ভোলাহাটে নবাগত ওসির সাথে জামায়াতের নের্তৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক :
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার নবগত অফিসার ইনচার্জ ওসি আব্দুল বারিকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভোলাহাট উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার ( ৯ এপ্রিল ) বিকেল সাড়ে ৪ টায় অফিসার ইনচার্জ এর অফিস কক্ষে উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় ভোলাহাট উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ শামসুজ্জামান আলকাশ, সেক্রেটারি মোঃ তোহিদুর রহমান, দলদলি ইউনিয়ন আমীর মাও: আমিনুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Reporter Name 

















