Dhaka , Thursday, 12 February 2026
শিরোনাম
fa fa-square রাজশাহীতে র‍্যাবের অভিযান ১২টি পেট্রোল বোমা ও ১৫টি ককটেল উদ্ধার-বরেন্দ্র নিউজ fa fa-square গোদাগাড়ীতে পরকীয়ার প্রেমিক মাদক ব্যবসায়ী টানে সংসার ছাড়লেন গৃহবধূ শিশু সন্তানকে না পেয়ে দিশেহারা স্বামী-বরেন্দ্র নিউজ fa fa-square চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবিটহলদল কর্তৃক অস্ত্র ও গোলাবারুদ জব্দ-বরেন্দ্র নিউজ fa fa-square চাঁপাইনবাবগঞ্জে যৌথ বাহিনীর অভিযান: ১৮ কেজি গাঁজাসহ ট্রাক চালক গ্রেফতার-বরেন্দ্র নিউজ fa fa-square জামায়াত ক্ষমতায় থাকলে নারী অধিকার থাকবে না-কুড়িগ্রামে বিএনপি’র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী-বরেন্দ্র নিউজ fa fa-square গাছে গাছে আমের মুকুল সুভাস ছড়াচ্ছে ঘ্রাণ-বরেন্দ্র নিউজ fa fa-square নাশকতাকারীর পরিকল্পনা নস্যাৎ শুটারগান দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‍্যাব-৫-বরেন্দ্র নিউজ fa fa-square জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণে যে কোনো ধরনের সহিংসতা দমনে করা হবে-ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম-বরেন্দ্র নিউজ fa fa-square নাচোলে জামায়াতে ইসলামের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত-বরেন্দ্র নিউজ fa fa-square দেশীয় মাছ রক্ষায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে-মৎস্য পরিচালক এসএম রেজাউল করিম-বরেন্দ্র নিউজ
শিরোনাম
রাজশাহীতে র‍্যাবের অভিযান ১২টি পেট্রোল বোমা ও ১৫টি ককটেল উদ্ধার-বরেন্দ্র নিউজ গোদাগাড়ীতে পরকীয়ার প্রেমিক মাদক ব্যবসায়ী টানে সংসার ছাড়লেন গৃহবধূ শিশু সন্তানকে না পেয়ে দিশেহারা স্বামী-বরেন্দ্র নিউজ চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবিটহলদল কর্তৃক অস্ত্র ও গোলাবারুদ জব্দ-বরেন্দ্র নিউজ চাঁপাইনবাবগঞ্জে যৌথ বাহিনীর অভিযান: ১৮ কেজি গাঁজাসহ ট্রাক চালক গ্রেফতার-বরেন্দ্র নিউজ জামায়াত ক্ষমতায় থাকলে নারী অধিকার থাকবে না-কুড়িগ্রামে বিএনপি’র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী-বরেন্দ্র নিউজ গাছে গাছে আমের মুকুল সুভাস ছড়াচ্ছে ঘ্রাণ-বরেন্দ্র নিউজ নাশকতাকারীর পরিকল্পনা নস্যাৎ শুটারগান দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‍্যাব-৫-বরেন্দ্র নিউজ জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণে যে কোনো ধরনের সহিংসতা দমনে করা হবে-ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম-বরেন্দ্র নিউজ নাচোলে জামায়াতে ইসলামের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত-বরেন্দ্র নিউজ দেশীয় মাছ রক্ষায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে-মৎস্য পরিচালক এসএম রেজাউল করিম-বরেন্দ্র নিউজ

রাজশাহী-১ আসনে বিএনপির শক্ত অবস্থান বিভেদ ভুলে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ কর্মীরা-বরেন্দ্র নিউজ

  • Reporter Name
  • Update Time : 06:43:16 pm, Tuesday, 27 January 2026
  • 76 Time View

রাজশাহী-১ আসনে বিএনপির শক্ত অবস্থান শরীফ উদ্দীন ও তারেকের ঐক্যে নতুন প্রাণ পেল তৃণমূল সব বিভেদ ভুলে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ কর্মীরা।

মোঃ রবিউল ইসলাম মিনাল: রাজশাহী জেলা প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে নির্বাচনী উত্তাপ ছড়িয়ে পড়েছে। সোমবার বিকেলে গোদাগাড়ী পৌর বিএনপি কার্যালয় চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) মোঃ শরীফ উদ্দীনের সমর্থনে এক বিশাল নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
​পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ও সাবেক প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল (অব.) মোঃ শরীফ উদ্দীন বলেন, ভোটই জনগণের সবচেয়ে বড় শক্তি। দীর্ঘ সময় ধরে এ দেশের মানুষ ভোটাধিকার বঞ্চিত। গণতন্ত্র ও সাধারণ মানুষের হারানো অধিকার ফিরিয়ে আনতে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করুন।
​অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল দলের অভ্যন্তরীণ ঐক্য। মনোনয়নকে কেন্দ্র করে অতীতে দূরত্ব থাকলেও, এদিন একই মঞ্চে উপস্থিত হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন বিশিষ্ট শিল্পপতি ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের আজীবন সদস্য মোঃ সুলতানুল ইসলাম তারেক। তিনি জানান, দলের বৃহত্তর স্বার্থে এবং ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তিনি ও শরীফ উদ্দীন এখন থেকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন।
​গোদাগাড়ী পৌর বিএনপির সভাপতি মোঃ মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই পথসভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সিনিয়র এডভোকেট ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন)।
​বক্তারা বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ের হাসি হাসবে ধানের শীষ। উপজেলার সর্বস্তরের নেতা-কর্মী ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পথসভাটি একটি বিশাল মিলনমেলায় পরিণত হয়। পরিশেষে উপস্থিত নেতা-কর্মীরা আগামী নির্বাচনে যেকোনো মূল্যে ভোটকেন্দ্র পাহারা দিয়ে জনরায়ের প্রতিফলন ঘটানোর শপথ নেন।

সভার শেষ পর্যায়ে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। নেতা-কর্মীরা স্লোগান দেন এই মিলনমেলা, এই ঐক্য, এই হাসি, ১২ ফেব্রুয়ারি বিজয়ের হাসি।

সভা শেষে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ চালানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রাজশাহীতে র‍্যাবের অভিযান ১২টি পেট্রোল বোমা ও ১৫টি ককটেল উদ্ধার-বরেন্দ্র নিউজ

রাজশাহী-১ আসনে বিএনপির শক্ত অবস্থান বিভেদ ভুলে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ কর্মীরা-বরেন্দ্র নিউজ

Update Time : 06:43:16 pm, Tuesday, 27 January 2026