Dhaka , Thursday, 22 January 2026
শিরোনাম
fa fa-square ভোলাহাটে মাদকবিরোধী অভিযানে ৫ জন আটক, ২২৮ গ্রাম গাঁজা উদ্ধার-বরেন্দ্র নিউজ fa fa-square রাজশাহী-১ আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন কাল থেকেই প্রচারণায় নামছেন চার প্রার্থী-বরেন্দ্র নিউজ fa fa-square কুড়িগ্রামের ৪ টি আসনে ২৬ প্রতিদ্বন্দ্বী-বরেন্দ্র নিউজ fa fa-square দাকোপে ভেজাল বীজ প্রতিরোধে ভোক্তা অধিকার সংরক্ষণ ও উপজেলা কৃষি অফিসের উদ্যোগে মোবাইল কোট পরিচালিত-বরেন্দ্র নিউজ fa fa-square ভোলাহাটে জামায়াতে ইসলামীর উঠান বৈঠক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত-বরেন্দ্র নিউজ fa fa-square চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে দাঁড়িপাল্লা প্রতিক পেলেন ড. মিজানুর রহমান-বরেন্দ্র নিউজ fa fa-square চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে ধানের শীষ প্রতিক পেলেন আমিনুল ইসলাম-বরেন্দ্র নিউজ fa fa-square এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট -২০২৬ উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণ উঠান বৈঠক অনুষ্ঠিত-বরেন্দ্র নিউজ fa fa-square কুড়িগ্রামের নদী তীরবর্তী নারীদের সম্পৃক্ততায় ধরলা নদীর অবস্থা মুল্যায়ন গবেষণা জরিপ প্রকাশ-বরেন্দ্র নিউজ fa fa-square নির্বাচনের পরিবেশ সুষ্ঠ রাখতে কুড়িগ্রামে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন-বরেন্দ্র নিউজ
শিরোনাম
ভোলাহাটে মাদকবিরোধী অভিযানে ৫ জন আটক, ২২৮ গ্রাম গাঁজা উদ্ধার-বরেন্দ্র নিউজ রাজশাহী-১ আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন কাল থেকেই প্রচারণায় নামছেন চার প্রার্থী-বরেন্দ্র নিউজ কুড়িগ্রামের ৪ টি আসনে ২৬ প্রতিদ্বন্দ্বী-বরেন্দ্র নিউজ দাকোপে ভেজাল বীজ প্রতিরোধে ভোক্তা অধিকার সংরক্ষণ ও উপজেলা কৃষি অফিসের উদ্যোগে মোবাইল কোট পরিচালিত-বরেন্দ্র নিউজ ভোলাহাটে জামায়াতে ইসলামীর উঠান বৈঠক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত-বরেন্দ্র নিউজ চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে দাঁড়িপাল্লা প্রতিক পেলেন ড. মিজানুর রহমান-বরেন্দ্র নিউজ চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে ধানের শীষ প্রতিক পেলেন আমিনুল ইসলাম-বরেন্দ্র নিউজ এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট -২০২৬ উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণ উঠান বৈঠক অনুষ্ঠিত-বরেন্দ্র নিউজ কুড়িগ্রামের নদী তীরবর্তী নারীদের সম্পৃক্ততায় ধরলা নদীর অবস্থা মুল্যায়ন গবেষণা জরিপ প্রকাশ-বরেন্দ্র নিউজ নির্বাচনের পরিবেশ সুষ্ঠ রাখতে কুড়িগ্রামে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন-বরেন্দ্র নিউজ

নীলফামারী-১ আসনে বিএনপির তুহিনকে মনোনয়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ-বরেন্দ্র নিউজ

  • Reporter Name
  • Update Time : 03:12:38 pm, Wednesday, 24 December 2025
  • 103 Time View

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) সংসদীয় আসনে বিএনপির জোট প্রার্থী নির্ধারণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জোট প্রার্থী হিসেবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্তের বিরোধিতা করে এ কর্মসূচি পালন করা হয়।

বুধবার বিকেলে (২৪ ডিসেম্বর) ডিমলা উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। পরে ডিমলা উপজেলার স্মৃতি অম্লান চত্বরে এক পথসভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভকারীরা জোট প্রার্থী পরিবর্তন করে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাগ্নে, সাবেক সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর আহ্বায়ক ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে মনোনয়ন দেওয়ার জোর দাবি জানান।

সমাবেশে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, নীলফামারী-১ আসনে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে মনোনয়ন না দেওয়া হলে উপজেলা ছাত্রদলসহ যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গণপদত্যাগ করতে বাধ্য হবেন।

সমাবেশে বক্তব্য রাখেন ডিমলা উপজেলা যুবদলের সদস্য সচিব আশিক-উল-ইসলাম লেমন, যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান সবুজ, ছাত্রদলের সদস্য সচিব হালিমুর ইসলাম রাসেল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান আকিক এবং মহিলা দল নেত্রী নাছরিন আক্তার।

বক্তারা অভিযোগ করে বলেন, নীলফামারী-১ আসনে জোট প্রার্থী চূড়ান্ত করার ক্ষেত্রে স্থানীয় নেতাকর্মীদের মতামত, সাধারণ ভোটারদের প্রত্যাশা, সম্ভাব্য প্রার্থীদের জনপ্রিয়তা এবং দলীয় সাংগঠনিক শক্তি যথাযথভাবে বিবেচনা করা হয়নি। অথচ এই আসনে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় নাম ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।

তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে তুহিন ডোমার–ডিমলা এলাকায় দলীয় সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন, ধর্মীয় ও সামাজিক অবকাঠামো সংস্কার, গ্রামীণ সড়ক উন্নয়ন, দরিদ্র ও অসহায় মানুষের সহায়তা, শীতবস্ত্র বিতরণ এবং দুর্যোগকালীন মানবিক কার্যক্রমে তার নিয়মিত উপস্থিতি রয়েছে। বন্যা, শীত কিংবা যেকোনো সংকটে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর কারণে তিনি সব বয়সী মানুষের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করেছেন।

বক্তারা বলেন, ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে মনোনয়ন দেওয়া হলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে তার পক্ষে ব্যাপক জনসমর্থন থাকবে এবং বিজয় নিশ্চিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে বুধবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন পোস্টে দাবি করা হয়, নীলফামারী-২ (সদর) আসনে বিএনপির প্রার্থী হিসেবে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে মনোনয়ন দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে দলের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ভোলাহাটে মাদকবিরোধী অভিযানে ৫ জন আটক, ২২৮ গ্রাম গাঁজা উদ্ধার-বরেন্দ্র নিউজ

নীলফামারী-১ আসনে বিএনপির তুহিনকে মনোনয়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ-বরেন্দ্র নিউজ

Update Time : 03:12:38 pm, Wednesday, 24 December 2025