Dhaka , Thursday, 22 January 2026
শিরোনাম
fa fa-square ভোলাহাটে মাদকবিরোধী অভিযানে ৫ জন আটক, ২২৮ গ্রাম গাঁজা উদ্ধার-বরেন্দ্র নিউজ fa fa-square রাজশাহী-১ আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন কাল থেকেই প্রচারণায় নামছেন চার প্রার্থী-বরেন্দ্র নিউজ fa fa-square কুড়িগ্রামের ৪ টি আসনে ২৬ প্রতিদ্বন্দ্বী-বরেন্দ্র নিউজ fa fa-square দাকোপে ভেজাল বীজ প্রতিরোধে ভোক্তা অধিকার সংরক্ষণ ও উপজেলা কৃষি অফিসের উদ্যোগে মোবাইল কোট পরিচালিত-বরেন্দ্র নিউজ fa fa-square ভোলাহাটে জামায়াতে ইসলামীর উঠান বৈঠক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত-বরেন্দ্র নিউজ fa fa-square চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে দাঁড়িপাল্লা প্রতিক পেলেন ড. মিজানুর রহমান-বরেন্দ্র নিউজ fa fa-square চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে ধানের শীষ প্রতিক পেলেন আমিনুল ইসলাম-বরেন্দ্র নিউজ fa fa-square এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট -২০২৬ উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণ উঠান বৈঠক অনুষ্ঠিত-বরেন্দ্র নিউজ fa fa-square কুড়িগ্রামের নদী তীরবর্তী নারীদের সম্পৃক্ততায় ধরলা নদীর অবস্থা মুল্যায়ন গবেষণা জরিপ প্রকাশ-বরেন্দ্র নিউজ fa fa-square নির্বাচনের পরিবেশ সুষ্ঠ রাখতে কুড়িগ্রামে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন-বরেন্দ্র নিউজ
শিরোনাম
ভোলাহাটে মাদকবিরোধী অভিযানে ৫ জন আটক, ২২৮ গ্রাম গাঁজা উদ্ধার-বরেন্দ্র নিউজ রাজশাহী-১ আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন কাল থেকেই প্রচারণায় নামছেন চার প্রার্থী-বরেন্দ্র নিউজ কুড়িগ্রামের ৪ টি আসনে ২৬ প্রতিদ্বন্দ্বী-বরেন্দ্র নিউজ দাকোপে ভেজাল বীজ প্রতিরোধে ভোক্তা অধিকার সংরক্ষণ ও উপজেলা কৃষি অফিসের উদ্যোগে মোবাইল কোট পরিচালিত-বরেন্দ্র নিউজ ভোলাহাটে জামায়াতে ইসলামীর উঠান বৈঠক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত-বরেন্দ্র নিউজ চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে দাঁড়িপাল্লা প্রতিক পেলেন ড. মিজানুর রহমান-বরেন্দ্র নিউজ চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে ধানের শীষ প্রতিক পেলেন আমিনুল ইসলাম-বরেন্দ্র নিউজ এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট -২০২৬ উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণ উঠান বৈঠক অনুষ্ঠিত-বরেন্দ্র নিউজ কুড়িগ্রামের নদী তীরবর্তী নারীদের সম্পৃক্ততায় ধরলা নদীর অবস্থা মুল্যায়ন গবেষণা জরিপ প্রকাশ-বরেন্দ্র নিউজ নির্বাচনের পরিবেশ সুষ্ঠ রাখতে কুড়িগ্রামে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন-বরেন্দ্র নিউজ

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ-বরেন্দ্র নিউজ

  • Reporter Name
  • Update Time : 08:06:51 am, Thursday, 18 December 2025
  • 204 Time View

নিজস্ব প্রতিবেদক :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. মু. মিজানুর রহমান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তিনি গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র উত্তোলন করেন।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে ড. মু. মিজানুর রহমান বলেন, বিগত সময়ে বাংলাদেশের জনগণকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়নি। দীর্ঘদিন জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। বর্তমানে নির্বাচন করার সুযোগ পেয়ে ভোটাররা আনন্দ ও উৎসবমুখর পরিবেশে ভোট দিতে আগ্রহী।

তিনি আরও বলেন, মনোনয়নপত্র সংগ্রহের মাধ্যমে নির্বাচনী কার্যক্রম শুরু হলো। দীর্ঘদিন পর দেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচন যেন সুষ্ঠু ও অবাধ হয় এবং সব দল সমান সুযোগ পায়, সে বিষয়ে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানাই। পাশাপাশি সকল প্রার্থী ও ভোটার যেন নিরাপদে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন সে ব্যবস্থাও নিশ্চিত করতে হবে।

জনগণের উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশের পরিবর্তন প্রয়োজন। ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, খুন ও ডাকাতিমুক্ত একটি বাংলাদেশ গড়তে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। এই পরিবর্তনের জন্য তিনি সকলের দোয়া ও সমর্থন কামনা করেন।

তিনি আশা প্রকাশ করে বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য ও জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থনের মাধ্যমে বিজয় অর্জিত হবে।

এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মোহা. ইয়াহহিয়া খালেদ, জেলা কর্মপরিষদ সদস্য মো. তরিকুল ইসলাম বকুল, গোমস্তাপুর উপজেলা আমীর মো. ইমামুল হোদা, নাচোল উপজেলা আমীর মো. ইয়াকুব আলী এবং ভোলাহাট উপজেলা আমীর মাওলানা মো. শামসুজ্জামান আলকাস।

ছবি ক্যাপশন: চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এমপি প্রার্থী ড. মু. মিজানুর রহমান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ভোলাহাটে মাদকবিরোধী অভিযানে ৫ জন আটক, ২২৮ গ্রাম গাঁজা উদ্ধার-বরেন্দ্র নিউজ

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ-বরেন্দ্র নিউজ

Update Time : 08:06:51 am, Thursday, 18 December 2025