মোঃ রবিউল ইসলাম মিনাল:গোদাগাড়ী রাজশাহী জেলা প্রতিবেদক, | ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানা এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সাব্বির হোসেন (২১) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব ও পুলিশ। ঘটনার মাত্র ৫ ঘণ্টার মাথায় বুধবার রাতে মতিহার থানার মিজানের মোড় (ডগারহাট) এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির নাম মো. রবিউল ইসলাম জাসন (২৫)। সে ওই এলাকার বাসিন্দা।
র্যাব-৫ সূত্রে জানা গেছে, বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে জমিজমা নিয়ে বিরোধের জেরে পবা রাইসমিলপাড়া এলাকায় নিজ বাড়ির সামনে সাব্বিরকে নির্মমভাবে ছুরিকাঘাত করে জাসন। গুরুতর আহত অবস্থায় সাব্বিরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডের পরপরই জাসন এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়।
হত্যাকাণ্ডের খবর পাওয়ার পরপরই র্যাব-৫-এর একটি চৌকস আভিযানিক দল ঘাতককে ধরতে গোয়েন্দা নজরদারি শুরু করে। আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে র্যাব জানতে পারে, আসামি মতিহার থানার ডগারহাট এলাকায় অবস্থান করছে।
এরই প্রেক্ষিতে বুধবার সন্ধ্যায় র্যাব-৫ ও শাহ মখদুম থানা পুলিশ ওই এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানের ধারাবাহিকতায় ঘটনার মাত্র ৫ ঘণ্টার ব্যবধানে ঘাতক জাসনকে গ্রেফতার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনী।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত জাসন হত্যাকাণ্ডের সাথে সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমন ও জননিরাপত্তা রক্ষায় র্যাব-৫-এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
Dhaka
,
Saturday, 18 April 2026
শিরোনাম
fa fa-square
নাচোলে ৫৬২০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ-বরেন্দ্র নিউজ
fa fa-square
ফতেপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা-বরেন্দ্র নিউজ
fa fa-square
ভরা বোরো আর আম মৌসুমে ভোলাহাটের কৃষকদেরআকুল আবেদন-বরেন্দ্র নিউজ
fa fa-square
নিজ প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের : চাপ প্রয়োগে প্রাইভেট পড়ানোর অভিযোগ সহকারী শিক্ষক, রানার বিরুদ্ধে-বরেন্দ্র নিউজ
fa fa-square
দীর্ঘদিনের মানসিক নিপীড়ন শেষে নতুন দিগন্তের সূচনা: বর্ষবরণ অনুষ্ঠানে এমপি মিলন-বরেন্দ্র নিউজ
fa fa-square
প্রায় ১ কোটি টাকা মূল্যমানের ৪৮০ গ্রাম কোকেনসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১-বরেন্দ্র নিউজ
fa fa-square
কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন-বরেন্দ্র নিউজ
fa fa-square
দাদনচক হেমায়েত মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে বিদায়, নবীন বরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত-বরেন্দ্র নিউজ
fa fa-square
পহেলা বৈশাক সময়ের রেখায় বাঙালির আত্ম. পরিচয়ের উৎসব-বরেন্দ্র নিউজ
fa fa-square
প্রাণের উচ্ছ্বাসে বর্ণিল আয়োজনে ডিমলায় পহেলা বৈশাখ উদযাপন-বরেন্দ্র নিউজ
শিরোনাম
নাচোলে ৫৬২০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ-বরেন্দ্র নিউজ
ফতেপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা-বরেন্দ্র নিউজ
ভরা বোরো আর আম মৌসুমে ভোলাহাটের কৃষকদেরআকুল আবেদন-বরেন্দ্র নিউজ
নিজ প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের : চাপ প্রয়োগে প্রাইভেট পড়ানোর অভিযোগ সহকারী শিক্ষক, রানার বিরুদ্ধে-বরেন্দ্র নিউজ
দীর্ঘদিনের মানসিক নিপীড়ন শেষে নতুন দিগন্তের সূচনা: বর্ষবরণ অনুষ্ঠানে এমপি মিলন-বরেন্দ্র নিউজ
প্রায় ১ কোটি টাকা মূল্যমানের ৪৮০ গ্রাম কোকেনসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১-বরেন্দ্র নিউজ
কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন-বরেন্দ্র নিউজ
দাদনচক হেমায়েত মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে বিদায়, নবীন বরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত-বরেন্দ্র নিউজ
পহেলা বৈশাক সময়ের রেখায় বাঙালির আত্ম. পরিচয়ের উৎসব-বরেন্দ্র নিউজ
প্রাণের উচ্ছ্বাসে বর্ণিল আয়োজনে ডিমলায় পহেলা বৈশাখ উদযাপন-বরেন্দ্র নিউজ
রাজশাহীতে চাঞ্চল্যকর সাব্বির হত্যা: ৫ ঘণ্টার মধ্যে প্রধান আসামি জাসন গ্রেফতার-বরেন্দ্র নিউজ
-
Reporter Name - Update Time : 06:15:16 pm, Wednesday, 25 February 2026
- 187 Time View
Tag :
Popular Post