নিউজ
-
Reporter Name - Update Time : 02:36:54 pm, Sunday, 15 March 2026
- 72 Time View
Tag :
Popular Post