Dhaka , Thursday, 12 February 2026
শিরোনাম
fa fa-square রাজশাহীতে র‍্যাবের অভিযান ১২টি পেট্রোল বোমা ও ১৫টি ককটেল উদ্ধার-বরেন্দ্র নিউজ fa fa-square গোদাগাড়ীতে পরকীয়ার প্রেমিক মাদক ব্যবসায়ী টানে সংসার ছাড়লেন গৃহবধূ শিশু সন্তানকে না পেয়ে দিশেহারা স্বামী-বরেন্দ্র নিউজ fa fa-square চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবিটহলদল কর্তৃক অস্ত্র ও গোলাবারুদ জব্দ-বরেন্দ্র নিউজ fa fa-square চাঁপাইনবাবগঞ্জে যৌথ বাহিনীর অভিযান: ১৮ কেজি গাঁজাসহ ট্রাক চালক গ্রেফতার-বরেন্দ্র নিউজ fa fa-square জামায়াত ক্ষমতায় থাকলে নারী অধিকার থাকবে না-কুড়িগ্রামে বিএনপি’র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী-বরেন্দ্র নিউজ fa fa-square গাছে গাছে আমের মুকুল সুভাস ছড়াচ্ছে ঘ্রাণ-বরেন্দ্র নিউজ fa fa-square নাশকতাকারীর পরিকল্পনা নস্যাৎ শুটারগান দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‍্যাব-৫-বরেন্দ্র নিউজ fa fa-square জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণে যে কোনো ধরনের সহিংসতা দমনে করা হবে-ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম-বরেন্দ্র নিউজ fa fa-square নাচোলে জামায়াতে ইসলামের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত-বরেন্দ্র নিউজ fa fa-square দেশীয় মাছ রক্ষায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে-মৎস্য পরিচালক এসএম রেজাউল করিম-বরেন্দ্র নিউজ
শিরোনাম
রাজশাহীতে র‍্যাবের অভিযান ১২টি পেট্রোল বোমা ও ১৫টি ককটেল উদ্ধার-বরেন্দ্র নিউজ গোদাগাড়ীতে পরকীয়ার প্রেমিক মাদক ব্যবসায়ী টানে সংসার ছাড়লেন গৃহবধূ শিশু সন্তানকে না পেয়ে দিশেহারা স্বামী-বরেন্দ্র নিউজ চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবিটহলদল কর্তৃক অস্ত্র ও গোলাবারুদ জব্দ-বরেন্দ্র নিউজ চাঁপাইনবাবগঞ্জে যৌথ বাহিনীর অভিযান: ১৮ কেজি গাঁজাসহ ট্রাক চালক গ্রেফতার-বরেন্দ্র নিউজ জামায়াত ক্ষমতায় থাকলে নারী অধিকার থাকবে না-কুড়িগ্রামে বিএনপি’র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী-বরেন্দ্র নিউজ গাছে গাছে আমের মুকুল সুভাস ছড়াচ্ছে ঘ্রাণ-বরেন্দ্র নিউজ নাশকতাকারীর পরিকল্পনা নস্যাৎ শুটারগান দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‍্যাব-৫-বরেন্দ্র নিউজ জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণে যে কোনো ধরনের সহিংসতা দমনে করা হবে-ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম-বরেন্দ্র নিউজ নাচোলে জামায়াতে ইসলামের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত-বরেন্দ্র নিউজ দেশীয় মাছ রক্ষায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে-মৎস্য পরিচালক এসএম রেজাউল করিম-বরেন্দ্র নিউজ

রাজশাহী দামকুড়ায় পলাশ মেম্বার হত্যা সীমান্ত এলাকা থেকে ২ আসামিকে গ্রেফতার করে র‍্যাব-বরেন্দ্র নিউজ

  • Reporter Name
  • Update Time : 12:56:12 pm, Sunday, 1 February 2026
  • 102 Time View

​ ​মোঃ রবিউল ইসলাম মিনাল রাজশাহী প্রতিনিধি:|
১ ফেব্রুয়ারি, ২০২৬
​রাজশাহী মহানগরীর দামকুড়া থানার আলোচিত পলাশ মেম্বার হত্যা মামলার প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-৫। রবিবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টা ১০ মিনিটের দিকে নওগাঁ জেলার ধামইরহাট থানার দক্ষিণ কাশিপুর এলাকায় এক যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
​গ্রেফতারকৃতরা হলেন— রাজশাহী মহানগরীর দামকুড়া থানার শিতলাই (বাথানবাড়ী) গ্রামের মোছাব্বর হোসেনের দুই ছেলে মোঃ রফিকুল ইসলাম ওরফে রাকিব (৪১) এবং মোঃ আরিফুল ইসলাম ওরফে আরিফ (৩১)। তারা এই হত্যা মামলার যথাক্রমে ৩ ও ৪ নম্বর এজাহারনামীয় আসামি।
​র‍্যাব সূত্রে জানা যায়, গত ২৫ জানুয়ারি ২০২৬ তারিখ রাত ৮টার দিকে দামকুড়া থানার শিতলাই বাথানবাড়ী গ্রামে নিজ বাড়ির সামনে একটি চায়ের দোকানে গরু কেনাবেচাকে কেন্দ্র করে ভিকটিম মোশারফ হোসেন পলাশ মেম্বারের সাথে আসামিদের তর্কবিতর্ক হয়। ঝগড়ার একপর্যায়ে আসামিরা বাঁশের লাঠি দিয়ে পলাশ মেম্বারের মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপর ৪ জন নামীয় এবং আরও ৭-৮ জন অজ্ঞাতনামা আসামি তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে গুরুতর জখম করে পালিয়ে যায়।
​স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় পরদিন (২৬ জানুয়ারি) সকালে তার মৃত্যু হয়। এই ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে দামকুড়া থানায় হত্যা মামলা দায়ের করেন।
​ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করলে থানা পুলিশের পাশাপাশি র‍্যাব-৫ ছায়া তদন্ত শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব সদর দপ্তরের ইন্ট উইং এবং র‍্যাব-৫ এর সিপিএসসি ও সিপিসি-৩ ক্যাম্পের একটি যৌথ দল নওগাঁর ধামইরহাটে অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা এই দুই ভাইকে গ্রেফতার করতে সক্ষম হয়।
​গ্রেফতারকৃত আসামিদের আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট দামকুড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাব-৫ এর মিডিয়া সেল থেকে জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রাজশাহীতে র‍্যাবের অভিযান ১২টি পেট্রোল বোমা ও ১৫টি ককটেল উদ্ধার-বরেন্দ্র নিউজ

রাজশাহী দামকুড়ায় পলাশ মেম্বার হত্যা সীমান্ত এলাকা থেকে ২ আসামিকে গ্রেফতার করে র‍্যাব-বরেন্দ্র নিউজ

Update Time : 12:56:12 pm, Sunday, 1 February 2026