Dhaka , Wednesday, 22 April 2026
শিরোনাম
fa fa-square খুলনার নতুন পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম-বরেন্দ্র নিউজ fa fa-square ৬ বছর পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ভোলাহাটের আয়েশার ফিরে পেতে চাই তার পরিবার-বরেন্দ্র নিউজ fa fa-square চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশী ওয়ান শুটার গান ও গুলি উদ্ধার-বরেন্দ্র নিউজ fa fa-square চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্স অভিযানে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-বরেন্দ্র নিউজ fa fa-square নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত-বরেন্দ্র নিউজ fa fa-square ডিমলায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন-বরেন্দ্র নিউজ fa fa-square কুড়িগ্রামে দেড় সহস্রাধিক কেন্দ্রেহাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইন শুরু-বরেন্দ্র নিউজ fa fa-square কাশিপুর কলেজ মোড়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ: উভয়পক্ষের আহত ৭, দোকান ভাঙচুর-বরেন্দ্র নিউজ fa fa-square ডাইংপাড়ায় বিআরটিসি যাত্রীদের দুর্ভোগ চরমে ফিটনেসবিহীন গাড়ি আর যাত্রী ছাউনিহীন কাউন্টারেই ভরসা-বরেন্দ্র নিউজ fa fa-square গোমস্তাপুরে ২ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার -বরেন্দ্র নিউজ
শিরোনাম
খুলনার নতুন পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম-বরেন্দ্র নিউজ ৬ বছর পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ভোলাহাটের আয়েশার ফিরে পেতে চাই তার পরিবার-বরেন্দ্র নিউজ চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশী ওয়ান শুটার গান ও গুলি উদ্ধার-বরেন্দ্র নিউজ চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্স অভিযানে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-বরেন্দ্র নিউজ নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত-বরেন্দ্র নিউজ ডিমলায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন-বরেন্দ্র নিউজ কুড়িগ্রামে দেড় সহস্রাধিক কেন্দ্রেহাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইন শুরু-বরেন্দ্র নিউজ কাশিপুর কলেজ মোড়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ: উভয়পক্ষের আহত ৭, দোকান ভাঙচুর-বরেন্দ্র নিউজ ডাইংপাড়ায় বিআরটিসি যাত্রীদের দুর্ভোগ চরমে ফিটনেসবিহীন গাড়ি আর যাত্রী ছাউনিহীন কাউন্টারেই ভরসা-বরেন্দ্র নিউজ গোমস্তাপুরে ২ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার -বরেন্দ্র নিউজ

ভূরুঙ্গামারীতে  চিরকুটে হত্যার হুমকি আতঙ্কিত জামাতকর্মীর পরিবার-বরেন্দ্র নিউজ

  • Reporter Name
  • Update Time : 06:18:47 pm, Saturday, 20 December 2025
  • 261 Time View

সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম।। 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শাহ আলম নামের এক জামায়াত কর্মীর বাসার বারান্দায় হত্যার হুমকি দিয়ে একটি চিরকুট রেখে যাওয়ার ঘটনা ঘটেছে। চিরকুটে রক্তমাখা একটি পুতুলের ছবি আঁকা এবং ইংরেজিতে ‘I Kill You’ লেখা ছিল। এতে ওই কর্মীর পরিবার আতঙ্কিত হয়ে পড়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) সকালে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বিষয়টি সাংবাদিকদের  নিশ্চিত করেন। এ ঘটনায় ভুক্তভোগী ব্যক্তি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জানা গেছে, হুমকি পাওয়া ব্যক্তির নাম মো. শাহ আলম। তিনি পাথরডুবি ইউনিয়নের পশ্চিম পাথরডুবি গ্রামের মৃত আকবর হোসেনের ছেলে। তিনি স্থানীয় জামায়াতের একজন সক্রিয় কর্মী। ব্যবসার পাশাপাশি তিনি একটি বেসরকারি মাদ্রাসা পরিচালনা করেন। বর্তমানে প্রতিষ্ঠান ও ব্যবসা পরিচালনার সুবাদে তিনি সরকারি কলেজ রোডে জোবাইদুল ইসলাম দেওয়ানের খামারবাড়ির নিচতলায় ভাড়ায় বসবাস করছেন।

শুক্রবার সন্ধ্যায় শাহ আলমের স্ত্রী মমতাজ বেগম বাসার বারান্দায় একটি সাদা কাগজে লেখা ওই চিরকুটটি দেখতে পান। এতে লাল রং দিয়ে ‘I Kill You’ লেখা থাকায় পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সম্ভাব্য অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় তারা রাতেই থানায় গিয়ে সাধারণ ডায়েরি করেন।

এ বিষয়ে শাহ আলম সাংবাদিকদের  বলেন, ‘শুক্রবার বিকেলে আমি বন্ধুদের সঙ্গে কুড়িগ্রাম ইজতেমায় যাওয়ার পথে ছিলাম। নাগেশ্বরী উপজেলায় পৌঁছালে আমার স্ত্রী ফোন করে চিরকুটের বিষয়টি জানায়। তখনই ইজতেমায় না গিয়ে বাসায় ফিরে আসি। পরে রাতে থানায় জিডি করি। এ ঘটনায় আমার পরিবার চরম আতঙ্কের মধ্যে আছে।’

ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন সাংবাদিকদের  বলেন, ‘ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কে বা কারা এই চিরকুট রেখে গেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

খুলনার নতুন পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম-বরেন্দ্র নিউজ

ভূরুঙ্গামারীতে  চিরকুটে হত্যার হুমকি আতঙ্কিত জামাতকর্মীর পরিবার-বরেন্দ্র নিউজ

Update Time : 06:18:47 pm, Saturday, 20 December 2025