মোঃ রবিউল ইসলাম মিনাল:গোদাগাড়ী রাজশাহী জেলা প্রতিবেদক, | ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকায় ফেসবুক লাইভে এসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন রেজিনা সরকার পাখি (২১) নামে এক তরুণী। আজ বুধবার দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে লক্ষ্মীপুর ভাটাপাড়া কাদের মন্ডলের মোড় সংলগ্ন একটি ভাড়া বাসায় এই ঘটনা ঘটে।
নিহত রেজিনা সরকার পাখি নওগাঁ জেলার সাপাহার উপজেলার ইদ্রিস আলীর মেয়ে। তিনি রাজশাহী মহানগরীর ওই এলাকায় আসাদুজ্জামান নূর সানি নামের এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকতেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ভারতের এক যুবকের সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। ধারণা করা হচ্ছে, সেই সম্পর্কের টানাপোড়েন থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।
ফেসবুক পোস্ট ও শেষ বার্তা
আত্মহত্যার আগে রেজিনা তার ফেসবুক আইডিতে (Rejina Sarkar Pakhi) আবেগঘন কিছু পোস্ট দেন। মৃত্যুর চার ঘণ্টা আগে তিনি লেখেন:
আজকে আমার শেষ দিন আল্লাহ মাফ করুক জানিনা জান্নাতে যাব নাণকি জাহান্নামে যাব পৃথিবীতে আমার জন্য কোন সুখ নেই আল্লাহ হাফেজ প্রিয় বন্ধুরা
মৃত্যুর ঠিক দুই ঘণ্টা আগে তিনি লিখেন, বিদায় এই সুন্দর পৃথিবী। এছাড়াও মৃত্যুর আগমুহূর্তে ভারতের সেই কথিত প্রেমিকের উদ্দেশ্যে “আই লাভ ইউ” ও আই মিস ইউ লিখে পোস্ট করেন এবং ফেসবুক লাইভে থেকে সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।
পুলিশের পদক্ষেপ
ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত অনুষ্ঠানস্থলে পৌঁছায় এবং কক্ষের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, প্রাথমিকভাবে বিষয়টিকে প্রেমঘটিত কারণে আত্মহত্যা বলে মনে করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে এবং বিষয়টি নিয়ে অধিকতর তদন্ত করা হবে।
Dhaka
,
Saturday, 18 April 2026
শিরোনাম
fa fa-square
নাচোলে ৫৬২০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ-বরেন্দ্র নিউজ
fa fa-square
ফতেপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা-বরেন্দ্র নিউজ
fa fa-square
ভরা বোরো আর আম মৌসুমে ভোলাহাটের কৃষকদেরআকুল আবেদন-বরেন্দ্র নিউজ
fa fa-square
নিজ প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের : চাপ প্রয়োগে প্রাইভেট পড়ানোর অভিযোগ সহকারী শিক্ষক, রানার বিরুদ্ধে-বরেন্দ্র নিউজ
fa fa-square
দীর্ঘদিনের মানসিক নিপীড়ন শেষে নতুন দিগন্তের সূচনা: বর্ষবরণ অনুষ্ঠানে এমপি মিলন-বরেন্দ্র নিউজ
fa fa-square
প্রায় ১ কোটি টাকা মূল্যমানের ৪৮০ গ্রাম কোকেনসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১-বরেন্দ্র নিউজ
fa fa-square
কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন-বরেন্দ্র নিউজ
fa fa-square
দাদনচক হেমায়েত মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে বিদায়, নবীন বরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত-বরেন্দ্র নিউজ
fa fa-square
পহেলা বৈশাক সময়ের রেখায় বাঙালির আত্ম. পরিচয়ের উৎসব-বরেন্দ্র নিউজ
fa fa-square
প্রাণের উচ্ছ্বাসে বর্ণিল আয়োজনে ডিমলায় পহেলা বৈশাখ উদযাপন-বরেন্দ্র নিউজ
শিরোনাম
নাচোলে ৫৬২০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ-বরেন্দ্র নিউজ
ফতেপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা-বরেন্দ্র নিউজ
ভরা বোরো আর আম মৌসুমে ভোলাহাটের কৃষকদেরআকুল আবেদন-বরেন্দ্র নিউজ
নিজ প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের : চাপ প্রয়োগে প্রাইভেট পড়ানোর অভিযোগ সহকারী শিক্ষক, রানার বিরুদ্ধে-বরেন্দ্র নিউজ
দীর্ঘদিনের মানসিক নিপীড়ন শেষে নতুন দিগন্তের সূচনা: বর্ষবরণ অনুষ্ঠানে এমপি মিলন-বরেন্দ্র নিউজ
প্রায় ১ কোটি টাকা মূল্যমানের ৪৮০ গ্রাম কোকেনসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১-বরেন্দ্র নিউজ
কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন-বরেন্দ্র নিউজ
দাদনচক হেমায়েত মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে বিদায়, নবীন বরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত-বরেন্দ্র নিউজ
পহেলা বৈশাক সময়ের রেখায় বাঙালির আত্ম. পরিচয়ের উৎসব-বরেন্দ্র নিউজ
প্রাণের উচ্ছ্বাসে বর্ণিল আয়োজনে ডিমলায় পহেলা বৈশাখ উদযাপন-বরেন্দ্র নিউজ
রাজশাহীতে ফেসবুক লাইভে এসে তরুণীর আত্মহত্যা নেপথ্যে প্রেমঘটিত কারণ-বরেন্দ্র নিউজ
-
Reporter Name - Update Time : 11:52:18 am, Wednesday, 25 February 2026
- 441 Time View
Tag :
Popular Post