Dhaka , Friday, 17 April 2026
শিরোনাম
fa fa-square নাচোলে ৫৬২০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ-বরেন্দ্র নিউজ fa fa-square ফতেপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা-বরেন্দ্র নিউজ fa fa-square ভরা বোরো আর আম মৌসুমে ভোলাহাটের কৃষকদেরআকুল আবেদন-বরেন্দ্র নিউজ fa fa-square নিজ প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের : চাপ প্রয়োগে প্রাইভেট পড়ানোর অভিযোগ সহকারী শিক্ষক, রানার বিরুদ্ধে-বরেন্দ্র নিউজ fa fa-square দীর্ঘদিনের মানসিক নিপীড়ন শেষে নতুন দিগন্তের সূচনা: বর্ষবরণ অনুষ্ঠানে এমপি মিলন-বরেন্দ্র নিউজ fa fa-square প্রায় ১ কোটি টাকা মূল্যমানের ৪৮০ গ্রাম কোকেনসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১-বরেন্দ্র নিউজ fa fa-square কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন-বরেন্দ্র নিউজ fa fa-square দাদনচক হেমায়েত মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে বিদায়, নবীন বরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত-বরেন্দ্র নিউজ fa fa-square পহেলা বৈশাক সময়ের রেখায় বাঙালির আত্ম. পরিচয়ের উৎসব-বরেন্দ্র নিউজ fa fa-square প্রাণের উচ্ছ্বাসে বর্ণিল আয়োজনে ডিমলায় পহেলা বৈশাখ উদযাপন-বরেন্দ্র নিউজ
শিরোনাম
নাচোলে ৫৬২০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ-বরেন্দ্র নিউজ ফতেপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা-বরেন্দ্র নিউজ ভরা বোরো আর আম মৌসুমে ভোলাহাটের কৃষকদেরআকুল আবেদন-বরেন্দ্র নিউজ নিজ প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের : চাপ প্রয়োগে প্রাইভেট পড়ানোর অভিযোগ সহকারী শিক্ষক, রানার বিরুদ্ধে-বরেন্দ্র নিউজ দীর্ঘদিনের মানসিক নিপীড়ন শেষে নতুন দিগন্তের সূচনা: বর্ষবরণ অনুষ্ঠানে এমপি মিলন-বরেন্দ্র নিউজ প্রায় ১ কোটি টাকা মূল্যমানের ৪৮০ গ্রাম কোকেনসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১-বরেন্দ্র নিউজ কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন-বরেন্দ্র নিউজ দাদনচক হেমায়েত মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে বিদায়, নবীন বরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত-বরেন্দ্র নিউজ পহেলা বৈশাক সময়ের রেখায় বাঙালির আত্ম. পরিচয়ের উৎসব-বরেন্দ্র নিউজ প্রাণের উচ্ছ্বাসে বর্ণিল আয়োজনে ডিমলায় পহেলা বৈশাখ উদযাপন-বরেন্দ্র নিউজ

মোহনপুরে কৃষককে ভেকু দিয়ে পিষে হত্যা প্রধান আসামিসহ গ্রেফতার ২-বরেন্দ্র নিউজ

  • Reporter Name
  • Update Time : 02:57:31 pm, Monday, 30 March 2026
  • 64 Time View

​[​মোঃ রবিউল ইসলাম মিনাল:গোদাগাড়ী রাজশাহী জেলা প্রতিবেদক]৩০ মার্চ ২০২৬
​রাজশাহীর মোহনপুরে ফসলি জমিতে জোরপূর্বক পুকুর খনন করতে বাধা দেয়ায় তরুণ কৃষক আহমেদ জোবায়েরকে (২২) ভেকু মেশিনের নিচে ফেলে হত্যার ঘটনায় চাঞ্চল্যকর মোড় এসেছে। ঘটনার তিন মাস পর মামলার প্রধান আসামিসহ এজাহারনামীয় দুইজনকে গ্রেফতার করেছে র‍্যাব-৫।
​সোমবার (৩০ মার্চ) বেলা ১১:৩০ ঘটিকায় রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন কোর্ট স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
​গ্রেফতারকৃত আসামিরা হলেন​১. মোঃ মোনারুল ইসলাম ওরফে রুহুল আমিন (৩৩) – মামলার ১নং আসামি।
২. মোঃ রুবেল হোসেন (৩৮) – মামলার ৩নং আসামি।

​র‍্যাব সূত্রে জানা যায়, গত ১৭ ডিসেম্বর ২০২৫ তারিখ রাতে মোহনপুর থানার বড় পালশা পূর্ব বিলে ভেকু মেশিন দিয়ে অবৈধভাবে মাটি কাটা হচ্ছিল। ভিকটিম আহমেদ জোবায়েরসহ স্থানীয় গ্রামবাসী সেখানে গিয়ে মাটি কাটতে বাধা দেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, এসময় মামলার ১নং আসামি রুহুল আমিন, ৩নং আসামি রুবেল এবং ৪নং আসামি আনিসুর রহমান বকুল উপস্থিতদের ভেকু দিয়ে পিষে ফেলার নির্দেশ দেন।
​আসামিদের নির্দেশে চালক ভেকু দিয়ে আঘাত করলে জোবায়ের মাটিতে পড়ে যান। এরপর নির্মমভাবে ভেকু মেশিনের মাথা দিয়ে টেনে তাকে চাকার নিচে ফেলে শরীরের ওপর দিয়ে মেশিন চালিয়ে দেয়া হয়। গুরুতর আহত অবস্থায় তাকে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​এই নৃশংস হত্যাকাণ্ডের পর নিহতের বাবা মোঃ রফিকুল ইসলাম বাদী হয়ে মোহনপুর থানায় ৮ জন নামীয় এবং ১০-১২ জন অজ্ঞাতনামার বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-১১, ধারা: ৩০২/১০৯/১১৪/৩৪ দণ্ডবিধি)। ঘটনার পর থেকেই আসামিরা আত্মগোপনে ছিল।
​র‍্যাব-৫ এর একটি চৌকস দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ তাদের অবস্থান শনাক্ত করে এবং কোর্ট স্টেশন এলাকা থেকে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়।

র‍্যাব প্রতিষ্ঠার পর থেকেই অপরাধীদের আইনের আওতায় আনতে আপসহীন ভূমিকা পালন করে আসছে। এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের আসামিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নাচোলে ৫৬২০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ-বরেন্দ্র নিউজ

মোহনপুরে কৃষককে ভেকু দিয়ে পিষে হত্যা প্রধান আসামিসহ গ্রেফতার ২-বরেন্দ্র নিউজ

Update Time : 02:57:31 pm, Monday, 30 March 2026