Dhaka , Thursday, 22 January 2026
শিরোনাম
fa fa-square ভোলাহাটে মাদকবিরোধী অভিযানে ৫ জন আটক, ২২৮ গ্রাম গাঁজা উদ্ধার-বরেন্দ্র নিউজ fa fa-square রাজশাহী-১ আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন কাল থেকেই প্রচারণায় নামছেন চার প্রার্থী-বরেন্দ্র নিউজ fa fa-square কুড়িগ্রামের ৪ টি আসনে ২৬ প্রতিদ্বন্দ্বী-বরেন্দ্র নিউজ fa fa-square দাকোপে ভেজাল বীজ প্রতিরোধে ভোক্তা অধিকার সংরক্ষণ ও উপজেলা কৃষি অফিসের উদ্যোগে মোবাইল কোট পরিচালিত-বরেন্দ্র নিউজ fa fa-square ভোলাহাটে জামায়াতে ইসলামীর উঠান বৈঠক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত-বরেন্দ্র নিউজ fa fa-square চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে দাঁড়িপাল্লা প্রতিক পেলেন ড. মিজানুর রহমান-বরেন্দ্র নিউজ fa fa-square চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে ধানের শীষ প্রতিক পেলেন আমিনুল ইসলাম-বরেন্দ্র নিউজ fa fa-square এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট -২০২৬ উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণ উঠান বৈঠক অনুষ্ঠিত-বরেন্দ্র নিউজ fa fa-square কুড়িগ্রামের নদী তীরবর্তী নারীদের সম্পৃক্ততায় ধরলা নদীর অবস্থা মুল্যায়ন গবেষণা জরিপ প্রকাশ-বরেন্দ্র নিউজ fa fa-square নির্বাচনের পরিবেশ সুষ্ঠ রাখতে কুড়িগ্রামে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন-বরেন্দ্র নিউজ
শিরোনাম
ভোলাহাটে মাদকবিরোধী অভিযানে ৫ জন আটক, ২২৮ গ্রাম গাঁজা উদ্ধার-বরেন্দ্র নিউজ রাজশাহী-১ আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন কাল থেকেই প্রচারণায় নামছেন চার প্রার্থী-বরেন্দ্র নিউজ কুড়িগ্রামের ৪ টি আসনে ২৬ প্রতিদ্বন্দ্বী-বরেন্দ্র নিউজ দাকোপে ভেজাল বীজ প্রতিরোধে ভোক্তা অধিকার সংরক্ষণ ও উপজেলা কৃষি অফিসের উদ্যোগে মোবাইল কোট পরিচালিত-বরেন্দ্র নিউজ ভোলাহাটে জামায়াতে ইসলামীর উঠান বৈঠক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত-বরেন্দ্র নিউজ চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে দাঁড়িপাল্লা প্রতিক পেলেন ড. মিজানুর রহমান-বরেন্দ্র নিউজ চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে ধানের শীষ প্রতিক পেলেন আমিনুল ইসলাম-বরেন্দ্র নিউজ এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট -২০২৬ উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণ উঠান বৈঠক অনুষ্ঠিত-বরেন্দ্র নিউজ কুড়িগ্রামের নদী তীরবর্তী নারীদের সম্পৃক্ততায় ধরলা নদীর অবস্থা মুল্যায়ন গবেষণা জরিপ প্রকাশ-বরেন্দ্র নিউজ নির্বাচনের পরিবেশ সুষ্ঠ রাখতে কুড়িগ্রামে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন-বরেন্দ্র নিউজ

রাজশাহীতে ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার-বরেন্দ্র নিউজ

  • Reporter Name
  • Update Time : 01:02:38 pm, Friday, 2 January 2026
  • 132 Time View

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী :

রাজশাহীতে ৮০ পিস ইয়াবাসহ শাকিবুল হাসান ওরফে লিটন (৩০) নামে এক ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার লিটন মোহনপুর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকাল ৪টার দিকে উপজেলার বরইকুড়ি এলাকা থেকে লিটনকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার লিটন মোহনপুর উপজেলার বিলপাড়া গ্রামের বাসিন্দা মৃত মনিরুল ইসলাম মন্টুর ছেলে।

মোহনপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়ামিন আলী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

ইয়ামিন আলী বলেন, স্থানীয় একটি চায়ের দোকানে কয়েকজন ব্যক্তি বসেছিলেন। তাদের পাশেই রাস্তার উপর দাঁড়িয়ে ছিলেন লিটন। সন্দেহভাজন হিসেবে তাকে আটক করে তল্লাশি চালানো হলে তার জিন্স প্যান্টের ডান পকেট থেকে নীল রঙের জিপার ব্যাগে রাখা ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৪০ হাজার টাকা, পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয়।
গ্রেপ্তারকৃত লিটনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে
বলে জানিয়েছে পুলিশ।

এদিকে শাকিবুল হাসান লিটন তার নিজস্ব ফেসবুক আইডিতে পরিচয় হিসেবে ‘সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মোহনপুর উপজেলা ছাত্রদল’ উল্লেখ করেছেন। মোহনপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক সাংগঠনিক পদবির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমি ঢাকায় আছি।
এ বিষয়ে বিস্তারিত কিছু জানি না। তার নিজের ব্যক্তিগত অপকর্মের দায়ভার সংগঠন বা দল কোনভাবেই গ্রহণ করবে না।

উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাহমুদুল হাসান রুবেল
তিনি বলেন, লিটন আটক হয়েছে বিষয়টা আমি শুনেছি, এ বিষয়টা কেমন যেন রহস্যময় আসলে সে প্রকৃতই ইয়াবাসহ গ্রেফতার হয়েছে কিনা, দেখাগেছে ইতিপূর্বে অনেক নেতাকর্মী মিথ্যা মামলার শিকার হয়েছে এটা জানার ও বুঝার বিষয়। এ ঘটনার বিষয়ে আমি খোঁজখবর নিচ্ছি প্রকৃত ঘটনা জানার জন্য। আর দলীয় পদবি ব্যবহার করে কেউ যদি জমি দখল, পুকুর দখল, জলাশয় বিল দখল, মাদক ব্যবসা করে তার ব্যক্তিগত দায়ভার তাকেই বহন করতে হবে সংগঠন বা দল বহন করবে না।

মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈনুদ্দীন বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। শুক্রবার লিটনকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ভোলাহাটে মাদকবিরোধী অভিযানে ৫ জন আটক, ২২৮ গ্রাম গাঁজা উদ্ধার-বরেন্দ্র নিউজ

রাজশাহীতে ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার-বরেন্দ্র নিউজ

Update Time : 01:02:38 pm, Friday, 2 January 2026