Dhaka , Friday, 5 December 2025
শিরোনাম
fa fa-square নাটোরে বৃদ্ধ দম্পতিকে মারধোর গৃহবন্দী করে রাখার অভিযোগ-বরেন্দ্র নিউজ fa fa-square শিবগঞ্জ সীমান্তে ফেন্সিডিল এর বিকল্প ১৫০ বোতল চকো প্লাস সিরাপ আটক করছে ৫৯ বিজিবি-বরেন্দ্র নিউজ fa fa-square চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা ব্যাটালিয়ান ৫৯ বিজিবি’র ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত-বরেন্দ্র নিউজ fa fa-square ভোলাহাটে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া-বরেন্দ্র নিউজ fa fa-square চাঁপাইনবাবগঞ্জে রিকশা-অটোরিকশা ও ভ্যান চালকদের সঙ্গে জামায়াতে ইসলামীর সামষ্টিক ভোজ-বরেন্দ্র নিউজ fa fa-square চাঁপাইনবাবগঞ্জে ৯৮ বোতল ফেন্সিডিলসহ সিনজি চালক আটক-বরেন্দ্র নিউজ fa fa-square খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ঝুনাগাছচাপানীতে দোয়া মাহফিল-বরেন্দ্র নিউজ fa fa-square কুড়িগ্রামে নবাগত পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বির সাথে সাংবাদিকদের মত বিনিময়-বরেন্দ্র নিউজ fa fa-square নাগেশ্বরীতে জমি সংক্রান্ত সংঘর্ষে ৩ জনের প্রাণহানী, আহত ১০-বরেন্দ্র নিউজ fa fa-square ৩১ দফা বাস্তবায়ন করতে দিন-রাত লিফলেট বিতরণ করছে আশরাফের পক্ষে নেতাকর্মীরা-বরেন্দ্র নিউজ
শিরোনাম
নাটোরে বৃদ্ধ দম্পতিকে মারধোর গৃহবন্দী করে রাখার অভিযোগ-বরেন্দ্র নিউজ শিবগঞ্জ সীমান্তে ফেন্সিডিল এর বিকল্প ১৫০ বোতল চকো প্লাস সিরাপ আটক করছে ৫৯ বিজিবি-বরেন্দ্র নিউজ চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা ব্যাটালিয়ান ৫৯ বিজিবি’র ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত-বরেন্দ্র নিউজ ভোলাহাটে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া-বরেন্দ্র নিউজ চাঁপাইনবাবগঞ্জে রিকশা-অটোরিকশা ও ভ্যান চালকদের সঙ্গে জামায়াতে ইসলামীর সামষ্টিক ভোজ-বরেন্দ্র নিউজ চাঁপাইনবাবগঞ্জে ৯৮ বোতল ফেন্সিডিলসহ সিনজি চালক আটক-বরেন্দ্র নিউজ খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ঝুনাগাছচাপানীতে দোয়া মাহফিল-বরেন্দ্র নিউজ কুড়িগ্রামে নবাগত পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বির সাথে সাংবাদিকদের মত বিনিময়-বরেন্দ্র নিউজ নাগেশ্বরীতে জমি সংক্রান্ত সংঘর্ষে ৩ জনের প্রাণহানী, আহত ১০-বরেন্দ্র নিউজ ৩১ দফা বাস্তবায়ন করতে দিন-রাত লিফলেট বিতরণ করছে আশরাফের পক্ষে নেতাকর্মীরা-বরেন্দ্র নিউজ

পরিবেশ রক্ষায় বিজিবির কঠোর অভিযান: তিস্তা নদী থেকে অবৈধ পাথর জব্দ-বরেন্দ্র নিউজ

  • Reporter Name
  • Update Time : 06:56:03 am, Friday, 7 November 2025
  • 287 Time View

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:
পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর ধারাবাহিকতায় রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর একটি বিশেষ অভিযানে নীলফামারীর ডিমলা উপজেলার টেপাখরিবাড়ি ইউনিয়নের তিস্তা নদী সংলগ্ন বার্নির ঘাট বিওপির সীমান্ত পিলার ৭৯৭/৬-এস থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশ অভ্যন্তরে অবৈধভাবে উত্তোলিত বিপুল পরিমাণ পাথর জব্দ করা হয়েছে।

অভিযানে প্রায় ১০,০০০ ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা। বিজিবি জানিয়েছে, এসব পাথর কিছু অসাধু ব্যবসায়ী যন্ত্রচালিত নৌকার মাধ্যমে অবৈধভাবে উত্তোলন করছিল।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সীমান্তবর্তী এলাকায় দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যবসায়ী নদী ও চরাঞ্চল থেকে বালু-পাথর উত্তোলনের মাধ্যমে নদীর স্বাভাবিক প্রবাহ পরিবর্তন ও পরিবেশের মারাত্মক ক্ষতি ঘটাচ্ছে। এই অবস্থায় বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) তিস্তা নদীর তেলিরবাজার এলাকায় অভিযান পরিচালনা করে এসব পাথর জব্দ করে।

অভিযানে ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরানুজ্জামান উপস্থিত ছিলেন। তাঁর উপস্থিতিতে বিজিবি, পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে একটি টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়। স্থানীয় জনপ্রতিনিধিরাও এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। পরে জব্দ করা পাথর জনপ্রতিনিধিদের হেফাজতে রাখা হয় এবং পরবর্তীতে কাস্টমস প্রতিনিধিদের উপস্থিতিতে নিলাম কার্যক্রম সম্পন্ন করার প্রক্রিয়া চলছে।

রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম আলদ্বীন বলেন, “সীমান্ত এলাকার প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বিজিবি সর্বদা সচেষ্ট। অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন পরিবেশের জন্য মারাত্মক হুমকি। এ ধরনের কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিজিবি শুধুমাত্র সীমান্ত নিরাপত্তা নয়, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষার দায়িত্বও পালন করছে। সীমান্ত এলাকায় শান্তি ও টেকসই পরিবেশ বজায় রাখতে এই অভিযান অব্যাহত থাকবে।”

স্থানীয় জনগণ বিজিবির এই উদ্যোগকে অত্যন্ত প্রশংসনীয় বলে অভিহিত করেছেন। তারা মনে করছেন, এই ধরনের অভিযান নদী, প্রকৃতি ও পরিবেশ রক্ষার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও ভারসাম্যপূর্ণ পরিবেশ নিশ্চিত করবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নাটোরে বৃদ্ধ দম্পতিকে মারধোর গৃহবন্দী করে রাখার অভিযোগ-বরেন্দ্র নিউজ

পরিবেশ রক্ষায় বিজিবির কঠোর অভিযান: তিস্তা নদী থেকে অবৈধ পাথর জব্দ-বরেন্দ্র নিউজ

Update Time : 06:56:03 am, Friday, 7 November 2025