Dhaka , Saturday, 18 April 2026
শিরোনাম
fa fa-square নাচোলে ৫৬২০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ-বরেন্দ্র নিউজ fa fa-square ফতেপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা-বরেন্দ্র নিউজ fa fa-square ভরা বোরো আর আম মৌসুমে ভোলাহাটের কৃষকদেরআকুল আবেদন-বরেন্দ্র নিউজ fa fa-square নিজ প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের : চাপ প্রয়োগে প্রাইভেট পড়ানোর অভিযোগ সহকারী শিক্ষক, রানার বিরুদ্ধে-বরেন্দ্র নিউজ fa fa-square দীর্ঘদিনের মানসিক নিপীড়ন শেষে নতুন দিগন্তের সূচনা: বর্ষবরণ অনুষ্ঠানে এমপি মিলন-বরেন্দ্র নিউজ fa fa-square প্রায় ১ কোটি টাকা মূল্যমানের ৪৮০ গ্রাম কোকেনসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১-বরেন্দ্র নিউজ fa fa-square কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন-বরেন্দ্র নিউজ fa fa-square দাদনচক হেমায়েত মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে বিদায়, নবীন বরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত-বরেন্দ্র নিউজ fa fa-square পহেলা বৈশাক সময়ের রেখায় বাঙালির আত্ম. পরিচয়ের উৎসব-বরেন্দ্র নিউজ fa fa-square প্রাণের উচ্ছ্বাসে বর্ণিল আয়োজনে ডিমলায় পহেলা বৈশাখ উদযাপন-বরেন্দ্র নিউজ
শিরোনাম
নাচোলে ৫৬২০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ-বরেন্দ্র নিউজ ফতেপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা-বরেন্দ্র নিউজ ভরা বোরো আর আম মৌসুমে ভোলাহাটের কৃষকদেরআকুল আবেদন-বরেন্দ্র নিউজ নিজ প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের : চাপ প্রয়োগে প্রাইভেট পড়ানোর অভিযোগ সহকারী শিক্ষক, রানার বিরুদ্ধে-বরেন্দ্র নিউজ দীর্ঘদিনের মানসিক নিপীড়ন শেষে নতুন দিগন্তের সূচনা: বর্ষবরণ অনুষ্ঠানে এমপি মিলন-বরেন্দ্র নিউজ প্রায় ১ কোটি টাকা মূল্যমানের ৪৮০ গ্রাম কোকেনসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১-বরেন্দ্র নিউজ কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন-বরেন্দ্র নিউজ দাদনচক হেমায়েত মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে বিদায়, নবীন বরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত-বরেন্দ্র নিউজ পহেলা বৈশাক সময়ের রেখায় বাঙালির আত্ম. পরিচয়ের উৎসব-বরেন্দ্র নিউজ প্রাণের উচ্ছ্বাসে বর্ণিল আয়োজনে ডিমলায় পহেলা বৈশাখ উদযাপন-বরেন্দ্র নিউজ

ভোলাহাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াত-বরেন্দ্র নিউজ

  • Reporter Name
  • Update Time : 10:38:14 am, Friday, 7 November 2025
  • 690 Time View

উপজেলা প্রতিনিধি, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ): চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় আগুনে ক্ষতিগ্রস্ত মো. শওকত আলীর পরিবারকে মানবিক সহায়তা করেছে জামায়াতে ইসলামী। ক্ষতিগ্রস্ত পরিবারটিকে গরু দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ড. মু. মিজানুর রহমান।

গত রাত ১ টার দিকে ভোলাহাট উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের তিলকী গ্রামের শওকত আলীর গোয়াল ঘরে আগুন লাগে। অগ্নিকান্ডে চারটি গরু, দুইটি ছাগল, হাস মুরগী পুড়ে যায়। এতে পরিবারটি অসহায় হয়ে পড়ে। স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পুড়ে ৪টি গরু ও ২টি ছাগল মারা যায়। এতে প্রায় ২ লাখ ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের ধারণা কেউ ইচ্ছাকৃতভাবে আগুন দিয়েছে।

এ দিকে দুর্ঘটনার খবর পেয়ে তার বাড়িতে ছুটে যান জেলা জামায়াতের নায়েবে আমীর ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ড. মু. মিজানুর রহমান। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারটিকে একটি গরু সহায়তা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের নায়েবে আমীর মো. লোকমান আলী, সেক্রেটারি মো. তৌহিদুর রহমান, গোয়ালবাড়ী ইউনিয়ন মাও. আব্দুর রউফ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মো. একরামুল হক ও ওয়ার্ড সভাপতি তরিকুল ইসলামসহ স্থানীয় নেতারা।

ড. মিজানুর রহমান বলেন, মানবিক দায়িত্ববোধ থেকে আমরা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছি। যে কোন দুর্যোগে সাধারণ মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। আমাদের এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এবং এলাকার বিত্তবানদের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আহবান জানান।

ভোলাহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার মোস্তফা আলী বলেন, কিভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত তা এখনো জানা যায়নি। গোয়াল ঘরে বিদ্যুৎ সংযোগও ছিলনা । আমরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। তবে গবাদিপশু গুলো বের করতে না পারায় পুড়ে যায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নাচোলে ৫৬২০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ-বরেন্দ্র নিউজ

ভোলাহাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াত-বরেন্দ্র নিউজ

Update Time : 10:38:14 am, Friday, 7 November 2025