মোঃ রবিউল ইসলাম মিনাল:গোদাগাড়ী রাজশাহী জেলা প্রতিনিধি: | চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গায় অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি ১০ লক্ষ টাকা মূল্যের ৩ কেজি ১০০ গ্রাম হেরোইনসহ এবরান আলী (৫৫) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। গ্রেপ্তারকৃত এবরান আলী ওই এলাকার মৃত মাহাতাব উদ্দিনের ছেলে।
শনিবার (১৭ জানুয়ারি ২০২৬) র্যাব-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
র্যাব জানায়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গত রাতে গোপন সংবাদের ভিত্তিতে চরবাগডাঙ্গা ইউনিয়নের মালবাগডাঙ্গা সোনাপট্টি গ্রামে অভিযান চালানো হয়। রাত আনুমানিক ১টা ৫ মিনিটের দিকে এবরান আলীর বসতবাড়িতে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে একটি কাপড়ের ব্যাগে রাখা ৩০টি পলিথিন প্যাকেটে ভর্তি এই বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, উদ্ধারকৃত ৩.১ কেজি হেরোইনের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ১০ লক্ষ টাকা। গ্রেপ্তারকৃত ব্যক্তি একজন চিহ্নিত মাদক কারবারি এবং সে দীর্ঘদিন ধরে নিজ এলাকায় মাদক মজুত ও কেনাবেচার সাথে জড়িত ছিল।
গ্রেপ্তারকৃত আসামী ও উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র্যাবের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
Dhaka
,
Thursday, 12 February 2026
শিরোনাম
fa fa-square
রাজশাহীতে র্যাবের অভিযান ১২টি পেট্রোল বোমা ও ১৫টি ককটেল উদ্ধার-বরেন্দ্র নিউজ
fa fa-square
গোদাগাড়ীতে পরকীয়ার প্রেমিক মাদক ব্যবসায়ী টানে সংসার ছাড়লেন গৃহবধূ শিশু সন্তানকে না পেয়ে দিশেহারা স্বামী-বরেন্দ্র নিউজ
fa fa-square
চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবিটহলদল কর্তৃক অস্ত্র ও গোলাবারুদ জব্দ-বরেন্দ্র নিউজ
fa fa-square
চাঁপাইনবাবগঞ্জে যৌথ বাহিনীর অভিযান: ১৮ কেজি গাঁজাসহ ট্রাক চালক গ্রেফতার-বরেন্দ্র নিউজ
fa fa-square
জামায়াত ক্ষমতায় থাকলে নারী অধিকার থাকবে না-কুড়িগ্রামে বিএনপি’র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী-বরেন্দ্র নিউজ
fa fa-square
গাছে গাছে আমের মুকুল সুভাস ছড়াচ্ছে ঘ্রাণ-বরেন্দ্র নিউজ
fa fa-square
নাশকতাকারীর পরিকল্পনা নস্যাৎ শুটারগান দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র্যাব-৫-বরেন্দ্র নিউজ
fa fa-square
জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণে যে কোনো ধরনের সহিংসতা দমনে করা হবে-ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম-বরেন্দ্র নিউজ
fa fa-square
নাচোলে জামায়াতে ইসলামের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত-বরেন্দ্র নিউজ
fa fa-square
দেশীয় মাছ রক্ষায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে-মৎস্য পরিচালক এসএম রেজাউল করিম-বরেন্দ্র নিউজ
শিরোনাম
রাজশাহীতে র্যাবের অভিযান ১২টি পেট্রোল বোমা ও ১৫টি ককটেল উদ্ধার-বরেন্দ্র নিউজ
গোদাগাড়ীতে পরকীয়ার প্রেমিক মাদক ব্যবসায়ী টানে সংসার ছাড়লেন গৃহবধূ শিশু সন্তানকে না পেয়ে দিশেহারা স্বামী-বরেন্দ্র নিউজ
চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবিটহলদল কর্তৃক অস্ত্র ও গোলাবারুদ জব্দ-বরেন্দ্র নিউজ
চাঁপাইনবাবগঞ্জে যৌথ বাহিনীর অভিযান: ১৮ কেজি গাঁজাসহ ট্রাক চালক গ্রেফতার-বরেন্দ্র নিউজ
জামায়াত ক্ষমতায় থাকলে নারী অধিকার থাকবে না-কুড়িগ্রামে বিএনপি’র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী-বরেন্দ্র নিউজ
গাছে গাছে আমের মুকুল সুভাস ছড়াচ্ছে ঘ্রাণ-বরেন্দ্র নিউজ
নাশকতাকারীর পরিকল্পনা নস্যাৎ শুটারগান দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র্যাব-৫-বরেন্দ্র নিউজ
জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণে যে কোনো ধরনের সহিংসতা দমনে করা হবে-ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম-বরেন্দ্র নিউজ
নাচোলে জামায়াতে ইসলামের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত-বরেন্দ্র নিউজ
দেশীয় মাছ রক্ষায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে-মৎস্য পরিচালক এসএম রেজাউল করিম-বরেন্দ্র নিউজ
চাঁপাইনবাবগঞ্জে চরবাগডাঙ্গায় ৩ কোটি টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার-বরেন্দ্র নিউজ
-
Reporter Name - Update Time : 07:00:47 am, Saturday, 17 January 2026
- 100 Time View
Tag :
Popular Post