Dhaka , Saturday, 14 March 2026
শিরোনাম
fa fa-square নাচোল -গোমস্তাপুর -ভোলাহাট নিয়ে বিএনপি’র নেতা আশরাফের আয়োজনে ইফতার ও দু’আ অনুষ্ঠিত-বরেন্দ্র নিউজ fa fa-square দাকোপের বাজুয়া সুরেন্দ্রনাথ ডিগ্রি কলেজে ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল আলোচনা সভা অনুষ্ঠিত-বরেন্দ্র নিউজ fa fa-square পবিত্র ঈদুল ফিতরের আগাম শুভেচ্ছা জানিয়েছে সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান-বরেন্দ্র নিউজ fa fa-square ​গোদাগাড়ীতে ৪৬২৫ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফ চাল বিতরণ-বরেন্দ্র নিউজ fa fa-square গোদাগাড়ীতে পৌঁছেছে খেজুর ও ত্রাণ সামগ্রী: নতুন সমীকরণের ইঙ্গিত ঘিরে জনমনে চাঞ্চল্য-বরেন্দ্র নিউজ fa fa-square দাকোপে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা-বরেন্দ্র নিউজ fa fa-square পুলিশ মেমোরিয়াল ডে রাজশাহীতে শহীদ পুলিশ সদস্যের পরিবারকে আইজিপির উপহার প্রদান-বরেন্দ্র নিউজ fa fa-square শিক্ষার আলো ছড়াচ্ছে দেবপর্ণা শিশু নিকেতন-বরেন্দ্র নিউজ fa fa-square চাঁপাইনবাবগঞ্জ ফোরামের উদ্যোগে নবনির্বাচিত ৪ এমপিকে সংবর্ধনা প্রদান-বরেন্দ্র নিউজ fa fa-square বাসি খাবার বিক্রির অভিযোগে ভোলাহাটে সোহেল হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা-বরেন্দ্র নিউজ
শিরোনাম
নাচোল -গোমস্তাপুর -ভোলাহাট নিয়ে বিএনপি’র নেতা আশরাফের আয়োজনে ইফতার ও দু’আ অনুষ্ঠিত-বরেন্দ্র নিউজ দাকোপের বাজুয়া সুরেন্দ্রনাথ ডিগ্রি কলেজে ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল আলোচনা সভা অনুষ্ঠিত-বরেন্দ্র নিউজ পবিত্র ঈদুল ফিতরের আগাম শুভেচ্ছা জানিয়েছে সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান-বরেন্দ্র নিউজ ​গোদাগাড়ীতে ৪৬২৫ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফ চাল বিতরণ-বরেন্দ্র নিউজ গোদাগাড়ীতে পৌঁছেছে খেজুর ও ত্রাণ সামগ্রী: নতুন সমীকরণের ইঙ্গিত ঘিরে জনমনে চাঞ্চল্য-বরেন্দ্র নিউজ দাকোপে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা-বরেন্দ্র নিউজ পুলিশ মেমোরিয়াল ডে রাজশাহীতে শহীদ পুলিশ সদস্যের পরিবারকে আইজিপির উপহার প্রদান-বরেন্দ্র নিউজ শিক্ষার আলো ছড়াচ্ছে দেবপর্ণা শিশু নিকেতন-বরেন্দ্র নিউজ চাঁপাইনবাবগঞ্জ ফোরামের উদ্যোগে নবনির্বাচিত ৪ এমপিকে সংবর্ধনা প্রদান-বরেন্দ্র নিউজ বাসি খাবার বিক্রির অভিযোগে ভোলাহাটে সোহেল হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা-বরেন্দ্র নিউজ

গোমস্তাপুরে সংবাদ সংগ্রহে গিয়ে বিএনপির প্রার্থীর সমর্থকদের হামলার শিকার সাংবাদিক-বরেন্দ্র নিউজ

  • Reporter Name
  • Update Time : 04:58:21 pm, Thursday, 27 November 2025
  • 197 Time View

নিজস্ব প্রতিবেদক ঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সংবাদ সংগ্রহে গিয়ে বিএনপির মনোনীত প্রার্থী আমিনুল ইসলামের সমর্থকদের হামলার শিকার হয়েছেন জাহাঙ্গীর আলম নামে এক সাংবাদিক। তিনি সময় টিভির চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

বৃহস্পতিবার(২৭ নভেম্বর) রাত ৮ টার দিকে জেলার গোমস্তাপুর উপজেলার কলেজ মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় অভিযোগের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন সাংবাদিক জাহাঙ্গীর আলম।

হামলার শিকার সাংবাদিক জাহাঙ্গীর আলম বলেন,
“রাত ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট) আসনে প্রার্থী বাতিলের দাবিতে অনুষ্ঠিত মশাল মিছিলের সংবাদ সংগ্রহ করছিলাম। এমন সময় আমিনুলের সমর্থকরা হঠাৎ আমাকে লক্ষ্য করে মারধর করতে থাকে। একাধিকবার সাংবাদিক পরিচয় দিয়েও কোনো লাভ হয়নি। বরং আরও উত্তেজিত হয়ে তারা চারদিক থেকে ঘিরে ধরে আঘাত করতে থাকে। এসময় দেশীয় অস্ত্র নিয়ে মহড়া করেন আমিনুল ইসলামের সমর্থকরা।

চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল বলেন,“একজন সাংবাদিক সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার হয়েছেন—এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। সাংবাদিকদের ওপর এমন হামলা গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপদ কর্মপরিবেশের জন্য বড় হুমকি।

তিনি আরও বলেন, এ ঘটনায় দ্রুত ব্যবস্থা গ্রহন না করা হলে আমিনুল ইসলামের সব ধরণের সংবাদ বর্জন করা হয়।

এ বিষয়ে জানতে চাঁপাইনবাবগঞ্জ-২ আনের বিএনপির মনোনীত প্রার্থী আমিনুল ইসলামকে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) ফরিদ আহমেদ বলেন, বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নাচোল -গোমস্তাপুর -ভোলাহাট নিয়ে বিএনপি’র নেতা আশরাফের আয়োজনে ইফতার ও দু’আ অনুষ্ঠিত-বরেন্দ্র নিউজ

গোমস্তাপুরে সংবাদ সংগ্রহে গিয়ে বিএনপির প্রার্থীর সমর্থকদের হামলার শিকার সাংবাদিক-বরেন্দ্র নিউজ

Update Time : 04:58:21 pm, Thursday, 27 November 2025