Dhaka , Saturday, 18 April 2026
শিরোনাম
fa fa-square নাচোলে ৫৬২০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ-বরেন্দ্র নিউজ fa fa-square ফতেপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা-বরেন্দ্র নিউজ fa fa-square ভরা বোরো আর আম মৌসুমে ভোলাহাটের কৃষকদেরআকুল আবেদন-বরেন্দ্র নিউজ fa fa-square নিজ প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের : চাপ প্রয়োগে প্রাইভেট পড়ানোর অভিযোগ সহকারী শিক্ষক, রানার বিরুদ্ধে-বরেন্দ্র নিউজ fa fa-square দীর্ঘদিনের মানসিক নিপীড়ন শেষে নতুন দিগন্তের সূচনা: বর্ষবরণ অনুষ্ঠানে এমপি মিলন-বরেন্দ্র নিউজ fa fa-square প্রায় ১ কোটি টাকা মূল্যমানের ৪৮০ গ্রাম কোকেনসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১-বরেন্দ্র নিউজ fa fa-square কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন-বরেন্দ্র নিউজ fa fa-square দাদনচক হেমায়েত মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে বিদায়, নবীন বরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত-বরেন্দ্র নিউজ fa fa-square পহেলা বৈশাক সময়ের রেখায় বাঙালির আত্ম. পরিচয়ের উৎসব-বরেন্দ্র নিউজ fa fa-square প্রাণের উচ্ছ্বাসে বর্ণিল আয়োজনে ডিমলায় পহেলা বৈশাখ উদযাপন-বরেন্দ্র নিউজ
শিরোনাম
নাচোলে ৫৬২০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ-বরেন্দ্র নিউজ ফতেপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা-বরেন্দ্র নিউজ ভরা বোরো আর আম মৌসুমে ভোলাহাটের কৃষকদেরআকুল আবেদন-বরেন্দ্র নিউজ নিজ প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের : চাপ প্রয়োগে প্রাইভেট পড়ানোর অভিযোগ সহকারী শিক্ষক, রানার বিরুদ্ধে-বরেন্দ্র নিউজ দীর্ঘদিনের মানসিক নিপীড়ন শেষে নতুন দিগন্তের সূচনা: বর্ষবরণ অনুষ্ঠানে এমপি মিলন-বরেন্দ্র নিউজ প্রায় ১ কোটি টাকা মূল্যমানের ৪৮০ গ্রাম কোকেনসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১-বরেন্দ্র নিউজ কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন-বরেন্দ্র নিউজ দাদনচক হেমায়েত মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে বিদায়, নবীন বরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত-বরেন্দ্র নিউজ পহেলা বৈশাক সময়ের রেখায় বাঙালির আত্ম. পরিচয়ের উৎসব-বরেন্দ্র নিউজ প্রাণের উচ্ছ্বাসে বর্ণিল আয়োজনে ডিমলায় পহেলা বৈশাখ উদযাপন-বরেন্দ্র নিউজ

৪৯তম বিসিএসে শিবগঞ্জের লেমন বিশ্বাসের উজ্জ্বল সাফল্য-বরেন্দ্র নিউজ

  • Reporter Name
  • Update Time : 08:30:16 am, Saturday, 15 November 2025
  • 301 Time View

নিজস্ব প্রতিবেদক :

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর কয়লার দিয়ার গ্রামের মোঃ নজরুল ইসলামের ছেলে লেমন বিশ্বাস ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষা–২০২৫–এ অসাধারণ সাফল্য অর্জন করেছেন। শিক্ষা ক্যাডারের রাষ্ট্রবিজ্ঞান পদে মেধাক্রম ৯ম হয়ে তিনি সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

সরকারি কর্ম কমিশন (পিএসসি) ১১ নভেম্বর ২০২৫ তারিখে এই ফলাফল প্রকাশ করে। এবারের বিশেষ বিসিএসে শিক্ষা ক্যাডারে মোট ৬৬৮ জন প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৯–২০ সেশনের কৃতী শিক্ষার্থী লেমন বিশ্বাস বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হলের আবাসিক ছাত্র। শিক্ষাজীবনের শুরু থেকেই তিনি অসাধারণ ফলাফল করে আসছেন। শিবগঞ্জের শ্যামপুরের কয়লার দিয়াড় উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং শ্যামপুর হাজি মমতাজ মিঞা ডিগ্রি কলেজ থেকে এইচএসসি—উভয় পরীক্ষাতেই তিনি জিপিএ–৫ অর্জন করেন। পরবর্তীতে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে।

নিজের অর্জন সম্পর্কে লেমন বিশ্বাস বলেন,
“আল্লাহর অশেষ রহমত এবং বাবা–মা ও আত্মীয়–স্বজনের দোয়ায় মাস্টার্সে অধ্যয়নরত অবস্থায় শিক্ষা ক্যাডারে সুপারিশ পেয়েছি। এটি আমার জন্য অত্যন্ত আনন্দের। নিজের সক্ষমতা চেনা, দুর্বলতা বোঝা এবং এগিয়ে যাওয়ার পরিবেশ—এসবই আমাকে সাফল্যের পথে এগিয়ে যেতে সাহায্য করেছে। সূর্য সেন হল এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগ আমাকে উন্নতির মানসিকতা গড়ে দিয়েছে।”

তার এই সাফল্যে এলাকায় ব্যাপক আনন্দের সৃষ্টি হয়েছে। শিক্ষক, সহপাঠী ও স্থানীয়রা মনে করছেন—লেমন বিশ্বাসের নিষ্ঠা, মেধা ও ধারাবাহিক পরিশ্রম শুধু তার ব্যক্তিগত অর্জন নয়; বরং চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার জন্যও এক গৌরবের বিষয়।

স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে তিনি শিক্ষা ক্ষেত্রে একজন দক্ষ, দায়িত্বশীল ও নিবেদিতপ্রাণ কর্মকর্তা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

লেমন বিশ্বাসের এই অর্জন মফস্বল এলাকার পরিশ্রমী ও স্বপ্নবাজ শিক্ষার্থীদের জন্য এক অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত হয়ে থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নাচোলে ৫৬২০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ-বরেন্দ্র নিউজ

৪৯তম বিসিএসে শিবগঞ্জের লেমন বিশ্বাসের উজ্জ্বল সাফল্য-বরেন্দ্র নিউজ

Update Time : 08:30:16 am, Saturday, 15 November 2025