বিশেষ সংংবাদদাতা ঃ
আমরা অত্যান্ত দুঃখের সাথে খেয়াল করেছি সদ্য প্রতিষ্ঠিত ভোলাহাট ফিলিং ষ্টেশন ঘিরে একটি অনলাইন বাহাস
তিক্ত পরিবেশের সৃষ্টি করেছে যা অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত ।
সদ্য প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান গড়ে ওঠার শুরুতে কত ত্যাগ তিতিক্ষা সহ্য করতে হয় তা ভুক্তভোগী মাত্র
জানেন ।
এটি পরিচালিত করতে গিয়ে
জনমানুষের কাছে অপ্রিয় হবার সম্ভাবনা বেশি। এ চ্যালেঞ্জ গ্রহন করা জটিল ও কঠিন ।
ভুলের উর্ধ্বে মানুষ নয় । তাই বলে ছোটখাটো ভুল ত্রুটির প্রভাব
ব্যক্তিগত আক্রমণ ও চরিত্র হননের পর্যায়ে যাবে এবং এলাকার উন্নয়ন ক্ষতিগ্রস্ত করবে এটি কোন ক্রমেই কখনও
কাম্য হতে পারে না ।
আমাদের ভোলাহাটের উন্নয়ন সর্বাগ্রে
এটি মাথায় রেখে চলা দরকার। সাময়িক আবেগ ক্ষতিগ্রস্ত করতে পারে
এলাকার রক্ত প্রবাহ তথা জ্বালানি সরবরাহ ।
মালিক পক্ষের ঘোষনা আমাদের ভাবিয়ে তুলেছে
এবং অস্বস্তিকর
ইঙ্গিত দিচ্ছে ।
আমরা ফিলিং ষ্টেশনের কর্তৃপক্ষদের সবিনয়ে অনুরোধ করবো
জ্বালানি সরবরাহ সঠিক রাখার জন্য সরকারি নিয়ম কানুন সঠিকভাবে মেনে
চলা হবে ।
ইতিপূর্বে আমরা দেখেছি সরকারি সকল বিভাগ সুচারুভাবে তাদের দায়িত্ব পালন করেছেন ।
এলাকার স্বার্থে উপসাগরীয় যুদ্ধের সময়
ভোলাহাট বাসী যাতে জ্বালানির সঙ্কটে না পড়ে সেজন্য ভোলাহাট ফিলিং ষ্টেশন
কর্তৃপক্ষের নিকট অনুরোধ অনলাইন বাহাসে মনোযোগি না হয়ে নিজের সামাজিক দায়িত্ব পালন করুন । অনলাইন বিতর্ক সাময়িক কিন্তু প্রভাব বিস্তৃত হতে পারে যা চরম অশান্তি বয়ে আনতে পারে ।
সকল ভোক্তাগন সহনশীলতা বজায় রেখে তথ্য প্রমাণ ছাড়া বিতর্কের উর্ধে
ভোলাহাটের জনসাধারণদের স্বার্থ বিবেচনা করুন ।

Reporter Name 

















