চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানাধীন নয়ালাভাঙ্গা ইউনিয়নের বাবুপুর মিরাটুলি হতে দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র্যাব-৫, সিপিসি-১।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধ নিয়ন্ত্রণ ও অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় সিপিসি-১, র্যাব-৫, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানাধীন নয়ালাভাঙ্গা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাবুপুর মিরাটুলি মিয়া পরিবারের পারিবারিক কবরস্থানের পশ্চিম-দক্ষিন পাশে বাউন্ডারীর কোনা হতে ১(এক) টি দেশীয় তৈরি বন্দুক, ২(দুই) টি ম্যাগাজিন ও ১০(দশ) রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
ঘটনা সূত্রে জানা যায়, ২৯ এপ্রিল ২০২৬ তারিখ ১৬:০০ ঘটিকার সময় র্যাব-৫, সিপিসি-১ এর একটি আভযানিক টহল দল চাঁপাইনবাবগঞ্জ জেলার সকল থানা এলাকায় নিয়মিত টহল, অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনার উদ্দেশ্যে বাহির হয়। অভিযান পরিচালনার ধারাবাহিকতায় ১৭.৪০ ঘটিকায় স্থানীয় জনগণের মাধ্যমে জানতে পারে যে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানাধীন নয়ালাভাঙ্গা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাবুপুর মিরাটুলি মিয়া পরিবারের পারিবারিক কবরস্থানের পশ্চিম-দক্ষিন পাশে বাউন্ডারীর কোনায় সন্দেহজনক অবস্থায় একটি ব্যাগ পড়ে আছে।
প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক টহল দল ঘটনাস্থল পৌঁছে সন্দেহজনক অবস্থায় একটি কাপড়ের বাজার করার ব্যাগ দেখতে পেয়ে ব্যাগটি তল্লাশি করে ব্যাগের ভিতর হতে ১(এক) টি দেশীয় তৈরি বন্দুক, যার দৈর্ঘ্য ৮(আট) ইঞ্চি, ২(দুই) টি ম্যাগাজিন ও ১০(দশ) রাউন্ড গুলি পরিত্যাক্ত অবস্থায় আলামত হিসেবে উদ্ধার পূর্বক ১৮.৪০ ঘটিকায় জব্দ তালিকামূলে জব্দ করা হয়। সেই সময় কাউকে আটক করা হয় নাই। এই বিষয়ে র্যাবের গোয়েন্দা নজরদারী অব্যাহত আছে।
উদ্ধারকৃত আলামত সমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় হস্তান্তর কর হয়েছে।

Reporter Name 








