Dhaka , Saturday, 14 March 2026
শিরোনাম
fa fa-square নাচোল -গোমস্তাপুর -ভোলাহাট নিয়ে বিএনপি’র নেতা আশরাফের আয়োজনে ইফতার ও দু’আ অনুষ্ঠিত-বরেন্দ্র নিউজ fa fa-square দাকোপের বাজুয়া সুরেন্দ্রনাথ ডিগ্রি কলেজে ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল আলোচনা সভা অনুষ্ঠিত-বরেন্দ্র নিউজ fa fa-square পবিত্র ঈদুল ফিতরের আগাম শুভেচ্ছা জানিয়েছে সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান-বরেন্দ্র নিউজ fa fa-square ​গোদাগাড়ীতে ৪৬২৫ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফ চাল বিতরণ-বরেন্দ্র নিউজ fa fa-square গোদাগাড়ীতে পৌঁছেছে খেজুর ও ত্রাণ সামগ্রী: নতুন সমীকরণের ইঙ্গিত ঘিরে জনমনে চাঞ্চল্য-বরেন্দ্র নিউজ fa fa-square দাকোপে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা-বরেন্দ্র নিউজ fa fa-square পুলিশ মেমোরিয়াল ডে রাজশাহীতে শহীদ পুলিশ সদস্যের পরিবারকে আইজিপির উপহার প্রদান-বরেন্দ্র নিউজ fa fa-square শিক্ষার আলো ছড়াচ্ছে দেবপর্ণা শিশু নিকেতন-বরেন্দ্র নিউজ fa fa-square চাঁপাইনবাবগঞ্জ ফোরামের উদ্যোগে নবনির্বাচিত ৪ এমপিকে সংবর্ধনা প্রদান-বরেন্দ্র নিউজ fa fa-square বাসি খাবার বিক্রির অভিযোগে ভোলাহাটে সোহেল হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা-বরেন্দ্র নিউজ
শিরোনাম
নাচোল -গোমস্তাপুর -ভোলাহাট নিয়ে বিএনপি’র নেতা আশরাফের আয়োজনে ইফতার ও দু’আ অনুষ্ঠিত-বরেন্দ্র নিউজ দাকোপের বাজুয়া সুরেন্দ্রনাথ ডিগ্রি কলেজে ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল আলোচনা সভা অনুষ্ঠিত-বরেন্দ্র নিউজ পবিত্র ঈদুল ফিতরের আগাম শুভেচ্ছা জানিয়েছে সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান-বরেন্দ্র নিউজ ​গোদাগাড়ীতে ৪৬২৫ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফ চাল বিতরণ-বরেন্দ্র নিউজ গোদাগাড়ীতে পৌঁছেছে খেজুর ও ত্রাণ সামগ্রী: নতুন সমীকরণের ইঙ্গিত ঘিরে জনমনে চাঞ্চল্য-বরেন্দ্র নিউজ দাকোপে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা-বরেন্দ্র নিউজ পুলিশ মেমোরিয়াল ডে রাজশাহীতে শহীদ পুলিশ সদস্যের পরিবারকে আইজিপির উপহার প্রদান-বরেন্দ্র নিউজ শিক্ষার আলো ছড়াচ্ছে দেবপর্ণা শিশু নিকেতন-বরেন্দ্র নিউজ চাঁপাইনবাবগঞ্জ ফোরামের উদ্যোগে নবনির্বাচিত ৪ এমপিকে সংবর্ধনা প্রদান-বরেন্দ্র নিউজ বাসি খাবার বিক্রির অভিযোগে ভোলাহাটে সোহেল হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা-বরেন্দ্র নিউজ

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে দফায় দফায় মশাল মিছিল–বরেন্দ্র নিউজ

  • Reporter Name
  • Update Time : 06:33:26 pm, Thursday, 27 November 2025
  • 124 Time View

উপজেলা প্রতিনিধি, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ): আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-০২ আসনে বিএনপির ঘোষিত প্রার্থী ও ২০১৮ সালের রাতের ভোটের সংসদে যাওয়া সাবেক এমপি আমিনুল ইসলামের দলীয় মনোনয়ন বাতিলের দাবিতে তিন উপজেলা ভোলাহাট, গোমস্তাপুর ও নাচোলে একযোগে মশাল মিছিল করেছে বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

বৃস্পতিবার (২৭ নভেম্বর) রাতে ভোলাহাট উপজেলার আম ফাউন্ডেশন চত্বর থেকে একটি মশাল মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় অফিসের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বুয়েটের আহসানুল্লাহ হল সংসদের সাবেক ভিপি ইঞ্জিনিয়ার ইমদাদুল হক মাসুদ ও আব্দুস সালাম তুহিনের সমর্থকরাই এ কর্মসূচির আয়োজন করেন।

বিক্ষুব্ধ নেতাকর্মীরা অভিযোগ করেন, ত্যাগী ও যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে বিতর্কিত সাবেক এমপি আমিনুল ইসলামকে মনোনয়ন দেয়া হয়েছে। ২০১৮ সালের ‘রাতের ভোটে’ সংসদে গিয়ে তিনি দলের সিদ্ধান্ত অমান্য করেছিলেন বলেও অভিযোগ করেন তারা। বক্তারা বলেন, গত ১৭ বছরের দুঃসময়ে নেতা-কর্মীদের নির্যাতন–নিপীড়নের সময় তিনি কখনো পাশে দাঁড়াননি। তাই তার মনোনয়ন অবিলম্বে বাতিল করে অন্য ত্যাগী নেতাকে ধানের শীষের মনোনয়ন দিতে হবে।

তারা আরও জানান, এলাকায় আরও অনেকে মনোনয়ন প্রত্যাশী রয়েছেন। তাদের মধ্য থেকে যেকোনো একজনকে প্রার্থী ঘোষণা করলে বিএনপির তৃণমূল তাঁর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। আমিনুল ইসলাম এমপি থাকাকালে দলের নেতা কর্মীদের পাশে না থাকার অভিযোগও উত্থাপন করেন তারা।

এদিকে একই দাবিতে শুক্রবার (২১ নভেম্বর) ভোলাহাট উপজেলা বিএনপির আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রবিবার (২৩ নভেম্বর) রাতে ভোলাহাট উপজেলার আম ফাউন্ডেশন চত্বর থেকে একটি মশাল মিছিলটি করে বুয়েটের আহসানুল্লাহ হল সংসদের সাবেক ভিপি ও সাবেক ছাত্রনেতা ইঞ্জিনিয়ার ইমদাদুল হক মাসুদের সমর্থকরা। ২০ নভেম্বর রাতে গোমস্তাপুরের রহনপুরে সাবেক পৌর মেয়র ও সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারিক আহমদের সমর্থকরা মশাল মিছিল করেন। ১৬ নভেম্বর নাচোল রেলস্টেশনে রেলপথ অবরোধ করে আমিনুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবি জানান নাচোল উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা।

এছাড়া ১১ নভেম্বর নাচোল, ১৪ নভেম্বর গোমস্তাপুরে এবং ১৫ নভেম্বর ভোলাহাটে পৃথক বিক্ষোভ, মশাল মিছিল ও সমাবেশে একই দাবি তুলে ধরেন দলীয় নেতাকর্মীরা।

এরও আগে ৬ নভেম্বর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম তুহিন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মাসউদা আফরোজ হক সূচি ও তারিক আহমদ আমিনুল ইসলামকে বয়কটের ঘোষণা দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নাচোল -গোমস্তাপুর -ভোলাহাট নিয়ে বিএনপি’র নেতা আশরাফের আয়োজনে ইফতার ও দু’আ অনুষ্ঠিত-বরেন্দ্র নিউজ

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে দফায় দফায় মশাল মিছিল–বরেন্দ্র নিউজ

Update Time : 06:33:26 pm, Thursday, 27 November 2025