মোঃ রবিউল ইসলাম মিনাল:প্রতিনিধি।২০ জানুয়ারি, ২০২৬
রাজশাহীর গোদাগাড়ী মডেল থানার সামনে পদ্মা নদী থেকে আহাদ আলী কাজল (৩৫) নামে এক নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৩টার দিকে স্থানীয়রা নদীতে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়।
নিহত আহাদ আলী কাজল চাঁপাইনবাবগঞ্জের চর বাগডাঙ্গা এলাকার মৃত ফিরোজ আলীর ছেলে। গত ৩ জানুয়ারি ব্যবসার কাজে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৩ জানুয়ারি এক সহকর্মীর সঙ্গে ব্যবসায়িক কাজে বাড়ি থেকে বের হয়েছিলেন কাজল। এরপর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় ওই দিনই চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিল তার পরিবার।
আজ বিকেলে গোদাগাড়ী থানা সংলগ্ন এলাকায় পদ্মা নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গোদাগাড়ী নৌ পুলিশ এবং চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশ উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা গিয়ে মরদেহের পরিচয় শনাক্ত করেন।
পরিবারের দাবি: এটি পরিকল্পিত হত্যা
নিহতের ছোট ভাইসহ পরিবারের অন্য সদস্যদের অভিযোগ, কাজলকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তাদের দাবি, গত ৩ জানুয়ারি রাতে তাকে অপহরণ বা প্রলুব্ধ করে নিয়ে গিয়ে হত্যা করে লাশ নদীতে ফেলে দেওয়া হয়।
নিহতের ছোট ভাই বলেন, আমার ভাইকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে খুন করা হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক বিচার চাই।
Dhaka
,
Thursday, 12 February 2026
শিরোনাম
fa fa-square
রাজশাহীতে র্যাবের অভিযান ১২টি পেট্রোল বোমা ও ১৫টি ককটেল উদ্ধার-বরেন্দ্র নিউজ
fa fa-square
গোদাগাড়ীতে পরকীয়ার প্রেমিক মাদক ব্যবসায়ী টানে সংসার ছাড়লেন গৃহবধূ শিশু সন্তানকে না পেয়ে দিশেহারা স্বামী-বরেন্দ্র নিউজ
fa fa-square
চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবিটহলদল কর্তৃক অস্ত্র ও গোলাবারুদ জব্দ-বরেন্দ্র নিউজ
fa fa-square
চাঁপাইনবাবগঞ্জে যৌথ বাহিনীর অভিযান: ১৮ কেজি গাঁজাসহ ট্রাক চালক গ্রেফতার-বরেন্দ্র নিউজ
fa fa-square
জামায়াত ক্ষমতায় থাকলে নারী অধিকার থাকবে না-কুড়িগ্রামে বিএনপি’র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী-বরেন্দ্র নিউজ
fa fa-square
গাছে গাছে আমের মুকুল সুভাস ছড়াচ্ছে ঘ্রাণ-বরেন্দ্র নিউজ
fa fa-square
নাশকতাকারীর পরিকল্পনা নস্যাৎ শুটারগান দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র্যাব-৫-বরেন্দ্র নিউজ
fa fa-square
জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণে যে কোনো ধরনের সহিংসতা দমনে করা হবে-ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম-বরেন্দ্র নিউজ
fa fa-square
নাচোলে জামায়াতে ইসলামের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত-বরেন্দ্র নিউজ
fa fa-square
দেশীয় মাছ রক্ষায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে-মৎস্য পরিচালক এসএম রেজাউল করিম-বরেন্দ্র নিউজ
শিরোনাম
রাজশাহীতে র্যাবের অভিযান ১২টি পেট্রোল বোমা ও ১৫টি ককটেল উদ্ধার-বরেন্দ্র নিউজ
গোদাগাড়ীতে পরকীয়ার প্রেমিক মাদক ব্যবসায়ী টানে সংসার ছাড়লেন গৃহবধূ শিশু সন্তানকে না পেয়ে দিশেহারা স্বামী-বরেন্দ্র নিউজ
চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবিটহলদল কর্তৃক অস্ত্র ও গোলাবারুদ জব্দ-বরেন্দ্র নিউজ
চাঁপাইনবাবগঞ্জে যৌথ বাহিনীর অভিযান: ১৮ কেজি গাঁজাসহ ট্রাক চালক গ্রেফতার-বরেন্দ্র নিউজ
জামায়াত ক্ষমতায় থাকলে নারী অধিকার থাকবে না-কুড়িগ্রামে বিএনপি’র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী-বরেন্দ্র নিউজ
গাছে গাছে আমের মুকুল সুভাস ছড়াচ্ছে ঘ্রাণ-বরেন্দ্র নিউজ
নাশকতাকারীর পরিকল্পনা নস্যাৎ শুটারগান দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র্যাব-৫-বরেন্দ্র নিউজ
জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণে যে কোনো ধরনের সহিংসতা দমনে করা হবে-ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম-বরেন্দ্র নিউজ
নাচোলে জামায়াতে ইসলামের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত-বরেন্দ্র নিউজ
দেশীয় মাছ রক্ষায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে-মৎস্য পরিচালক এসএম রেজাউল করিম-বরেন্দ্র নিউজ
নিখোঁজের ১৭ দিন পর গোদাগাড়ীতে পদ্মা নদী থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার-বরেন্দ্র নিউজ
-
Reporter Name - Update Time : 03:17:00 pm, Tuesday, 20 January 2026
- 98 Time View
Tag :
Popular Post