Dhaka , Saturday, 14 March 2026
শিরোনাম
fa fa-square নাচোল -গোমস্তাপুর -ভোলাহাট নিয়ে বিএনপি’র নেতা আশরাফের আয়োজনে ইফতার ও দু’আ অনুষ্ঠিত-বরেন্দ্র নিউজ fa fa-square দাকোপের বাজুয়া সুরেন্দ্রনাথ ডিগ্রি কলেজে ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল আলোচনা সভা অনুষ্ঠিত-বরেন্দ্র নিউজ fa fa-square পবিত্র ঈদুল ফিতরের আগাম শুভেচ্ছা জানিয়েছে সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান-বরেন্দ্র নিউজ fa fa-square ​গোদাগাড়ীতে ৪৬২৫ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফ চাল বিতরণ-বরেন্দ্র নিউজ fa fa-square গোদাগাড়ীতে পৌঁছেছে খেজুর ও ত্রাণ সামগ্রী: নতুন সমীকরণের ইঙ্গিত ঘিরে জনমনে চাঞ্চল্য-বরেন্দ্র নিউজ fa fa-square দাকোপে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা-বরেন্দ্র নিউজ fa fa-square পুলিশ মেমোরিয়াল ডে রাজশাহীতে শহীদ পুলিশ সদস্যের পরিবারকে আইজিপির উপহার প্রদান-বরেন্দ্র নিউজ fa fa-square শিক্ষার আলো ছড়াচ্ছে দেবপর্ণা শিশু নিকেতন-বরেন্দ্র নিউজ fa fa-square চাঁপাইনবাবগঞ্জ ফোরামের উদ্যোগে নবনির্বাচিত ৪ এমপিকে সংবর্ধনা প্রদান-বরেন্দ্র নিউজ fa fa-square বাসি খাবার বিক্রির অভিযোগে ভোলাহাটে সোহেল হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা-বরেন্দ্র নিউজ
শিরোনাম
নাচোল -গোমস্তাপুর -ভোলাহাট নিয়ে বিএনপি’র নেতা আশরাফের আয়োজনে ইফতার ও দু’আ অনুষ্ঠিত-বরেন্দ্র নিউজ দাকোপের বাজুয়া সুরেন্দ্রনাথ ডিগ্রি কলেজে ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল আলোচনা সভা অনুষ্ঠিত-বরেন্দ্র নিউজ পবিত্র ঈদুল ফিতরের আগাম শুভেচ্ছা জানিয়েছে সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান-বরেন্দ্র নিউজ ​গোদাগাড়ীতে ৪৬২৫ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফ চাল বিতরণ-বরেন্দ্র নিউজ গোদাগাড়ীতে পৌঁছেছে খেজুর ও ত্রাণ সামগ্রী: নতুন সমীকরণের ইঙ্গিত ঘিরে জনমনে চাঞ্চল্য-বরেন্দ্র নিউজ দাকোপে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা-বরেন্দ্র নিউজ পুলিশ মেমোরিয়াল ডে রাজশাহীতে শহীদ পুলিশ সদস্যের পরিবারকে আইজিপির উপহার প্রদান-বরেন্দ্র নিউজ শিক্ষার আলো ছড়াচ্ছে দেবপর্ণা শিশু নিকেতন-বরেন্দ্র নিউজ চাঁপাইনবাবগঞ্জ ফোরামের উদ্যোগে নবনির্বাচিত ৪ এমপিকে সংবর্ধনা প্রদান-বরেন্দ্র নিউজ বাসি খাবার বিক্রির অভিযোগে ভোলাহাটে সোহেল হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা-বরেন্দ্র নিউজ

ডিমলা সীমান্তে বিজিবির অভিযানে চারটি ভারতীয় গরু আটক-বরেন্দ্র নিউজ

  • Reporter Name
  • Update Time : 07:58:45 pm, Wednesday, 26 November 2025
  • 133 Time View

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর ডিমলা উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩ লাখ ৪০ হাজার টাকা মূল্যের চারটি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৬ নভেম্বর) ভোরে পশ্চিম ছাতনাই ইউনিয়নের ঠাকুরগঞ্জ সীমান্তের জুগীরডাঙ্গা মাদ্রাসা মোড় এলাকা থেকে গরুগুলো আটক করা হয়।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর ঠাকুরগঞ্জ বিওপি ক্যাম্পের একটি বিশেষ টহল দল প্রধান সীমান্ত পিলার ৭৯২ থেকে প্রায় ৮০০ গজ ভেতরে অভিযান পরিচালনা করে। এ সময় ভারত থেকে অবৈধ পথে আনা চারটি গরু আটক করা হয়। ঘটনাস্থল থেকে পশ্চিম ছাতনাই ইউনিয়নের কালিগঞ্জ এলাকার বাসিন্দা মতি মিয়া (৩৫) কে গ্রেপ্তার করা হয়। একই গ্রামের মোরসালিন ও নুরুল আমিন পালিয়ে যায় বলে জানান কর্মকর্তারা।

পরে আটক গরু ও আসামিকে ডিমলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ডিমলা থানার সহকারী পুলিশ পরিদর্শক ও তদন্ত কর্মকর্তা এসআই আবুল কালাম বলেন, “ঘটনার বিষয়ে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। চোরাচালান চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।”

এ বিষয়ে রংপুর ৫১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম আলদীন বলেন, “সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান চলছে। মাদকসহ সকল ধরনের চোরাচালান রোধে আমরা কঠোর অবস্থান বজায় রেখেছি। জিরো টলারেন্স নীতি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নাচোল -গোমস্তাপুর -ভোলাহাট নিয়ে বিএনপি’র নেতা আশরাফের আয়োজনে ইফতার ও দু’আ অনুষ্ঠিত-বরেন্দ্র নিউজ

ডিমলা সীমান্তে বিজিবির অভিযানে চারটি ভারতীয় গরু আটক-বরেন্দ্র নিউজ

Update Time : 07:58:45 pm, Wednesday, 26 November 2025