নিজস্ব প্রতিবেদক ঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলায় একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠনের ৬জনের নাম উল্লেখ করে ৩৫/৪০ জন সদস্যের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে সংগঠনের ভুক্তভোগী কতৃপক্ষ।
বুধবার (৮ এপ্রিল) বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলার বীরেশ্বরপুর গ্রামের বীরশ্বরপুর যুব সংঘের কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এসময় লিখিত বক্তব্য পাঠ করেন, সংঘের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ আনসারুল ইসলাম। তিনি লিখিত বক্তব্যে বলেন, বীরশ্বরপুর যুব সংঘ অল্প সময় প্রতিষ্ঠিত হওয়ার থেকে নানা সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত হয়। বিশুদ্ধ পানি সরবরাহে নলকূপ স্থাপন, দরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ, এলাকার ছোট বড়দের বিশুদ্ধ আল কুরআন শিক্ষা প্রদান, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান, মাদকের ছোবলে সমাজে অপরাধ প্রবণতা বেড়ে যাওয়ায় ফলে মাদক প্রতিরোধে আইনী সহায়তা উদ্যোগ গ্রহণ করা হয় সংঘের পক্ষ থেকে। স্থানীয় পুলিশ প্রশাসনের সহযোগিতায় সম্প্রতি বেশ কিছু মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের ধরে সামাজিক ভাবে পুলিশের উপস্থিতিতে সতর্ক করা হয় এবং স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানান হয়। স্বাভাবিক জীবনে ফিরতে তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পদক্ষেপ নেওয়া হয়। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমাদের এ সংঘে ৩’শ ৫১ জন সদস্য সমাজের উন্নয়নে স্বেচ্ছাশ্রম দিতে গিয়ে উপজেলার সুরানপুর গ্রামের মোঃ দুরুল হোদার ছেলে মাদক ব্যবসায়ী সফিকুল ইসলাম বাদি ও সেবনকারীদের স্বাক্ষী করে ২/৪/২৬ ইং তারিখে ভোলাহাট থানায় ৬জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩৫থেকে ৪০ জনের নামে মিথ্যা মামলা দায়ের করেন। পুলিশ প্রশাসনের সহযোগিতায় সামাজিক উন্নয়নের কাজ করতে গিয়ে যে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে তা অবিলম্বে প্রত্যাহারের দাবি করেন সংবাদ সম্মেলন থেকে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সংঘের পরিচালক মোঃ মোমিন ইসলাম, সভাপতি মোঃ আলমগীর, সেক্রেটারি মোঃ আলমগীর, মোঃ শাহাদাত হোসেন, উপদেষ্টা মোঃ একরামুল হকসহ সংঘের শতাধিক সদস্য।
Dhaka
,
Thursday, 16 April 2026
শিরোনাম
fa fa-square
ভরা বোরো আর আম মৌসুমে ভোলাহাটের কৃষকদেরআকুল আবেদন-বরেন্দ্র নিউজ
fa fa-square
নিজ প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের : চাপ প্রয়োগে প্রাইভেট পড়ানোর অভিযোগ সহকারী শিক্ষক, রানার বিরুদ্ধে-বরেন্দ্র নিউজ
fa fa-square
দীর্ঘদিনের মানসিক নিপীড়ন শেষে নতুন দিগন্তের সূচনা: বর্ষবরণ অনুষ্ঠানে এমপি মিলন-বরেন্দ্র নিউজ
fa fa-square
প্রায় ১ কোটি টাকা মূল্যমানের ৪৮০ গ্রাম কোকেনসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১-বরেন্দ্র নিউজ
fa fa-square
কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন-বরেন্দ্র নিউজ
fa fa-square
দাদনচক হেমায়েত মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে বিদায়, নবীন বরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত-বরেন্দ্র নিউজ
fa fa-square
পহেলা বৈশাক সময়ের রেখায় বাঙালির আত্ম. পরিচয়ের উৎসব-বরেন্দ্র নিউজ
fa fa-square
প্রাণের উচ্ছ্বাসে বর্ণিল আয়োজনে ডিমলায় পহেলা বৈশাখ উদযাপন-বরেন্দ্র নিউজ
fa fa-square
উৎসবের রঙে রঙিন গোদাগাড়ী মঙ্গল শোভাযাত্রা ও পান্তা উৎসবের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ-বরেন্দ্র নিউজ
fa fa-square
বগুড়ায় কুখ্যাত মাদক ব্যবসায়ী আলামীন গ্রেফতার-বরেন্দ্র নিউজ
শিরোনাম
ভরা বোরো আর আম মৌসুমে ভোলাহাটের কৃষকদেরআকুল আবেদন-বরেন্দ্র নিউজ
নিজ প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের : চাপ প্রয়োগে প্রাইভেট পড়ানোর অভিযোগ সহকারী শিক্ষক, রানার বিরুদ্ধে-বরেন্দ্র নিউজ
দীর্ঘদিনের মানসিক নিপীড়ন শেষে নতুন দিগন্তের সূচনা: বর্ষবরণ অনুষ্ঠানে এমপি মিলন-বরেন্দ্র নিউজ
প্রায় ১ কোটি টাকা মূল্যমানের ৪৮০ গ্রাম কোকেনসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১-বরেন্দ্র নিউজ
কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন-বরেন্দ্র নিউজ
দাদনচক হেমায়েত মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে বিদায়, নবীন বরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত-বরেন্দ্র নিউজ
পহেলা বৈশাক সময়ের রেখায় বাঙালির আত্ম. পরিচয়ের উৎসব-বরেন্দ্র নিউজ
প্রাণের উচ্ছ্বাসে বর্ণিল আয়োজনে ডিমলায় পহেলা বৈশাখ উদযাপন-বরেন্দ্র নিউজ
উৎসবের রঙে রঙিন গোদাগাড়ী মঙ্গল শোভাযাত্রা ও পান্তা উৎসবের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ-বরেন্দ্র নিউজ
বগুড়ায় কুখ্যাত মাদক ব্যবসায়ী আলামীন গ্রেফতার-বরেন্দ্র নিউজ
ভোলাহাটে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন-বরেন্দ্র নিউজ
-
Reporter Name - Update Time : 07:39:12 am, Wednesday, 8 April 2026
- 340 Time View
Tag :
Popular Post